ঈদ উপলক্ষে টিভি চ্যানেলগুলো আয়োজন করেছে নানা রকমের সংগীতানুষ্ঠান। এসব অনুষ্ঠানে থাকছে শিল্পীদের একক, দ্বৈত ও দলীয় পরিবেশনা।
গানে গানে ঈদ আনন্দ (ঈদের দিন থেকে ৭ দিন বেলা ১১টা): বিভিন্ন পর্বে গান শোনাবেন কাজী শুভ, ইসরাত জাহান জুঁই, লিজা, গামছা পলাশ, লিজা, মুহিন খান, নদী, ঐশী, নোলক বাবু, আয়শা জেবিন দীপা, আতিক হাসান ও প্রিয়াংকা বিশ্বাস।
আমাদের ছবি আমাদের গান (ঈদের দিন থেকে ৭ দিন বেলা ১২টা ১০ মিনিট): চলচ্চিত্রের গান নিয়ে অনুষ্ঠান।
এ লগন গান শোনাবার (ঈদের দিন থেকে ৭ দিন সকাল ৮টা): নাহিদা আফরোজ সুমীর উপস্থাপনায় অনুষ্ঠানের বিভিন্ন পর্বে গাইবেন জনপ্রিয় শিল্পীরা।
তারুণ্যের গান (ঈদের দিন থেকে ৭ দিন বেলা ১টা ৩০ মিনিট): শান্তা জাহানের উপস্থাপনায় বিভিন্ন পর্বে গান শোনাবে ব্যান্ড পারসা অ্যান্ড ফ্রেন্ডস, মাদল, পেনোয়া, মাভৈ, দ্য কমরেড, সহজিয়া, গানপোকা ও এফ মাইনর।
স্টুডিও বাংলার গায়েন (ঈদের দিন বিকেল ৫টা ৩০ মিনিট): গান শোনাবেন রাবেয়া সেতু, মিম, রাসেল, নিশি, শাহরিয়া, রিমি, জেসি, বাঁধন মোদক, লাবণী ও সুমন।
ক্লাব ইয়াং স্টার (ঈদের দ্বিতীয় দিন বিকেল ৫টা ৩০ মিনিট): গান শোনাবেন লুইপা, অরিন্দম, পূজা, সিনথিয়া, লিমন, অংকিতা, অনিক সূত্রধর, অঙ্গনা পূজা, মেঘলা ও আমিরা।
ক্লাব লিটল স্টার (ঈদের ষষ্ঠ দিন বিকেল সাড়ে ৫টা): গান শোনাবেন একান্ত ঐতিহ্য, গোধূলি সাহা, মহাশ্বেতা তালুকদার, চিশতি রহমতুল্লাহ, সাফিন মণ্ডল ও অরহাম প্রান্ত।
বাংলা বাউল (ঈদের দিন থেকে ৭ দিন রাত ১১টা): বিভিন্ন পর্বে গান শোনাবেন দীপ্র, দুর্জয়, অনন্যা আচার্য, সাগর বাউল, ডলি মণ্ডল, গামছা পলাশ, পুষ্পিতা মিত্র, রাকিব, অনিক, দিপা, খায়রুল ওয়াসি, আশিক, লিজা, আকাশ ও কানিজ খন্দকার।

দীর্ঘ ১৬ বছর পর ধারাবাহিক নাটক পরিচালনায় ফিরছেন নির্মাতা সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড। বাংলাদেশ টেলিভিশনের জন্য তিনি নির্মাণ করছেন ‘তবুও জীবন’ নামের নাটক। লম্বা বিরতির পর ধারাবাহিক নির্মাণের জন্য তিনি বেছে নিয়েছেন পারিবারিক গল্প। পরিচালনার পাশাপাশি নাটকটি রচনা করেছেন তিনি। সম্প্রতি শুরু হয়েছে শুটিং।
২১ ঘণ্টা আগে
অভিনেতা, নাট্যকার, নির্দেশক, চলচ্চিত্র পরিচালক, শিক্ষকসহ নানা পরিচয় জুড়ে আছে গাজী রাকায়েতের নামের সঙ্গে। ১৫ জুন ৬০ বছর পূর্ণ হচ্ছে তাঁর। বিশেষ এই দিনটি উদ্যাপন করতে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা।
২১ ঘণ্টা আগে
প্রেক্ষাগৃহে ঝড় তোলার পর এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে মালয়ালম মেগাস্টার মোহনলালের বহুল আলোচিত ক্রাইম-থ্রিলার সিনেমা ‘দৃশ্যম ৩’। ১৮ জুন থেকে আমাজন প্রাইমে সিনেমাটির স্ট্রিমিং শুরু হবে। প্রেক্ষাগৃহে মুক্তির এক মাসের কম সময়ের মধ্যে এটি ডিজিটাল প্ল্যাটফর্মে আসছে।
২১ ঘণ্টা আগে
আবার পর্দায় ফিরছে পুঁচকে মেয়ে লিলো আর তার পোষা ভিনগ্রহী প্রাণী স্টিচের গল্প। গত বছর লাইভ-অ্যাকশন ‘লিলো অ্যান্ড স্টিচ’-এর অবিশ্বাস্য সাফল্যের পর সিকুয়েলের ঘোষণা দিল ডিজনি। জানাল পরিচালকের নাম।
১ দিন আগে