
গুঞ্জন আগে থেকেই ছিল। তাতে নিশ্চয়তার সিলমোহর পড়ল এত দিনে। ২০ জুন মুক্তি পাবে আমির খানের নতুন সিনেমা ‘সিতারে জমিন পার’। সিনেমার প্রচারে বর্তমানে ব্যস্ত সময় কাটছে অভিনেতার। প্রতিদিন সাক্ষাৎকার দিচ্ছেন সংবাদমাধ্যমে। সম্প্রতি চলচ্চিত্র সমালোচক ভরদ্বাজ রঙ্গনের সঙ্গে গল্পে গল্পে পুরোনো সেই গুঞ্জন নিয়ে মুখ খুললেন আমির। নিশ্চিত করলেন, রজনীকান্তের ‘কুলি’তে অভিনয় করেছেন তিনি। সিনেমাটির শেষের দিকে অতিথি চরিত্র হয়ে দেখা দেবেন আমির।
সাধারণত কোনো সিনেমায় কাজের আগে দীর্ঘদিনের প্রস্তুতি থাকে আমিরের। গল্প, চিত্রনাট্য, সংগীত—খুঁটিনাটি বিষয় নিয়ে মাথা ঘামাতে থাকেন। কিন্তু কুলিতে তিনি সেসব কিছু করেননি। পুরোটা ছেড়ে দিয়েছেন পরিচালক লোকেশ কানাগরাজের হাতে। আমির শুধু সেটে গিয়ে নির্মাতার নির্দেশমতো শট দিয়েছেন। এমনকি কুলিতে অভিনয়ের প্রস্তাবে রাজি হওয়ার আগে গল্পও শুনতে চাননি। কারণ, এতে রজনীকান্ত রয়েছেন।
আমির বলেন, ‘আমি রজনী স্যারের অনেক বড় ভক্ত। তাঁকে পাগলের মতো ভালোবাসি। যখন লোকেশ আমাকে কুলিতে অভিনয়ের প্রস্তাব দেয়, জানায় যে এতে রজনীকান্ত অভিনয় করছেন; আমি আর কিছু শুনতে চাইনি। তখনই বলে দিয়েছি, গল্প যা-ই হোক, যদি রজনী স্যার অভিনয় করেন, আমি সিনেমাটি করব। কুলিতে আমি গুরুত্বপূর্ণ একটি অতিথি চরিত্রে অভিনয় করেছি। সিনেমার শেষের দিকে আমার অংশটি আসবে।’
তামিল ভাষার এই অ্যাকশন থ্রিলারে রজনীকান্ত-আমির ছাড়াও রয়েছেন নাগার্জুন, শ্রুতি হাসান, সত্যরাজ, সৌবিন সাহির, উপেন্দ্র প্রমুখ। পরিচালনায় ‘কাইথি’, ‘মাস্টার’, ‘বিক্রম’ ও ‘লিও’-এর মতো জনপ্রিয় সিনেমার নির্মাতা লোকেশ কানাগরাজ। সান পিকচার্সের ব্যানারে নির্মিত কুলি মুক্তি পাবে আগামী ১৪ আগস্ট।
আমির জানিয়েছেন, লোকেশ কানাগরাজের সঙ্গে আরেকটি সিনেমা করতে যাচ্ছেন তিনি। তাতে অতিথি চরিত্র নয়, নায়ক হিসেবে পাওয়া যাবে আমিরকে। কুলির পর ‘কয়েদি’ নামে আরেকটি সিনেমা বানাচ্ছেন লোকেশ। এর কাজ শেষ হওয়ার পর আগামী বছরের শেষার্ধে শুরু হবে আমির-লোকেশের সেই সিনেমার শুটিং।

দীর্ঘ ১৬ বছর পর ধারাবাহিক নাটক পরিচালনায় ফিরছেন নির্মাতা সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড। বাংলাদেশ টেলিভিশনের জন্য তিনি নির্মাণ করছেন ‘তবুও জীবন’ নামের নাটক। লম্বা বিরতির পর ধারাবাহিক নির্মাণের জন্য তিনি বেছে নিয়েছেন পারিবারিক গল্প। পরিচালনার পাশাপাশি নাটকটি রচনা করেছেন তিনি। সম্প্রতি শুরু হয়েছে শুটিং।
২১ ঘণ্টা আগে
অভিনেতা, নাট্যকার, নির্দেশক, চলচ্চিত্র পরিচালক, শিক্ষকসহ নানা পরিচয় জুড়ে আছে গাজী রাকায়েতের নামের সঙ্গে। ১৫ জুন ৬০ বছর পূর্ণ হচ্ছে তাঁর। বিশেষ এই দিনটি উদ্যাপন করতে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা।
২১ ঘণ্টা আগে
প্রেক্ষাগৃহে ঝড় তোলার পর এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে মালয়ালম মেগাস্টার মোহনলালের বহুল আলোচিত ক্রাইম-থ্রিলার সিনেমা ‘দৃশ্যম ৩’। ১৮ জুন থেকে আমাজন প্রাইমে সিনেমাটির স্ট্রিমিং শুরু হবে। প্রেক্ষাগৃহে মুক্তির এক মাসের কম সময়ের মধ্যে এটি ডিজিটাল প্ল্যাটফর্মে আসছে।
১ দিন আগে
আবার পর্দায় ফিরছে পুঁচকে মেয়ে লিলো আর তার পোষা ভিনগ্রহী প্রাণী স্টিচের গল্প। গত বছর লাইভ-অ্যাকশন ‘লিলো অ্যান্ড স্টিচ’-এর অবিশ্বাস্য সাফল্যের পর সিকুয়েলের ঘোষণা দিল ডিজনি। জানাল পরিচালকের নাম।
১ দিন আগে