
জনপ্রিয় দক্ষিণি নির্মাতা প্রিয়দর্শনের মেয়ে কল্যাণী প্রিয়দর্শন। ২০১৭ সালে তেলুগু সিনেমা ‘হ্যালো’ দিয়ে অভিনয় শুরু করেন তিনি। এই আট বছরে এক ডজনের বেশি তেলুগু, তামিল ও মালয়ালম সিনেমায় দেখা গেছে তাঁকে। শুরু থেকেই গল্প ও চরিত্রের ব্যাপারে ভীষণ চুজি তিনি। সেই ধৈর্যের ফল কল্যাণী পেয়েছেন গত বছর। সুপারহিরো ফ্যান্টাসি গল্পের সিনেমা ‘লোকাহ চ্যাপ্টার ১: চন্দ্রা’ দিয়ে অভাবনীয় সাফল্য পান তিনি।
মাত্র ৩০ কোটি বাজেটের লোকাহ আয় করে ৩০০ কোটি রুপির বেশি। এটিই এখন পর্যন্ত মালয়ালম ইন্ডাস্ট্রির সর্বোচ্চ ব্যবসাসফল সিনেমা। লোকাহর কল্যাণে সর্বভারতীয় স্তরে পরিচিতি পেয়েছেন কল্যাণী প্রিয়দর্শন। এই সাফল্যকে সঙ্গী করেই এবার দক্ষিণি ইন্ডাস্ট্রি থেকে বলিউডে পা রাখছেন অভিনেত্রী। সংবাদমাধ্যম ১২৩ তেলুগু জানিয়েছে, পরিচালক জয় মেহতার ‘প্রলয়’ দিয়ে বলিউডে অভিষেক হবে কল্যাণীর।
প্রলয় সিনেমায় কল্যাণী অভিনয় করবেন রণবীর সিংয়ের বিপরীতে। একদিকে কল্যাণী যেমন গত বছরের মালয়ালম ইন্ডাস্ট্রির সর্বোচ্চ ব্যবসাসফল সিনেমার অভিনেত্রী, অন্যদিকে রণবীর অভিনীত ‘ধুরন্ধর’ও গত বছর সর্বোচ্চ ব্যবসা করেছে বলিউডে। ফলে দুই ইন্ডাস্ট্রির দুই বক্স অফিস সেরা তারকা এক হচ্ছেন প্রলয় সিনেমায়। বলিউডে এই নতুন জুটি দর্শকদের কাছে আকর্ষণীয় হবে বলেই মনে করা হচ্ছে।
জানা গেছে, প্রলয় দিয়ে প্রযোজক হিসেবে যাত্রা শুরু হচ্ছে রণবীর সিংয়ের। তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান মা কসম ফিল্মস এ সিনেমায় সহপ্রযোজক হিসেবে যুক্ত আছে। এতে রণবীরের বিপরীতে প্রথমে আলিয়া ভাটের নাম শোনা গিয়েছিল। তবে নির্মাতারা শেষ পর্যন্ত কল্যাণীকে বেছে নিয়েছেন।
প্রলয় যেমন বলিউডে কল্যাণীর প্রথম, প্রযোজক হিসেবে রণবীরের প্রথম; তেমনি একক নির্মাতা হিসেবে জয় মেহতারও প্রথম সিনেমা এটি। এর আগে বাবা হানসাল মেহতার ‘স্ক্যাম ১৯৯২’সহ বেশ কিছু কাজে সহকারী পরিচালক হিসেবে যুক্ত ছিলেন তিনি। আগামী এপ্রিল থেকে শুরু হবে প্রলয়ের প্রি-প্রোডাকশনের কাজ, আর শুটিং শুরু হবে জুলাই অথবা আগস্ট থেকে।
ভবিষ্যতের পৃথিবী, পৌরাণিক রূপকথা, অতিপ্রাকৃত শক্তি—এসব থাকবে প্রলয় সিনেমার কেন্দ্রে। বলিউডে এ ধরনের কাজ খুব একটা দেখা যায় না। বেশির ভাগ অংশজুড়ে থাকবে ভিএফএক্সের কাজ। তাই বাজেটও বেশি। রণবীরের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা বলা হচ্ছে এটিকে। প্রলয়ে কাজ করবেন বলেই সম্প্রতি ফারহান আখতারের ‘ডন ৩’ ছেড়ে দিয়েছেন রণবীর সিং।

এই রোজার ঈদে নিজের তৃতীয় সিনেমা নিয়ে আসছেন আফরান নিশো। সত্য ঘটনা অবলম্বনে ‘দম’ নামের সিনেমাটি বানিয়েছেন রেদওয়ান রনি। ঈদের সময় ঘনিয়ে এলেও সিনেমার প্রচার খুব একটা চোখে পড়ছিল না। অবশেষে অফিশিয়াল পোস্টার প্রকাশের মধ্য দিয়ে শুরু হলো দমের আনুষ্ঠানিক প্রচার।
১ ঘণ্টা আগে
লাইট, ক্যামেরা, অ্যাকশনের রঙিন দুনিয়ায় থাকেন চলচ্চিত্রের মানুষেরা। যশ আর খ্যাতি যেন ঘিরে থাকে চারপাশ। শেষ বয়সে মুদ্রার উল্টো পিঠ দেখার অভিজ্ঞতাও হয় অনেকের। বয়স হয়েছে বলে কেউ তাঁদের কাজে নিতে চান না, এমনকি খোঁজখবরও নেন না—সিনিয়র শিল্পীদের মুখে প্রায়ই এমন আক্ষেপের কথা শোনা যায়।
১ ঘণ্টা আগে
স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় অভিনেতা যাহের আলভীকে প্রধান আসামি করে মামলা হয়েছে। গতকাল রোববার পল্লবী থানায় ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে এই মামলা করেন। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান।
১ ঘণ্টা আগে
মধ্যবিত্তের টানাপোড়েনের গল্পে তৈরি হলো বিটিভির এ সপ্তাহের নাটক ‘থাকে তবু ভালোবাসা’। একটি পরিবারকে ঘিরে কাহিনি। অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর, নাবিলা ইসলাম, শিশুশিল্পী নাবিহাসহ অনেকে। নাটকের টাইটেল গান লিখেছেন জনি হক। সুর ও সংগীত পরিচালনা করেছেন মুরাদ নূর। কণ্ঠ দিয়েছেন সেনিজ।
১৩ ঘণ্টা আগে