তামিল সুপারস্টার থালাপতি বিজয় ‘জন নায়াগন’ দিয়ে শেষ করবেন অভিনয়ের ক্যারিয়ার। এরপর পাকাপাকিভাবে নামবেন রাজনীতির ময়দানে। এরই মধ্যে শুটিং শেষ, ৯ জানুয়ারি মুক্তির তারিখ চূড়ান্ত ছিল। ভক্তদের মধ্যেও ব্যাপক আগ্রহ ছিল বিজয়ের শেষ সিনেমা নিয়ে। তবে শেষ মুহূর্তে সেন্সর বোর্ডের নিষেধাজ্ঞায় আটকে যায় সিনেমাটি।
সেন্সর বোর্ডের এ সিদ্ধান্তের বিরুদ্ধে মাদ্রাজ হাইকোর্টে মামলা করেন সিনেমার প্রযোজক। হাইকোর্ট অবশ্য সেন্সর বোর্ডকে ছাড়পত্র দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশে স্থগিতাদেশ জারি করেন হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। সিনেমাটিকে ছাড়পত্র দেওয়া হবে কি না, সেটা খতিয়ে দেখতে নতুন কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী শুনানি ২১ জানুয়ারি নির্ধারিত হবে জন নায়াগনের ভাগ্য।
জন নায়াগন সিনেমা নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে, তা নিয়ে উত্তপ্ত ভারতীয় চলচ্চিত্র এবং রাজনীতির অঙ্গন। বিশ্লেষকদের মতে, বিজয়ের সিনেমার মুক্তি পিছিয়ে যাওয়ার নেপথ্যে থাকতে পারে জটিল রাজনৈতিক অঙ্ক। সামনেই রয়েছে তামিলনাড়ুর বিধানসভা নির্বাচন। সেখানে বিজয়ের রাজনৈতিক দল টিভিকের সঙ্গে জোটের কথা ভাবা শুরু করেছে কংগ্রেস। বিজয়ও এ জোটের বিষয়ে সবুজসংকেত দিয়েছেন। সব মিলিয়ে বিজেপির রোষের মুখে পড়েছেন বিজয়। সেই প্রভাব পড়েছে তাঁর শেষ সিনেমার ওপর।
এই পরিস্থিতিতে এবার সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন জন নায়াগন সিনেমার প্রযোজক। জানা গেছে, ২১ জানুয়ারি হাইকোর্টের রায় পক্ষে না এলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন তাঁরা। জন নায়াগনকে ঘিরে এই উত্তেজনার মধ্যে বিজয়ের ২০১৬ সালের পুরোনো সিনেমা ‘থেরি’ আবারও প্রেক্ষাগৃহে মুক্তি দিচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান ভি ক্রিয়েশনস। মুক্তির এক দশক পূর্তি উপলক্ষে ১৫ জানুয়ারি মুক্তি পাবে সিনেমাটি।

দীর্ঘ ১৬ বছর পর ধারাবাহিক নাটক পরিচালনায় ফিরছেন নির্মাতা সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড। বাংলাদেশ টেলিভিশনের জন্য তিনি নির্মাণ করছেন ‘তবুও জীবন’ নামের নাটক। লম্বা বিরতির পর ধারাবাহিক নির্মাণের জন্য তিনি বেছে নিয়েছেন পারিবারিক গল্প। পরিচালনার পাশাপাশি নাটকটি রচনা করেছেন তিনি। সম্প্রতি শুরু হয়েছে শুটিং।
১৮ ঘণ্টা আগে
অভিনেতা, নাট্যকার, নির্দেশক, চলচ্চিত্র পরিচালক, শিক্ষকসহ নানা পরিচয় জুড়ে আছে গাজী রাকায়েতের নামের সঙ্গে। ১৫ জুন ৬০ বছর পূর্ণ হচ্ছে তাঁর। বিশেষ এই দিনটি উদ্যাপন করতে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা।
১৮ ঘণ্টা আগে
প্রেক্ষাগৃহে ঝড় তোলার পর এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে মালয়ালম মেগাস্টার মোহনলালের বহুল আলোচিত ক্রাইম-থ্রিলার সিনেমা ‘দৃশ্যম ৩’। ১৮ জুন থেকে আমাজন প্রাইমে সিনেমাটির স্ট্রিমিং শুরু হবে। প্রেক্ষাগৃহে মুক্তির এক মাসের কম সময়ের মধ্যে এটি ডিজিটাল প্ল্যাটফর্মে আসছে।
১৮ ঘণ্টা আগে
আবার পর্দায় ফিরছে পুঁচকে মেয়ে লিলো আর তার পোষা ভিনগ্রহী প্রাণী স্টিচের গল্প। গত বছর লাইভ-অ্যাকশন ‘লিলো অ্যান্ড স্টিচ’-এর অবিশ্বাস্য সাফল্যের পর সিকুয়েলের ঘোষণা দিল ডিজনি। জানাল পরিচালকের নাম।
১৮ ঘণ্টা আগে