নতুন বছরে ভক্তদের জন্য দারুণ উপহার নিয়ে এসেছেন জনপ্রিয় অভিনেতা নাগা চৈতন্য। তাঁর মুক্তিপ্রতীক্ষিত সিনেমা ‘কাস্টডি’র টিজার প্রকাশ পেয়েছে রোববার (১ জানুয়ারি)। পুলিশ অ্যাকশন ড্রামা, কাস্টডির ২৬ সেকেন্ডের টিজারের ঝলকে নাগা চৈতন্যকে অ্যাকশন সিক্যুয়েন্সসহ পুলিশের ভূমিকায় দেখা গেছে। সিনেমাটি পরিচালনা করেছেন পরিচালক ভেঙ্কট প্রভু।
এই ছবিতে প্রধান নারী চরিত্রে অভিনয় করেছেন কৃতি শেঠি। আরও অভিনয় করেছেন— অরবিন্দ স্বামী, প্রিয়মণি, সম্পথ রাজ, শরথকুমার, প্রেমগি, ভেনেলা কিশোর এবং প্রেমী বিশ্বনাথ। ছবিটি প্রযোজনা করেছেন শ্রীনিবাস চিত্তুরি।
প্রথমবারের মতো সংগীত পরিচালক ইলিয়ারাজা তাঁর ছেলে এবং জনপ্রিয় সংগীত পরিচালক যুবন শংকর রাজার সঙ্গে যৌথভাবে এই ছবিতে সংগীত পরিচালনা করেছেন।
আগামী মে মাসের ১২ তারিখ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।
কীর্তি শেঠি এবং নাগা চৈতন্য এর আগে ২০২২ সালে ‘বাঙ্গারাজু’ সিনেমায় একসঙ্গে কাজ করেছেন। সম্প্রতি পিঙ্কভিল্লার সঙ্গে একটি কথোপকথনে কৃতি শেঠি বলেন, ‘এটি দ্বিতীয়বারের মতো আমার নাগা চৈতন্যের সঙ্গে কাজ করা। আমরা সম্ভবত আগামী মাসে শুটিং শুরু করব। আমি তাঁর সঙ্গে কাজ করার জন্য খুবই উচ্ছ্বসিত কারণ আমরা এরই মধ্যে একসঙ্গে কাজ করেছি। আমি জানি তাঁর সঙ্গে কাজ করা কতটা আনন্দের। আমি এইটার জন্য মুখিয়ে আছি। মানুষও আমাদের জুটিকে বেশ পছন্দ করেছে বলে মনে হচ্ছে...আমি মনে করি, দর্শকদের আরেকটি সুন্দর চলচ্চিত্র দেওয়া উচিত।’
নাগা চৈতন্যকে সর্বশেষ আমির খানের লাল সিং চাড্ডা চলচ্চিত্রে দেখা গেছে। এর মাধ্যমেই তাঁর বলিউডে অভিষেক হলো।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৯ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৯ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৯ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৯ ঘণ্টা আগে