বক্স অফিসে চলছে নানিঝড়। নানি ও কীর্তি সুরেশ অভিনীত তেলেগু সিনেমা ‘দাশারা’র নিয়ন্ত্রণে বক্স অফিস। মুক্তির মাত্র চার দিনেই বিশ্বব্যাপী সিনেমাটির আয় ৮৭ কোটি রুপি বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে। ১০০ কোটি রুপির মাইলফলক স্পর্শের খুব কাছেই রয়েছে সিনেমাটি।
মুক্তির প্রথম দিন থেকেই বক্স অফিসের নিয়ন্ত্রণ নিয়েছে ‘দাশারা’। অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানার ১ হাজার ৩০০টি পর্দায় মুক্তি প্রাপ্ত অ্যাকশন-থ্রিলার ঘরানার সিনেমাটির দর্শক চাহিদার কারণে ভোর ৫টা থেকে শো শুরু হয়। অ্যাকশনে ভরপুর সিনেমাটির গল্প দর্শকদের মন কেড়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, মুক্তির চার দিনে বিশ্বব্যাপী ৮৭ কোটি রুপি আয়কৃত ‘দাশারা’ সিনেমাটি শুধু ভারতীয় বক্স অফিসেই ৫৭ কোটি রুপি আয় করেছে! শুধু তা-ই নয়, মুক্তির আগে শুধু অগ্রিম বুকিং বাবদই ৫০ কোটি রুপির ব্যবসা করেছে সিনেমাটি।
৬৫ কোটি রুপি বাজেটের এই সিনেমাটি প্রযোজনা করেছে শুদ্ধকর চেরুকুরি এবং পরিচালনা করেছেন শ্রীকান্ত ওডেলা। ‘দাশারা’ সিনেমায় দ্বিতীয়বারের মতো জুটি বেঁধেছেন নানি-কীর্তি। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন প্রকাশ রাজ, রাজেন্দ্র প্রসাদ, রোশান ম্যাথিউ, সাই কুমার, পুর্ণা প্রমুখ।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
২ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
২ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
২ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
২ ঘণ্টা আগে