
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় দেশের নানা প্রান্ত থেকে নিবন্ধনপ্রক্রিয়ায় অংশ নেওয়া যাত্রা দলগুলোকে নিয়ে ১ ডিসেম্বর শুরু হয়েছিল বিজয়ের মাসজুড়ে যাত্রাপালা প্রদর্শনী। রাষ্ট্রীয় শোক পালনের কারণে নির্ধারিত সময়ে শেষ করা যায়নি উৎসব। গতকাল সমাপনী আয়োজনের মধ্য দিয়ে পর্দা নামল মাসব্যাপী যাত্রাপালা নিবন্ধন উৎসবের। এ উপলক্ষে বেলা ৩টায় যাত্রাশিল্পীদের অংশগ্রহণে আয়োজন করা হয় নগর পরিভ্রমণের। এতে বিভিন্ন দলের যাত্রাশিল্পীরা তাঁদের অভিনীত চরিত্রের পোশাক পরে পরিভ্রমণে অংশ নেন। শিল্পকলা একাডেমি থেকে শুরু করে দোয়েল চত্বর-শাহবাগ হয়ে আবারও শিল্পকলায় এসে শেষ হয় এই পরিভ্রমণ।
নগর পরিভ্রমণে অংশ নেন বাংলাদেশ যাত্রাশিল্প উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি বেলায়েত হোসেন, যাত্রা মালিক সমিতির সভাপতি সোহেল হায়দার জসীম, যাত্রা পালাকার পরিষদের সাধারণ সম্পাদক এম এ মজিদ, বাংলাদেশ যাত্রাশিল্প উন্নয়ন পরিষদের ঢাকা মহানগরের সভাপতি মো. তানসেন মিয়া, উপদেষ্টা মো. সালাউদ্দিন সেলিম, বাংলাদেশ জাতীয় যাত্রাশিল্পী পরিষদের সভাপতি কাজল মিয়াসহ অনেকে।
নগর পরিভ্রমণ শেষে সন্ধ্যা ৬টায় এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে আয়োজন করা হয় সমাপনী অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতিসচিব মো. মফিদুর রহমান এবং সভাপতিত্ব করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন)। স্বাগত বক্তব্য দেন নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালক দীপক কুমার গোস্বামী। অনুষ্ঠানে যাত্রাশিল্পে অবদানের স্বীকৃতিস্বরূপ বর্ষীয়ান যাত্রাশিল্পী আনোয়ার হোসেনকে আজীবন সম্মাননা স্মারক দেওয়া হয়। শিল্পীর হাতে স্মারক তুলে দেন সংস্কৃতি উপদেষ্টা।
সন্ধ্যা সাড়ে ৬টায় শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে বাংলাদেশ শিল্পকলা একাডেমি রেপার্টরি যাত্রা ইউনিট প্রদর্শন করে যাত্রাপালা ‘জেনারেল ওসমানী’। পালাকার এম এ মজিদ, নির্দেশনায় তানভীর নাহিদ খান। এই যাত্রাপালাটি আগামী মার্চ মাসে দেশের ৬৪টি জেলায় মঞ্চায়ন করা হবে।

দীর্ঘ ১৬ বছর পর ধারাবাহিক নাটক পরিচালনায় ফিরছেন নির্মাতা সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড। বাংলাদেশ টেলিভিশনের জন্য তিনি নির্মাণ করছেন ‘তবুও জীবন’ নামের নাটক। লম্বা বিরতির পর ধারাবাহিক নির্মাণের জন্য তিনি বেছে নিয়েছেন পারিবারিক গল্প। পরিচালনার পাশাপাশি নাটকটি রচনা করেছেন তিনি। সম্প্রতি শুরু হয়েছে শুটিং।
২০ ঘণ্টা আগে
অভিনেতা, নাট্যকার, নির্দেশক, চলচ্চিত্র পরিচালক, শিক্ষকসহ নানা পরিচয় জুড়ে আছে গাজী রাকায়েতের নামের সঙ্গে। ১৫ জুন ৬০ বছর পূর্ণ হচ্ছে তাঁর। বিশেষ এই দিনটি উদ্যাপন করতে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা।
২০ ঘণ্টা আগে
প্রেক্ষাগৃহে ঝড় তোলার পর এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে মালয়ালম মেগাস্টার মোহনলালের বহুল আলোচিত ক্রাইম-থ্রিলার সিনেমা ‘দৃশ্যম ৩’। ১৮ জুন থেকে আমাজন প্রাইমে সিনেমাটির স্ট্রিমিং শুরু হবে। প্রেক্ষাগৃহে মুক্তির এক মাসের কম সময়ের মধ্যে এটি ডিজিটাল প্ল্যাটফর্মে আসছে।
২০ ঘণ্টা আগে
আবার পর্দায় ফিরছে পুঁচকে মেয়ে লিলো আর তার পোষা ভিনগ্রহী প্রাণী স্টিচের গল্প। গত বছর লাইভ-অ্যাকশন ‘লিলো অ্যান্ড স্টিচ’-এর অবিশ্বাস্য সাফল্যের পর সিকুয়েলের ঘোষণা দিল ডিজনি। জানাল পরিচালকের নাম।
২০ ঘণ্টা আগে