দক্ষিণ ইন্ডাস্ট্রির গ্ল্যামার অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। যাঁর মিষ্টি হাসিতে ঘায়েল লাখো পুরুষ। সিনেমা কিংবা ব্যক্তিগত জীবন নিয়ে প্রায় থাকেন আলোচনায়। সম্প্রতি প্রাক্তন স্বামী নাগা চৈতন্যের বিয়ে নিয়ে আবারও আলোচনায় এই অভিনেত্রী।
ডিসেম্বর চার হাত এক হয়েছে দক্ষিণী অভিনেতা নাগা চৈতন্য এবং অভিনেত্রী শোভিতা ধুলিপালার। তবে প্রাক্তনের বিয়ে নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি সামান্থা। তবে বিয়ের অনুষ্ঠান চলাকালীন সামাজিক যোগাযোগ মাধ্যমে সামান্থার ইঙ্গিতপূর্ণ পোস্ট ছিল চর্চায়।
সম্প্রতি নিজের জীবনের আক্ষেপ নিয়ে একটি সাক্ষাৎকারে মুখ খুলেছেন সামান্থা। অভিনেত্রী জানিয়েছেন, মাঝে কিছু সময় অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন তিনি। খুব বেশি কাজ করেননি। কিন্তু আগামী বছরে তিনি আরও বেশি করে কাজে মনোযোগ দেবেন তিনি। এর মধ্যে শুটিং ফ্লোরে ফিরতে পেরে খুশি সামান্থা।
সামান্থা বলেন, ‘বিরতি আমাকে সাহায্য করেছিল। এরপর শুটিংয়ে ফিরে নিজেকে নতুন করে আবিষ্কার করি।’ বছর শেষ হতে চলেছে। এই বছরে সামান্থার জীবনে কী কোনো আক্ষেপ রয়েছে? প্রশ্ন শুনেই ঘুরিয়ে উত্তর দিয়েছেন অভিনেত্রী। বলেছেন, ‘কোনো আক্ষেপ নেই। আমার যথেষ্ট বয়স হয়েছে। ভেবে-চিন্তে কথা বলি এবং কাজ করি।’
এক সময়ের জনপ্রিয় জুটি ছিলেন নাগা চৈতন্যে ও সামান্থা রুথ প্রভু। ২০১৫ সাল থেকে নাগা চৈতন্যের সঙ্গে সম্পর্কে জড়ান সামান্থা। ২০১৭ সালে ঘর বাঁধেন এই জুটি। চার বছরের দাম্পত্য জীবনের বিচ্ছেদের আগে নাগা চৈতন্য শোভিতার সঙ্গে সম্পর্কে জড়ান। সামান্থার সঙ্গে বিচ্ছেদ হওয়ার পরে শোভিতাকে নিয়ে জল্পনা চলছিল ঠিকই, তবে নাগা বা শোভিতা কেউই বিষয়টি নিয়ে মুখ খোলেননি।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৫ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৫ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৫ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৫ ঘণ্টা আগে