
পবিত্র ওমরাহ পালন শেষে ১১ ফেব্রুয়ারি সৌদি আরব থেকে দেশে ফিরেছেন অভিনেতা মোশাররফ করিম। স্ত্রী রোবেনা রেজা জুঁইকে সঙ্গে নিয়ে তিনি ওমরাহ পালনের জন্য ১০ দিন সৌদি আরবে ছিলেন। দেশে ফিরে ১৫ ফেব্রুয়ারি থেকে সাগর জাহানের দুটি নাটকের কাজ করছেন মোশাররফ করিম। একটি ‘সদা সত্য বলিব’ অন্যটি ‘আদু ভাই’।
সাগর জাহানের নাটকে অভিনয় করা প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‘অনেক দিন পর সাগর জাহানের সঙ্গে কাজ করছি। পুরোনো নানা ধরনের স্মৃতি রোমন্থন হচ্ছে। কাজ করে আনন্দ পাচ্ছি। কাজ করার সময় পরিচালকের মুখ দেখে মনে হলো, তিনি সন্তুষ্ট। আমি নিজেও তৃপ্ত তাঁর সঙ্গে কাজ করে।’
সদা সত্য বলিব নাটকটি রচনা করেছেন আশরাফুল চঞ্চল। নাটকে মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করছেন অভিনেত্রী আইশা খান। প্রচারিত হবে এনটিভির ঈদ আয়োজনে। নাটকটি নিয়ে মোশাররফ করিম বলেন, ‘একজন সহজ-সরল মানুষের প্রেমের গল্প সদা সত্য বলিব। যাকে বলা যায় অকপট প্রেম। অভিনয়শিল্পী হিসেবে আইশা খান বেশ ভালো করছে। সাগর জাহানের কাজ আমার ভালো লাগে। এই কাজও ভালো হচ্ছে। আশা করছি অনেকেই পুরোনো স্বাদ পেতে পারেন।’
সাগর জাহান জানান, আজ এবং আগামীকাল তাঁর নির্দেশনায় আদু ভাই নাটকের শুটিং করবেন মোশাররফ করিম। এই নাটকেও মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করবেন আইশা খান। নাটকটি রচনা করেছেন অর্ক মোস্তফা। যথারীতি এটিও তৈরি হচ্ছে হাসির গল্পে। নাটকটি ঈদে একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচারিত হওয়ার কথা।
এর আগে সাগর জাহানের পরিচালনায় সিরিজ নাটক ‘সিকান্দার বক্স’, ‘অ্যাভারেজ আসলাম’, ‘মাহিন’, ‘তালমিছরি না হাওয়াই মিঠাই’, ‘মিলব্যারাক কল্যাণ সমিতি’, ‘ফ্যাটম্যান’, ‘কবুল বলিল কে’; খণ্ড নাটক ‘একটি আদর্শ বিদ্যালয়’, ‘মেহমান’, ‘মন দরজা’, ‘শেষটা আমার ছিল’, ‘আমার কথা একবারও ভাবলে না’, ‘টাপুর টুপুর অপেরা’, ‘শেষটা অন্য রকম ছিল’, ‘চুপ ভাই কিছু বলবে’, ‘চুপ ভাই কিছু ভাবছে’সহ আরও অনেক নাটকে অভিনয় করে প্রশংসিত হয়েছেন মোশাররফ করিম।

মধ্যবিত্তের টানাপোড়েনের গল্পে তৈরি হলো বিটিভির এ সপ্তাহের নাটক ‘থাকে তবু ভালোবাসা’। একটি পরিবারকে ঘিরে কাহিনি। অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর, নাবিলা ইসলাম, শিশুশিল্পী নাবিহাসহ অনেকে। নাটকের টাইটেল গান লিখেছেন জনি হক। সুর ও সংগীত পরিচালনা করেছেন মুরাদ নূর। কণ্ঠ দিয়েছেন সেনিজ।
৯ ঘণ্টা আগে
সামাজিক ব্যবসায়িক উদ্যোগের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় পণ্য স্বল্পমূল্যে মানুষের হাতে পৌঁছে দিতে কাজ করছে লিড মার্কেটিং বিডি। প্রতিষ্ঠানটির কার্যক্রমকে আরও গতিশীল করতে শুভেচ্ছাদূত হিসেবে যুক্ত হয়েছেন চিত্রনায়িকা মুনমুন আহমেদ।
১০ ঘণ্টা আগে
নানা জল্পনা শেষে হলিউডের সবচেয়ে পুরোনো ও জনপ্রিয় স্টুডিও ওয়ার্নার ব্রাদার্সকে কিনে নিল প্যারামাউন্ট স্কাইড্যান্স। গত শুক্রবার দুই পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে, ১১০ বিলিয়ন ডলার দিয়ে ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির টিভি, স্টুডিও ও স্ট্রিমিং ব্যবসা কিনে নিয়েছে প্যারামাউন্ট স্কাইড্যান্স।
২০ ঘণ্টা আগে
মাদ্রাসায় পড়ার সময় চলচ্চিত্র নির্মাতা হতে চেয়েছিলেন রায়হান রাফী। কিন্তু মাদ্রাসার শিক্ষার্থী হওয়ায় সেই আশা পূরণ হবে না বলে শঙ্কা জেগেছিল মনে। সে সময় একদিন পত্রিকায় দেখেন তারেক মাসুদের সিনেমা ‘মাটির ময়না’ কান উৎসবে যাচ্ছে। রাফী জানতে পারেন, তারেক মাসুদও মাদ্রাসার ছাত্র ছিলেন।
২১ ঘণ্টা আগে