
কয়েকদিন ধরে ফেসবুকে ভাইরাল অভিনেত্রী শবনম ফারিয়ার একটি পোস্টের স্ক্রিনশট। সেই পোস্টে ছাত্র-জনতার আন্দোলনের নামে সাধারণ মানুষকে ধোঁকা দেওয়া হয়েছে বলে সন্দেহ প্রকাশ করেছেন অভিনেত্রী। অভ্যুত্থান-পরবর্তী সময় নিয়েও হতাশা প্রকাশ করতে দেখা যায় তাঁকে। তবে শবনম ফারিয়া জানালেন, ভাইরাল হওয়া স্ক্রিনশটটি ভুয়া। আজ বুধবার সকালে ফারিয়া দাবি করেন, এমন কোনো পোস্ট তিনি দেননি।
ভাইরাল হওয়া স্ক্রিনশটটি শেয়ার করে শবনম ফারিয়া ফেসবুকে লেখেন, ‘আমি গত ৩ দিন ধরে জ্বরে আক্রান্ত। আমি কোনো স্ট্যাটাস পোস্ট করিনি কোনো বিষয়ে। বিশেষভাবে রাজনীতিবিষয়ক। এই পোস্ট সম্পূর্ণ এডিটেড। এটার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। আপনাদের অবস্থা এত খারাপ যে, এখন এডিট করে অন্যদের নামে পোস্ট চালিয়ে নিজেদের কথা বলতে হচ্ছে! আমি এই পোস্ট দিয়েছি ভেবে যাঁরা খুশি, তাঁরা প্লিজ খুশি হইয়েন না।’
ফারিয়া আরও লেখেন, ‘আবার লিখসে (ভাইরাল হওয়া পোস্টে), ১৫ বছরে নাকি কোনো পোস্ট ডিলিট করতে হয় নাই! গত ১৫ বছরে কয়েক হাজার পোস্ট ডিলিট করতে হয়েছে! স্ট্যাটাস দেওয়ার ৫ মিনিটে কল চলে আসতো, “আপা ডিলিট করেন, সমস্যা হবে।” অন্যদের মতো তেল মারি নাই দেখে কোনো সুযোগ সুবিধাও পাই নাই! আমার আলোও আসে নাই। আর এমন কোনো স্টেটমেন্ট দিলে সেইটা রাখার সাহসও রাখি।’
ফারিয়া তাঁর পোস্টে নিজের অবস্থান পরিস্কার করার পরেও মন্তব্যের ঘরে কেউ কেউ সমালোচনা করছেন। অনেকেই তবুও দাবি করছেন, ফারিয়া স্ট্যাটাস দিয়ে এখন অস্বীকার করছেন। এমন মন্তব্যে ফারিয়ার জবাব, ‘আমি লিখলে আমি বলব আমি লিখেছি। সত্য-মিথ্যা পরের কথা! আগে তো পোস্ট আমি লিখি নাই, সেইটা মেইন কথা।’

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
১১ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
১১ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
১১ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
১১ ঘণ্টা আগে