
চার বছরের বিবাহিত জীবন ছিল নাগা চৈতন্যের সঙ্গে সামান্থা রুথ প্রভুর। বিচ্ছেদের অধ্যায় ভুলে সোবিতা ধুলিপালার সঙ্গে নতুন করে জীবন শুরু করেছেন নাগা। গত ডিসেম্বরে বিয়ে হয়েছে তাঁর। সামান্থাও হাঁটছেন অন্য পথে। মনে হচ্ছে, এত দিনে বিশেষ কাউকে খুঁজে পেলেন তিনি। বিশেষ সে ব্যক্তিটি নির্মাতা রাজ নিদিমরু।
রাজের সঙ্গে প্রেম করছেন সামান্থা—এমন গুঞ্জন আগেই ছিল। তবে সে গুঞ্জনে ঘি ঢালল অভিনেত্রীর সাম্প্রতিক পোস্ট। ওয়ার্ল্ড পিকলবল লিগে চেন্নাই সুপার চ্যাম্পস নামে একটি দল কিনেছিলেন সামান্থা। এ দলের খেলার দিন মাঠে হাজির ছিলেন অভিনেত্রী। ম্যাচের উল্লেখযোগ্য মুহূর্তের কয়েকটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন তিনি। কয়েকটি ছবিতে সামান্থার সঙ্গে দেখা গেছে রাজকে।
সামান্থা-রাজ হাতে হাত ধরে ম্যাচ উপভোগ করছেন, উল্লাসধ্বনি দিচ্ছেন, পাশাপাশি দাঁড়িয়ে খেলোয়াড়দের পুরস্কার দিচ্ছেন—এমন ছবি দেখে ভক্তরা তাঁদের প্রেম নিয়ে সরব হয়েছেন। সোশ্যাল মিডিয়ায় মুহূর্তেই ছবিগুলো ছড়িয়ে পড়েছে। ভক্তরা নানা ধরনের সমীকরণ কষছেন। অনেকে মনে করছেন, এ ছবির মাধ্যমে সামান্থা আসলে তাঁদের প্রেমের খবর প্রকাশ্যে আনতে চেয়েছেন। বিষয়টি নিয়ে যদিও রাজ কিংবা সামান্থা দুজনেই চুপ। তবে তাঁরা যে রোমান্টিক সম্পর্কে আছেন, দুজনের অভিব্যক্তিতে সেটা বেশ বোঝা যাচ্ছে।
নির্মাতা রাজকে যাঁদের চিনতে অসুবিধা হচ্ছে, তাঁদের জন্য কিছু কাজের ফিরিস্তি দেওয়া যাক। আলোচিত নির্মাতা জুটি রাজ অ্যান্ড ডিকের ‘রাজ’ তিনি। ‘নাইনটি নাইন’, ‘শোর ইন দ্য সিটি’, ‘গো গোয়া গন’সহ অনেক আলোচিত সিনেমা বানিয়েছেন। ‘দ্য ফ্যামিলি ম্যান’, ‘ফারজি’, ‘গানস অ্যান্ড গুলাবস’, ‘সিটাডেল: হানি বানি’র মতো জনপ্রিয় সিরিজেরও নির্মাতা তাঁরা।
রাজ-ডিকের পরিচালনায় দ্য ফ্যামিলি ম্যানের দ্বিতীয় সিজনে ও সিটাডেল: হানি বানিতে অভিনয় করেছেন সামান্থা। ‘রক্ত ব্রহ্মাণ্ড: দ্য ব্লাডি কিংডম’ নামে রাজ-ডিকের আরেকটি নতুন সিরিজেও আছেন সামান্থা।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৫ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৫ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৫ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৫ ঘণ্টা আগে