
শুক্রবার অনুষ্ঠিত হলো ফোক রিয়েলিটি শো ‘ম্যাজিক বাউলিয়ানা ২০২৫’-এর জমকালো গ্র্যান্ড ফিনালে। চ্যাম্পিয়ন হয়েছেন গাজীপুরের সোহাগ নূরী, প্রথম রানারআপ জামালপুরের মেহজাবিন মোবাশ্বেরা এবং দ্বিতীয় রানারআপ হয়েছেন নওগাঁর এনামুল হক মধু। এ ছাড়া সেরা পাঁচের বাকি দুজন প্রতিযোগী চুয়াডাঙ্গার রজনী খাতুন ও গোপালগঞ্জের আঁখি আক্তার ঝর্ণা যথাক্রমে চতুর্থ ও পঞ্চম হয়েছেন।
চ্যাম্পিয়ন হিসেবে বিজয়ী পেয়েছেন ৫ লাখ টাকার চেক। প্রথম রানারআপ ৩ লাখ ও দ্বিতীয় রানারআপ পুরস্কার হিসেবে পেয়েছেন ২ লাখ টাকার চেক। বাকি দুই ফাইনালিস্টের প্রত্যেকে বিশেষ উৎসাহ পুরস্কার হিসেবে পেয়েছেন ৫০ হাজার টাকার চেক। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ম্যাজিক বাউলিয়ানার তিন বিচারক বাউল শফি মণ্ডল, নিগার সুলতানা সুমি ও পার্থ বড়ুয়া, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের সিইও মালিক মোহাম্মদ সাঈদ এবং মিডিয়াকম লিমিটেডের সিইও ও মাছরাঙা টেলিভিশনের নির্বাহী পরিচালক অজয় কুমার কুণ্ডু।
বাংলার ঐতিহ্যবাহী লোকসংগীতের বিশুদ্ধতা রক্ষা, এর জনপ্রিয়তা বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের মাঝে এই সুরের ধারাকে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ২০১৩ সালে প্রথমবার আয়োজিত হয় ম্যাজিক বাউলিয়ানা। এরই ধারাবাহিকতায় এবার হয়েছে এই রিয়েলিটি শোর পঞ্চম আসর। ২০২৫ সালের আগস্টে শুরু হওয়া এই আসরের অনলাইন ও অফলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় অংশ নেন প্রায় ৪০ হাজার প্রতিযোগী। সেখান থেকে বিভিন্ন ধাপে যাচাই-বাছাই শেষে সেরা ৫ জন গ্র্যান্ড ফিনালেতে লড়ার সুযোগ পান।
এবারের গ্র্যান্ড ফিনালেতে লালনকন্যা প্রয়াত ফরিদা পারভীনের প্রতি বিশেষ শ্রদ্ধা নিবেদন করা হয়।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৫ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৫ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৫ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৫ ঘণ্টা আগে