
থিয়েটার ও থিয়েটারকর্মীদের নিয়ে চট্টগ্রামের নাট্যসংগঠন স্কেচ গ্যালারি নন্দনের দ্বিতীয় প্রযোজনা ‘সাজঘর’। কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের লেখা ‘সাজঘর’ উপন্যাসের নাট্যরূপ এটি। নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন শাহরিয়ার হান্নান। গত মে মাসে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে উদ্বোধনী মঞ্চায়ন হয়েছে নাটকটির। এরপর চট্টগ্রামে নিয়মিত প্রদর্শনী হয়েছে। এবার সাজঘর নিয়ে ঢাকার মঞ্চে আসছে স্কেচ গ্যালারি নন্দন। আগামী ১ নভেম্বর রাজধানীর শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে সাজঘর।
সাজঘর মূলত একজন অভিনেতার শিল্পীসত্তা ও ব্যক্তিসত্তার দ্বন্দ্বের গল্প। পাশাপাশি এতে উঠে এসেছে গ্রুপ থিয়েটারের সংগ্রাম, আত্মত্যাগ, বন্ধুত্ব, প্রেম, হিংসা, নিঃসঙ্গতা এবং শিল্পের প্রতি গভীর দায়বোধের প্রকাশ। পরিচিত থিয়েটার প্রাঙ্গণ, মহড়াকক্ষ ও মঞ্চের পেছনের আলো-আঁধারিতে নাটকটি একদল স্বপ্নদ্রষ্টা মানুষের যাত্রাপথ তুলে ধরে; যারা আর্থিক অনিশ্চয়তার মধ্যেও মঞ্চে আলো জ্বালানোর স্বপ্ন দেখে।
নির্দেশক শাহরিয়ার হান্নান বলেন, ‘মঞ্চে একটি সাজানো-গোছানো পরিপাটি নাটক দেখা গেলেও তা নির্মাণের পেছনে যে কত গল্প আছে, তা অজানাই থেকে যায়। এই গল্পগুলো আর সম্পর্কগুলোই গ্রুপ থিয়েটারের শক্তি। সাহিত্যিক হুমায়ূন আহমেদ তাঁর সাজঘর উপন্যাসে গ্রুপ থিয়েটার ও থিয়েটারের মানুষের না-জানা গল্পগুলো তুলে এনেছেন।’
সাজঘর নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সনজিব বড়ুয়া, বিজন মজুমদার, সুচরিত দাশ খোকন, রহিমা খাতুন লুনা, শাহীন চৌধুরী, আশীষ নন্দী, বিকিরণ বড়ুয়া, মামুন নাজিম, ধীমান দাশ, সালমা জাহান, বুশরা আল মোবাশ্বেরা, মামুরা মমতাজ দীপা ও শাহরিয়ার হান্নান।
সুস্থ সংস্কৃতিচর্চা ও এর অনালোকিত দিকসমূহ উপস্থাপনের প্রয়াসে ২০১৮ সালের ডিসেম্বরে যাত্রা শুরু করে স্কেচ গ্যালারি নন্দন। ২০১৯ সালে মঞ্চে আসে দলটির প্রথম প্রযোজনা ‘ভালোবাসি ভালোবাসি’। ও’হেনরির গল্প অবলম্বনে নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন শাহরিয়ার হান্নান।

দীর্ঘ ১৬ বছর পর ধারাবাহিক নাটক পরিচালনায় ফিরছেন নির্মাতা সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড। বাংলাদেশ টেলিভিশনের জন্য তিনি নির্মাণ করছেন ‘তবুও জীবন’ নামের নাটক। লম্বা বিরতির পর ধারাবাহিক নির্মাণের জন্য তিনি বেছে নিয়েছেন পারিবারিক গল্প। পরিচালনার পাশাপাশি নাটকটি রচনা করেছেন তিনি। সম্প্রতি শুরু হয়েছে শুটিং।
২১ ঘণ্টা আগে
অভিনেতা, নাট্যকার, নির্দেশক, চলচ্চিত্র পরিচালক, শিক্ষকসহ নানা পরিচয় জুড়ে আছে গাজী রাকায়েতের নামের সঙ্গে। ১৫ জুন ৬০ বছর পূর্ণ হচ্ছে তাঁর। বিশেষ এই দিনটি উদ্যাপন করতে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা।
২১ ঘণ্টা আগে
প্রেক্ষাগৃহে ঝড় তোলার পর এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে মালয়ালম মেগাস্টার মোহনলালের বহুল আলোচিত ক্রাইম-থ্রিলার সিনেমা ‘দৃশ্যম ৩’। ১৮ জুন থেকে আমাজন প্রাইমে সিনেমাটির স্ট্রিমিং শুরু হবে। প্রেক্ষাগৃহে মুক্তির এক মাসের কম সময়ের মধ্যে এটি ডিজিটাল প্ল্যাটফর্মে আসছে।
১ দিন আগে
আবার পর্দায় ফিরছে পুঁচকে মেয়ে লিলো আর তার পোষা ভিনগ্রহী প্রাণী স্টিচের গল্প। গত বছর লাইভ-অ্যাকশন ‘লিলো অ্যান্ড স্টিচ’-এর অবিশ্বাস্য সাফল্যের পর সিকুয়েলের ঘোষণা দিল ডিজনি। জানাল পরিচালকের নাম।
১ দিন আগে