আজ নাট্যাচার্য সেলিম আল দীনের ৭২তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে নাট্যসংগঠন স্বপ্নদল ১৮ ও ১৯ আগস্ট অনলাইনে আয়োজন করছে দুই দিনব্যাপী ‘নাট্যাচার্য সেলিম আল দীন জন্মোৎসব ২০২১’। উৎসবের স্লোগান ‘বন্দনার গান আর শিল্পের সুনীল আখ্যান, নাট্যাচার্যের প্রেরণায় আজ নবীন ধাবমান’। উৎসবটি উৎসর্গ করা হয়েছে প্রয়াত নাট্যজন এস এম মহসীনের স্মৃতির উদ্দেশ্যে।
উৎসবের প্রথম দিন আজ বুধবার সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নাট্যাচার্যের সমাধিতে পুষ্পাঞ্জলি অর্পণ করবে স্বপ্নদল। এরপর রাত ৮টায় ফেসবুক লাইভে নাট্যাচার্যের জীবন-কর্ম-দর্শন সম্পর্কিত আলোচনা, ‘অপরিহার্য সেলিম আল দীন ও স্বপ্নদলের বন্ধুর অভিযাত্রা’ প্রামাণ্যচিত্র প্রদর্শনসহ ‘নাট্যাচার্য সেলিম আল দীন: নবীন প্রজন্মে প্রেরণা-প্রভাব’ শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত হবে। এতে মূল আলোচনা উপস্থাপন করবেন স্বপ্নদলের প্রধান সম্পাদক জাহিদ রিপন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের চেয়ারম্যান ড. সোমা মুমতাজের সভাপতিত্বে আলোচনায় অংশ নেবেন নাসির উদ্দীন ইউসুফ, ড. আফসার আহমদ, ভারতের নির্দেশক-অভিনেতা-লেখক আশিস চট্টোপাধ্যায়, নাট্যগবেষক অংশুমান ভৌমিক প্রমুখ। সঞ্চালনা করবেন স্বপ্নদলের সদস্য জুয়েনা শবনম ও শিশির সিকদার।
দ্বিতীয় দিন কাল বৃহস্পতিবার রাত ৮টায় থাকবে ‘অপরিহার্য সেলিম আল দীন ও স্বপ্নদলের বন্ধুর অভিযাত্রা’ নামের প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং স্বপ্নদল প্রযোজনা সেলিম আল দীনের ‘হরগজ’ নাটকের অনলাইন প্রদর্শনী। নির্দেশনায় জাহিদ রিপন। উৎসব সম্প্রচারের ফেসবুক ঠিকানা (www.facebook.com/zahid.repon)

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৯ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৯ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৯ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৯ ঘণ্টা আগে