কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল সারা দেশ। আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা নিয়ে অনেক তারকাই সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ করেছেন। এবার এই তালিকায় যোগ দিলেন অভিনেত্রী শবনম ফারিয়া। বিচার চাওয়ার পাশাপাশি এত দিন চুপ থাকার জন্য ক্ষমাও চেয়েছেন তিনি।
ফেসবুকে শবনম ফারিয়া লেখেন, ‘আমি ক্ষমাপ্রার্থী! গত ৪ দিন আমি ২/৪টা স্টোরি দেওয়া ছাড়া কোন কিছু লেখার সাহস পাচ্ছিলাম না! আমি ভিতু, আমাকে গালি দেন। গালির জবাবে কিছু বলার মুখ আমার নাই। বাবা নাই, মার বয়স ৭০ এর কাছাকাছি, আমাকে নিয়ে আমার মা আর দুই বোনের কম পোহানি পোহাতে হয় নাই, নতুন করে আমাকে নিয়ে কোনো ঝামেলায় তারা পরুক, আমি চাই না। আমি চুপ থাকাই বেষ্ট অপসন ভেবে ঘরে বসে আছি। মেয়ে মানুষ, তার উপর মিডিয়াতে কাজ করতাম, আমাকে গালি দেওয়া কিংবা খারাপ কথা বলারতো লাইসেন্সই আছে।’
ফারিয়া আরও লেখেন, ‘আজকে চুপ থাকা বেশ কঠিন হয়ে যাচ্ছে, নিজের কাছে নিজেকে ছোট লাগছে, নিজেকে বড় বেশি মেরুদণ্ডহীন মনে হচ্ছে। আজকে আমার নিজের ইউনিভার্সিটির ছোট ভাইয়েরা মারা গেছে! ভাই বিশ্বাস করেন আমরা আইইউবির স্টুডেন্টরা আসলেই ফার্মের মুরগি, আমরা ক্যাম্পাসে ৩০টাকা দিয়ে শিঙারা খাই, তাও প্রতিবাদ করি না যে এত দাম কেন? এরা সরকারি চাকরি কেউ করবে না! ওরা রাস্তায় দেশের জন্য নেমেছে! অন্য ভাইদের জন্য নেমেছে। ভ্রাতৃত্ব, ইনস্টিটিউশনাল প্রাইডের ঊর্ধ্বে। তাই বলে আমাদের ছোট ভাইগুলোকে মেরে ফেলবে? কেউ কোনো কিছুর দাবি করতে পারবে না? মেরে ফেলা লাগবে? মেরে ফেলা সমস্যার সমাধান? মানুষের জীবনের কোন দাম নাই?’
বিচার চেয়ে ফারিয়া লেখেন, ‘আমি আসলেই রাজনীতি বুঝি না, বুঝতেও চাই না। আমি শুধু বুঝতে চাই আমার ছোট ভাইগুলোকে কেন মারা হইলো? আমি এর জবাব চাই। আমি এর বিচার চাই। মুক্তিযোদ্ধারা যারা বেঁচে আছেন, আমি নিশ্চিত তাঁরা নিজেরাও এখন বিব্রত! তাঁদের সম্মান জানাতে গিয়ে এই ধরনের বর্বরতা! এইটা কেমন সম্মান রে ভাই? এতগুলো বাচ্চাকে জাস্ট মেরে ফেলল? আর কোন সমাধান ছিল না? মেরে ফেলা লাগবে, ওরা এত বড় সন্ত্রাসী ছিল?’

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
১০ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
১০ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
১১ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
১১ ঘণ্টা আগে