‘আদিপুরুষ’ আর বিতর্ক, যেন একে অন্যের সমার্থক শব্দ হয়ে দাঁড়িয়েছে। মুক্তির আগে থেকেই ‘রামায়ণ’নির্ভর এই সিনেমাকে ঘিরে বিতর্ক দানা বেঁধেছিল। সময় যত গড়িয়েছে, বিতর্ক ততই বেড়েছে। ‘রামায়ণ’ বিকৃতির অভিযোগ, নিম্নমানের ভিএফএক্স–হাজারো বিতর্কের মাঝে কোনো কিছুই ৫০০ কোটি রুপির এই সিনেমাকে ব্যবসায় টিকিয়ে রাখতে পারেনি। এর মাঝে নির্মাতারা আবার পড়েছেন নতুন ঝামেলায়, পাইরেসির শিকার প্রভাস-কৃতির সিনেমা।
‘সত্য়প্রেম কি কথা’ মুক্তি পেতে না পেতেই একেকটা হল থেকে নেমে যাচ্ছে ‘আদিপুরুষ’। অধিকাংশ হলে দুই সপ্তাহও টেকেনি সিনেমাটি। এর মধ্যে ওটিটি প্ল্যাটফর্মে শিগগিরই সিনেমাটি মুক্তির পরিকল্পনা ছিল নির্মাতাদের। কিন্তু বড় ধাক্কা খেল টিম ‘আদিপুরুষ’, পাইরেসির শিকার প্রভাস-কৃতির সিনেমা। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, অনলাইনে ফাঁস হয়ে গেছে ‘আদিপুরুষ’-এর এইচডি (হাই ডেফিনেশন) ফাইল। এর জেরে সিনেমাটির ওটিটি রিলিজ নিঃসন্দেহে ব্যাহত হবে তা বলাই যায়।
ওম রাউত পরিচালিত সিনেমাটিতে রামের চরিত্রে অভিনয় করেছেন প্রভাস, কৃতিকে দেখা গেছে ‘জানকি’ সীতার ভূমিকায়। সানি সিং অভিনয় করেছেন রামানুজ লক্ষ্মণের চরিত্রে। গত ১৬ জুন বক্স অফিসে মুক্তি পেয়েছিল সিনেমাটি। হিন্দির পাশাপাশি তামিল, তেলেগু, মালায়ালম ভাষায়ও মুক্তি পায় ‘আদিপুরুষ’। শুরুটা দুর্দান্ত হয়েছিল সিনেমাটির। প্রথম দিন বিশ্ব বক্স অফিসে ১৪০ কোটি রুপি আয় করেছিল সিনেমাটি। দুই দিনে আয় ছিল ২৪০ কোটি রুপি। কিন্তু প্রথম সপ্তাহান্তে পার হতে না হতেই সিনেমাটি বক্স অফিসে ধাক্কা খায়, যার মূল কারণ ছিল সিনেমাটি নিয়ে নেগেটিভ রিভিউ এবং বিতর্ক।
মুক্তির ১৭ দিন পর দেশের বক্স অফিসে সিনেমাটির হিন্দি সংস্করণের আয় মাত্র ১১৪ কোটি রুপি, সব ভার্সনে সর্বমোট আয় ২৮৫ কোটি রুপির আশপাশে। ৫০০ কোটি রুপির সিনেমার এই ভরাডুবির মাঝে পাইরেসি হওয়ায় বড় ক্ষতির মুখে নির্মাতারা।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৩ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৩ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৩ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৩ ঘণ্টা আগে