
গতকাল শুক্রবার মুক্তি পেয়েছে দক্ষিণের সুপারস্টার প্রভাসের সিনেমা ‘সালার: পার্ট ওয়ান-সিজফায়ার’। অগ্রিম টিকিট বিক্রিতে সিনেমাটি যে দাপট দেখিয়েছিল, তা অব্যাহত থেকেছে মুক্তির প্রথম দিনে। এটি বছরের অন্যতম ব্যবসাসফল সিনেমার দিকে এগোচ্ছে, সঙ্গে ভেঙেছে বছরের বেশ কয়েকটি রেকর্ড।
সিনেমাটির একদিন আগে অর্থাৎ গত ২১ ডিসেম্বর মুক্তি পেয়েছে শাহরুখ অভিনীত ‘ডানকি’। তাই সালার নিয়ে বাণিজ্য বিশ্লেষকদের ভবিষ্যৎ বাণী তেমন আশানুরূপ ছিল না। কিন্তু সবার ভবিষ্যৎ বাণীকে ভুল প্রমাণিত করে ‘সালার’ পেছনে ফেলেছে, ‘পাঠান’, ‘জওয়ান’, ‘গদর ২’ ও ‘অ্যানিমেল’কে, গড়েছে বছরের সবচেয়ে বড় ওপেনিংয়ের রেকর্ড।
বক্স অফিসের রিপোর্ট প্রদানকারী সাকনিল্ক জানিয়েছে, প্রথম দিনে ভারতীয় বক্স অফিসে সমস্ত ভাষা থেকে ‘সালার’ এর আয় ৯৫ কোটি রুপি। গতকাল শুক্রবার তেলুগুতে সিনেমাটির সামগ্রিক দখল ছিল ৮৮ দশমিক ৯৩ শতাংশ। আর বিশ্বব্যাপী সিনেমাটির আনুমানিক আয় ১৭৫ কোটি রুপিরও বেশি।
উল্লেখ্য, শাহরুখ খানের ‘পাঠান’ প্রথম দিনে আয় করেছিল ৫৭ কোটি রুপি। সে রেকর্ড ভাঙে বলিউড বাদশাহর বছরের আরেক সিনেমা ‘জওয়ান’, প্রথম দিনে এর আয় ছিল প্রায় ৮৯ কোটি ৫ লাখ রুপি। সালারের ঠিক এক দিন আগে মুক্তি পাওয়া ‘ডানকি’ উদ্বোধনী দিনে আয় করে ৩০ কোটি রুপি আর রণবীর কাপুরের বছরের অন্যতম বলিউড সিনেমা ‘অ্যানিমেল’ প্রথম দিনে আয় করে প্রায় ৯৩ কোটি ৮ লাখ রুপি।
হম্বেল ফিল্মস প্রযোজিত ‘সালার’ নির্মাণ করেছেন দক্ষিণ ভারতের জনপ্রিয় নির্মাতা প্রশান্ত নীল। সালার দুই বন্ধু দেব এবং ভারদাকে ঘিরে আবর্তিত হয়েছে, দুই বন্ধু চরিত্রে প্রভাস এবং পৃথ্বীরাজ সুকুমারন অভিনয় করেছেন, যারা শেষ পর্যন্ত চিরপ্রতিদ্বন্দ্বী হয়ে ওঠেন। সিনেমাটি তেলুগু, কন্নড়, তামিল, মালায়লাম এবং হিন্দিতে মুক্তি পেয়েছে। এতে আরও অভিনয় করেছেন–শ্রুতি হাসান, ঈশ্বরী রাও, জগপতি বাবু এবং শ্রীয়া রেড্ডি।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৭ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৮ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৮ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৮ ঘণ্টা আগে