বিতর্কে জড়ালেন দক্ষিণী সুপারস্টার বিজয় দেবেরাকোন্ডা। ‘লাইগার’ সিনেমার জন্য ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) দপ্তরে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বিজয়কে। বুধবার (৩০ নভেম্বর) এ জন্য হাজিরা দিয়েছেন অভিনেতা। সকাল সাড়ে ৮টা থেকে শুরু হয়ে সন্ধ্যা সাড়ে ৮টা পর্যন্ত ১২ ঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি।
ভারতীয় গণমাধ্যম হিন্দুস্থান টাইমসের প্রতিবেদনে জানা গেছে, ‘লাইগার’ নির্মাণে অবৈধভাবে বিদেশি মুদ্রা বিনিয়োগের যে অভিযোগ উঠেছে, সে সম্পর্কে জিজ্ঞাসাবাদের জন্যই ডাকা হয় বিজয়কে।
চলতি বছর ২৫ আগস্ট মুক্তি পায় ‘লাইগার’ সিনেমা। এ সিনেমা দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেন দক্ষিণী তারকা বিজয়। অনন্যা পাণ্ডে ও বিজয় অভিনীত সিনেমাটি তেমন প্রশংসা অর্জন করতে পারেনি, উল্টো কয়েক মাসের মধ্যেই আইনি সমস্যায় পড়ে।
সূত্রের বরাতে হিন্দুস্থান টাইমস জানায়, ছবি বানাতে ১০০ কোটি টাকা খরচ হয়েছিল। সেই টাকা বৈধ নয় বলেই অভিযোগ ওঠে। তখন টাকার উৎস খতিয়ে দেখতে নির্মাতা থেকে শুরু করে নায়ক-একে একে সবাইকে তলব করেছিল ইডি।
জিজ্ঞাসাবাদের পর বেরিয়ে বিজয়কে অবশ্য ফুরফুরে মেজাজেই দেখা যায়। বলেন, ‘জনপ্রিয়তা পাওয়ার সঙ্গে সঙ্গে সমস্যাও আসবে জীবনে, এটা পার্শ্বপ্রতিক্রিয়ার মতো। এটাও অভিজ্ঞতা। আমাকে যখন ডাকা হয়েছে, এসে দায়িত্ব পালন করলাম। আমাকে যা জিজ্ঞাসা করা হয়েছে, উত্তর দিয়েছি।’
গত ১৭ নভেম্বর ‘লাইগার’-এর এক প্রযোজক চার্মি কৌরকেও তলব করা হয়েছিল। বিদেশি লেনদেন ব্যবস্থাপক আইন (ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট) লঙ্ঘনের অভিযোগে ‘লাইগার’ এখনো জটিলতায়। বৈদেশিক মুদ্রায় এ ছবি বানানো হয়েছে বলে সন্দেহ তদন্তকারীদের।
মুম্বাইয়ের বস্তির এক চা বিক্রেতা কীভাবে মার্কিন মুলুকে গিয়ে প্রফেশনাল বক্সিং চ্যাম্পিয়নশিপে যোগ দেয়, তা-ই উঠে এসেছে এই ছবিতে। বিজয় দেবেরাকোন্ডা একজন বক্সারের ভূমিকায় অভিনয় করেছেন। ছবিতে অতিথি চরিত্রে রয়েছেন কিংবদন্তি বক্সার মাইক টাইসন। আর বিজয়ের মায়ের চরিত্রে অভিনয় করেন বাহুবলীর শিবগামী খ্যাত রম্যা কৃষ্ণানকে।

দীর্ঘ ১৬ বছর পর ধারাবাহিক নাটক পরিচালনায় ফিরছেন নির্মাতা সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড। বাংলাদেশ টেলিভিশনের জন্য তিনি নির্মাণ করছেন ‘তবুও জীবন’ নামের নাটক। লম্বা বিরতির পর ধারাবাহিক নির্মাণের জন্য তিনি বেছে নিয়েছেন পারিবারিক গল্প। পরিচালনার পাশাপাশি নাটকটি রচনা করেছেন তিনি। সম্প্রতি শুরু হয়েছে শুটিং।
১ দিন আগে
অভিনেতা, নাট্যকার, নির্দেশক, চলচ্চিত্র পরিচালক, শিক্ষকসহ নানা পরিচয় জুড়ে আছে গাজী রাকায়েতের নামের সঙ্গে। ১৫ জুন ৬০ বছর পূর্ণ হচ্ছে তাঁর। বিশেষ এই দিনটি উদ্যাপন করতে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা।
১ দিন আগে
প্রেক্ষাগৃহে ঝড় তোলার পর এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে মালয়ালম মেগাস্টার মোহনলালের বহুল আলোচিত ক্রাইম-থ্রিলার সিনেমা ‘দৃশ্যম ৩’। ১৮ জুন থেকে আমাজন প্রাইমে সিনেমাটির স্ট্রিমিং শুরু হবে। প্রেক্ষাগৃহে মুক্তির এক মাসের কম সময়ের মধ্যে এটি ডিজিটাল প্ল্যাটফর্মে আসছে।
১ দিন আগে
আবার পর্দায় ফিরছে পুঁচকে মেয়ে লিলো আর তার পোষা ভিনগ্রহী প্রাণী স্টিচের গল্প। গত বছর লাইভ-অ্যাকশন ‘লিলো অ্যান্ড স্টিচ’-এর অবিশ্বাস্য সাফল্যের পর সিকুয়েলের ঘোষণা দিল ডিজনি। জানাল পরিচালকের নাম।
১ দিন আগে