গত বৃহস্পতিবার মুক্তি পেয়েছে ভারতের দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের ১৬৯তম সিনেমা ‘জেলার’। মুক্তির দিন থেকেই বক্স অফিসে দাপট দেখাচ্ছে সিনেমাটি। তিন দিন শেষে বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় ২১৮ কোটি রুপি ছাড়িয়েছে।
ভারতীয় বাণিজ্য বিশ্লেষকদের মতে, সিনেমাটির আয় আজ বিশ্বব্যাপী ২৫০ কোটি রুপি ছাড়িয়ে যাবে। ৪৮ কোটি রুপিতে প্রথম দিন শুরু হওয়ার পর আজ চতুর্থ দিনে সিনেমাটির শুধু ভারতে আয় ১৫০ কোটি রুপি ছাড়িয়ে যাবে বলে মনে করছেন তাঁরা।
প্রথম দিনের মতো না হলেও দ্বিতীয় দিনে সিনেমাটি ভারতে আয় করে ২৫ দশমিক ৭৫ কোটি রুপি। আর গতকাল তা বেড়ে দাঁড়ায় ৩৫ কোটি রুপিতে। গত তিন দিনের হিসাবমতে শুধু ভারতে এর মোট আয় ১০৯ দশমিক ১০ কোটি রুপি। আর গত তিন দিনে ভারতের বাইরে এর আয় প্রায় ১১০ কোটি রুপি ছাড়িয়েছে।
ভারতের প্রেক্ষাগৃহে জেলারের সঙ্গে চলছে সানি দেওলের ‘গদর ২’ ও অক্ষয়ের ‘ওএমজি ২’-এর মধ্যে পারিবারিক দর্শকদের পছন্দের কেন্দ্রবিন্দুতে রয়েছে রজনীকান্তের সিনেমাটি।
সিনেমাটি তামিলনাড়ু ও কেরালায় ২০২৩ সালের সবচেয়ে বড় উদ্বোধনীর রেকর্ড গড়েছে। অন্যদিকে এটি কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানায় যেকোনো তামিল সিনেমার জন্য সর্বোচ্চ ওপেনিংয়ের রেকর্ড গড়েছে। শুধু তাই নয়, সিনেমাটির প্রথম দিনের মোট সংগ্রহ এ বছর মুক্তি পাওয়া যেকোনো তামিল চলচ্চিত্রের জন্য সর্বোচ্চ সংগ্রহ।
প্রসঙ্গত, ২০০ কোটি রুপির বাজেটে জেলার নির্মাণ করেছেন নেলসন দীলিপ কুমার। সিনেমায় রজনীকান্তর বিপরীতে অভিনয় করেছেন তামান্না ভাটিয়া। তাঁদের বয়সের ব্যবধান প্রায় ৪০ বছর। অ্যাকশন ঘরানার এই সিনেমায় আরও আছেন জ্যাকি শ্রফ, প্রিয়াঙ্কা মোহন, শিব রাজকুমার, রাম্য কৃষ্ণান, যোগী বাবু প্রমুখ। এ ছাড়া মালায়লাম তারকা মোহনলালকে দেখা গেছে অতিথি চরিত্রে। তামিল, তেলেগু ও হিন্দি ভাষায় ৪ হাজার স্ক্রিনে মুক্তি পেয়েছে সিনেমাটি।

দীর্ঘ ১৬ বছর পর ধারাবাহিক নাটক পরিচালনায় ফিরছেন নির্মাতা সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড। বাংলাদেশ টেলিভিশনের জন্য তিনি নির্মাণ করছেন ‘তবুও জীবন’ নামের নাটক। লম্বা বিরতির পর ধারাবাহিক নির্মাণের জন্য তিনি বেছে নিয়েছেন পারিবারিক গল্প। পরিচালনার পাশাপাশি নাটকটি রচনা করেছেন তিনি। সম্প্রতি শুরু হয়েছে শুটিং।
১ দিন আগে
অভিনেতা, নাট্যকার, নির্দেশক, চলচ্চিত্র পরিচালক, শিক্ষকসহ নানা পরিচয় জুড়ে আছে গাজী রাকায়েতের নামের সঙ্গে। ১৫ জুন ৬০ বছর পূর্ণ হচ্ছে তাঁর। বিশেষ এই দিনটি উদ্যাপন করতে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা।
১ দিন আগে
প্রেক্ষাগৃহে ঝড় তোলার পর এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে মালয়ালম মেগাস্টার মোহনলালের বহুল আলোচিত ক্রাইম-থ্রিলার সিনেমা ‘দৃশ্যম ৩’। ১৮ জুন থেকে আমাজন প্রাইমে সিনেমাটির স্ট্রিমিং শুরু হবে। প্রেক্ষাগৃহে মুক্তির এক মাসের কম সময়ের মধ্যে এটি ডিজিটাল প্ল্যাটফর্মে আসছে।
১ দিন আগে
আবার পর্দায় ফিরছে পুঁচকে মেয়ে লিলো আর তার পোষা ভিনগ্রহী প্রাণী স্টিচের গল্প। গত বছর লাইভ-অ্যাকশন ‘লিলো অ্যান্ড স্টিচ’-এর অবিশ্বাস্য সাফল্যের পর সিকুয়েলের ঘোষণা দিল ডিজনি। জানাল পরিচালকের নাম।
১ দিন আগে