
খাবারের প্রতি আলাদা টান রয়েছে অভিনেত্রী সাফা কবিরের। তিনি যেমন ভোজনরসিক, তেমনি রান্না করতেও ভীষণ পছন্দ করেন। ২০২৩ সালে রমজান মাসজুড়ে নিজের ইউটিউব চ্যানেলে স্বাস্থ্যকর খাবারের রেসিপি দেখিয়েছিলেন। এবার রমজান উপলক্ষেও নতুন রান্নার অনুষ্ঠান নিয়ে আসছেন ছোট পর্দার এই অভিনেত্রী। তবে ইউটিউবে নয়, এবার সাফার রান্নার অনুষ্ঠান দেখা যাবে টিভি পর্দায়।
চ্যানেল আইয়ে আজ বিকেল ৪টা ১৫ মিনিট থেকে চাঁদরাত পর্যন্ত প্রতিদিন প্রচারিত হবে সাফা কবিরের উপস্থাপনায় রান্নাবিষয়ক অনুষ্ঠান ‘ভালোবাসার সেই স্বাদ’।
ভালোবাসার সেই স্বাদ অনুষ্ঠানে শোবিজ তারকারা তাঁদের পরিবারের সদস্যদের নিয়ে হাজির হবেন। রান্না করে দেখাবেন নিজেদের পছন্দের খাবারের বিভিন্ন পদ। এরই মধ্যে বিভিন্ন পর্বে সাফা কবিরের নিমন্ত্রণে অংশ নিয়েছেন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম, অভিনয়শিল্পী নুসরাত ফারিয়া, শরিফুল রাজ, তমা মির্জা, জান্নাতুল ফেরদৌস ঐশী, তৌসিফ মাহবুব, সাদ সালমী নাওভী, সারিকা সাবাহসহ অনেকে। একটি পর্বে অতিথি হয়ে আসবেন সাফা কবিরের মা-বাবা।
রান্নাবিষয়ক এই অনুষ্ঠান নিয়ে সাফা কবির বলেন, ‘আমি যেমন খেতে ভালোবাসি, রান্না করতেও ভালোবাসি। সাধারণত প্রতি রোজায় কিছু ইফতারি আইটেমের রেসিপি তৈরি করে ভক্তদের সঙ্গে শেয়ার করি। এবার প্রথমবারের মতো আমাকে কুকিং শোতে উপস্থাপক হিসেবে দেখা যাবে। এটা আমার ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। অনেক অসাধারণ মানুষের সঙ্গে সময় কেটেছে। রমজানের প্রথম দিন থেকে চাঁদরাত পর্যন্ত আমি দর্শকদের সঙ্গে থাকব। আশা করছি তাঁরা অনুষ্ঠানটি উপভোগ করবেন।’
সাফা কবির আরও বলেন, ‘আমার এই শোতে অতিথিরা তাঁদের পরিবারের সদস্যদের নিয়ে আসবেন, আমার সঙ্গে রান্না করবেন। এই অনুষ্ঠানে সবচেয়ে স্মরণীয় বিষয় ছিল, যখন আমার আব্বু-আম্মু এসেছিলেন। তখন আমি ভীষণ উচ্ছ্বসিত ছিলাম। অনুষ্ঠানটি প্রচারের অপেক্ষায় ছিলাম। অবশেষে আজ থেকে দেখা হচ্ছে সবার সঙ্গে।’

মধ্যবিত্তের টানাপোড়েনের গল্পে তৈরি হলো বিটিভির এ সপ্তাহের নাটক ‘থাকে তবু ভালোবাসা’। একটি পরিবারকে ঘিরে কাহিনি। অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর, নাবিলা ইসলাম, শিশুশিল্পী নাবিহাসহ অনেকে। নাটকের টাইটেল গান লিখেছেন জনি হক। সুর ও সংগীত পরিচালনা করেছেন মুরাদ নূর। কণ্ঠ দিয়েছেন সেনিজ।
৯ ঘণ্টা আগে
সামাজিক ব্যবসায়িক উদ্যোগের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় পণ্য স্বল্পমূল্যে মানুষের হাতে পৌঁছে দিতে কাজ করছে লিড মার্কেটিং বিডি। প্রতিষ্ঠানটির কার্যক্রমকে আরও গতিশীল করতে শুভেচ্ছাদূত হিসেবে যুক্ত হয়েছেন চিত্রনায়িকা মুনমুন আহমেদ।
১০ ঘণ্টা আগে
নানা জল্পনা শেষে হলিউডের সবচেয়ে পুরোনো ও জনপ্রিয় স্টুডিও ওয়ার্নার ব্রাদার্সকে কিনে নিল প্যারামাউন্ট স্কাইড্যান্স। গত শুক্রবার দুই পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে, ১১০ বিলিয়ন ডলার দিয়ে ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির টিভি, স্টুডিও ও স্ট্রিমিং ব্যবসা কিনে নিয়েছে প্যারামাউন্ট স্কাইড্যান্স।
২০ ঘণ্টা আগে
মাদ্রাসায় পড়ার সময় চলচ্চিত্র নির্মাতা হতে চেয়েছিলেন রায়হান রাফী। কিন্তু মাদ্রাসার শিক্ষার্থী হওয়ায় সেই আশা পূরণ হবে না বলে শঙ্কা জেগেছিল মনে। সে সময় একদিন পত্রিকায় দেখেন তারেক মাসুদের সিনেমা ‘মাটির ময়না’ কান উৎসবে যাচ্ছে। রাফী জানতে পারেন, তারেক মাসুদও মাদ্রাসার ছাত্র ছিলেন।
২১ ঘণ্টা আগে