দুই বছরের প্রেমের পর গাঁটছড়া বাঁধেন নাগা চৈতন্যে ও সামান্থা রুথ প্রভু। এরপর চার বছরের দাম্পত্য জীবন। এ পর্যায়ে গুঞ্জন ওঠে চির ধরেছে তাঁদের সম্পর্কে। সামনে আসে নাগার সঙ্গে শোভিতা ধুলিপালার প্রেমের বিষয়টি। সম্প্রতি এই জুটি বাগদানও সেরে ফেলেছেন। কিছুদিন আগেই প্রাক্বিবাহ অনুষ্ঠানের কিছু ছবি শোভিতা সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন। তাঁদের বিয়ের প্রস্তুতির মধ্যে আবারও আলোচনায় প্রাক্তন স্ত্রী সামান্থা।
বেশ কিছুদিন আগে ছেলের বাগদানের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছিলেন নাগার্জুন। তাঁদের বিয়ের প্রস্তুতি এখন তুঙ্গে। কিন্তু বিয়ের দিনক্ষণ খোলাসা করেনি দুই পরিবারের কেউ-ই। তবে নাগা চৈতন্য ও শোভিতার সম্পর্ক নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় আলোচনা-সমালোচনার ঝড়। ট্রোলিংয়ের শিকার হচ্ছেন তাঁরা। সামান্থার ভক্ত-অনুরাগীরা যেন ক্ষোভ উগরে দিচ্ছেন।
নাগা চৈতন্যের ইনস্টাগ্রাম পেজে সামান্থার সঙ্গে একটি মাত্র ছবি ছিল। ২০১৮ সালের একটি ছবি, যা ফর্মুলা ওয়ান রেসট্র্যাকে তোলা হয়েছিল। শোভিতার সঙ্গে বাগদানের পরে সামান্থার সঙ্গে সব কটি ছবিই মুছে ফেলেছিলেন নাগা চৈতন্য। ওই ছবিকে নিয়ে অনুরাগীদের দাবি তোলেন, ‘কেনই বা একটি ছবি রেখে দিয়েছেন? নতুন জীবন যখন শুরুই করছেন, তখন এই ছবিটিও মুছে দিন।’

এক অনুরাগী মন্তব্য করেন, ‘আপনি তো সামান্থাকে আর ইনস্টাগ্রামে অনুসরণ করেন না। তাহলে ওই একটা ছবি রেখে আর কী লাভ?’
অবশেষে সেই ছবিটিও মুছে ফেললেন নাগা চৈতন্য। প্রাক্তন স্ত্রীর সঙ্গে রাখা শেষ স্মৃতিও ইনস্টাগ্রাম পেজ থেকে সরিয়ে দিলেন তিনি।
এক সময়ের জনপ্রিয় জুটি ছিলেন নাগা চৈতন্যে ও সামান্থা রুথ প্রভু। ২০১৫ সাল থেকে নাগা চৈতন্যের সঙ্গে সম্পর্কে জড়ান সামান্থা। ২০১৭ সালে ঘর বাঁধেন এই জুটি। চার বছরের দাম্পত্য জীবনের বিচ্ছেদের আগে নাগা চৈতন্য শোভিতার সঙ্গে সম্পর্কে জড়ান। সামান্থার সঙ্গে বিচ্ছেদ হওয়ার পরে শোভিতাকে নিয়ে জল্পনা চলছিল ঠিকই, তবে নাগা বা শোভিতা কেউই বিষয়টি নিয়ে মুখ খোলেননি।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৫ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৫ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৫ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৫ ঘণ্টা আগে