
খ্রিষ্টীয় ইংরেজি নববর্ষ বরণ করতে জাপানে গিয়েছিলেন তেলুগু তারকা জুনিয়র এনটিআর। ২০২৪ সালের প্রথম দিনে (১ জানুয়ারি) জাপানে ছিলেন তিনি। হঠাৎ ভূমিকম্পে কেঁপে ওঠে জাপান। পূর্ব এশিয়ার দ্বীপদেশ জাপানে মাত্র কয়েক ঘণ্টার মধ্যে অন্তত ১৫৫ বার ভূমিকম্প আঘাত হানে। আর সে সময় সেখানে ছিলেন জনপ্রিয় এই দক্ষিণি অভিনেতা। তাঁর চিন্তায় পরিবার ও অনুরাগীরা উদ্বিগ্ন ছিলেন। তবে জানা যায়, সুস্থ রয়েছেন অভিনেতা।
বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন জুনিয়র এনটিআর নিজেই। সুস্থ ও নিরাপদে দেশে ফিরেছেন তিনি। জাপানিদের প্রতি গভীর শোক প্রকাশ করে টুইটারে (এক্স) অভিনেতা লিখেছেন, ‘জাপান থেকে আজ ভারতে ফিরেছি এবং ভূমিকম্পের আঘাতে গভীরভাবে মর্মাহত। গত সপ্তাহ পুরোটা সেখানে কাটিয়েছি। ক্ষতিগ্রস্ত প্রত্যেকের জন্য আমার হৃদয় সমব্যথী। খুব দ্রুত পুনরুদ্ধার ও স্বাভাবিক অবস্থায় ফেরার জন্য দেশটির মানুষের কাছে কৃতজ্ঞ। শক্ত থেকো, জাপান।’
এ ছাড়া ভূমিকম্পের খবর শোনামাত্রই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন দক্ষিণ ভারতের জনপ্রিয় নির্মাতা এস এস রাজমৌলি। টুইটারে নির্মাতা লিখেছেন, ‘কয়েক দফার ভূমিকম্পে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত জাপানের জন্য খারাপ লাগছে। আমার হৃদয়ে বিশেষ একটা জায়গা দখল করে আছে দেশটি। ক্ষতিগ্রস্ত প্রত্যেকের জন্য চিন্তা হচ্ছে।’
উল্লেখ্য, বর্তমানে কোরাতালা শিবা পরিচালিত ‘দেবারা’ চলচ্চিত্রে কাজ করছেন জুনিয়র এনটিআর। এতে তাঁর সঙ্গে জুটি বেঁধেছেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর।
প্রসঙ্গত, জাপানে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০। স্থানীয় সময় আজ মঙ্গলবার সকাল পর্যন্ত পাওয়া খবরের ভিত্তিতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। এ ছাড়া জাপানের নতো অঞ্চলে সংঘটিত এই ভূমিকম্পে গুরুতর আহত হয়েছে আরও অন্তত ১৪ জন।
স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, মঙ্গলবার সকাল পর্যন্ত নিহত বেড়ে দাঁড়িয়েছে ৩০ জনে এবং গুরুতর আহত হয়েছে আরও ১৪ জন। নিহতদের অর্ধেক নতো অঞ্চলের সমুদ্র উপকূলীয় অঞ্চল ওয়াজিমার। মূলত ভূমিকম্পের পরপরই বেশ কয়েকটি বাড়িতে আগুন ছড়িয়ে পড়লে এই হতাহতের ঘটনা ঘটে।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৫ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৫ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৫ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৫ ঘণ্টা আগে