
দক্ষিণী সিনেমার জনপ্রিয় মুখ রাশমিকা মান্দানা, যার মিষ্টি হাসিতে ঘায়েল লাখো পুরুষের মন। অভিনয় দক্ষতায় কলিউডের পাশাপাশি বলিউডের মাটি শক্ত করেছেন তিনি। রাতারাতি জাতীয় ক্রাশ বনে যাওয়া রাশমিকার ব্যক্তিগত জীবন নিয়ে নানান কৌতূহল রয়েছে ভক্ত-অনুরাগীদের। যার রূপে মুগ্ধ গোটা ভারত, তিনি কাকে মন দিয়েছেন—এ নিয়ে যেন কৌতূহলের শেষ নেই। এ নিয়ে নিজেই মুখ খুললেন, কী বললেন অভিনেত্রী?
একাধিক অভিনেতার সঙ্গে প্রেমের গুঞ্জন ওঠে রাশমিকার। তবে সবচেয়ে বেশি গুঞ্জন শোনা যায় বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে। যদিও প্রকাশ্যে ব্যক্তিগত সম্পর্ক নিয়ে কথা বলতে শোনা যায়নি রশমিকাকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে অকপটে মনের কথা বলে ফেলেন অভিনেত্রী।
ব্যক্তিগত জীবনে আনন্দের জায়গা নিয়ে কথা বলতে গিয়ে মুখ ফসকে সত্য কথা বলে ফেলেন অভিনেত্রী। তিনি বলেন, ‘সবচেয়ে আনন্দের জায়গা হলো বাড়ি। এখানেই মনে হয় জীবনে সাফল্য আসবে-যাবে, তা কখনোই চিরস্থায়ী নয়। তবে এই বাড়িই আমার শিকড়।’
অভিনেত্রী যোগ করেন, ‘তাই এখান থেকেই কাজ করতে ভালোবাসি। ভালোবাসা এখানেই পেয়েছি। আমি এখনো একজন মেয়ে, একজন বোন, একজন পার্টনার।’ কিন্তু কার পার্টনার তা নিয়ে বিস্তারিত বলেননি রাশমিকা।

জীবনসঙ্গী হিসেবে কেমন পুরুষ পছন্দ রাশমিকার, তা-ও জানিয়েছেন তিনি। রাশমিকা বলেন, ‘যার মুখে সব সময় হাসি থাকবে। আশপাশের মানুষের প্রাপ্য সম্মান দেবে, তেমন মানুষই ভালো লাগে।’
রাশমিকার এমন মন্তব্যে স্পষ্ট, সম্পর্ক থাকার কথা কার্যত স্বীকার করলেও সঙ্গীর নাম গোপন রেখেছেন। রাশমিকা আপাতত তাঁর আপকামিং সিনেমা ‘ছাবা’র প্রচারে ব্যস্ত। সিনেমায় ছত্রপতি শিবাজির স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন তিনি।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
২ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
২ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
২ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
২ ঘণ্টা আগে