দক্ষিণের জনপ্রিয় কৌতুক অভিনেতা মায়িলসামি মারা গেছেন। আজ রোববার ভোরে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। এই তামিল অভিনেতা বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। কিন্তু গতকাল শনিবার হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই আজ ভোরে মারা যান ৫৭ বছর বয়সী এই অভিনেতা।
তাঁর মৃত্যুতে টুইট করেছেন দক্ষিণি তারকা কমল হাসান। তিনি লেখেন, ‘আমার বন্ধু মায়িলসামি তাঁর নিজস্ব ঢঙে কমেডি চরিত্রে অভিনয়ে সকলের কাছে গ্রহণযোগ্য ছিল। সে ছিল আমার প্রিয় একজন বন্ধু। তাঁর প্রতি শ্রদ্ধা।’
আর শরৎ কুমার লিখেছেন, ‘আমার ভালো বন্ধু, মহান মানব, মানবহিতৈষী মায়িলসামির অকালমৃত্যুর কথা শুনে আমি হতবাক ও ভেঙে পড়েছি। আমি গভীরভাবে শোকাহত। তাঁর পরিবার, আত্মীয়, বন্ধু এবং চলচ্চিত্রশিল্পের সহকর্মীদের প্রতি আমার আন্তরিক সমবেদনা।’
অভিনেতা সাক্ষী আগরওয়াল লিখেছেন, ‘খবরটি শুনে আমরা হতবাক। আপনার হাস্যরস ও ইতিবাচক মনোভাব সব সময়ই শুটিং স্পটে আমাদের আনন্দে পূর্ণ করে রাখত। আপনার পরিবার এবং বন্ধুদের সমবেদনা।’
‘ধাভানি কানাভুগাল’ সিনেমার মধ্য দিয়ে অভিনেতা হিসেবে মায়িলসামির পথচলা শুরু হয়। এরপর আর পেছনে তাকাতে হয়নি এই অভিনেতাকে। ‘ধুল’, ‘ভাসিগারা’, ‘ঘিল্লি’, ‘গিরি’, ‘উথামাপুথিরান’, ‘ভিরাম’, ‘কাঞ্চনা’ ও ‘কাঙ্গালাল কাইধু সে’ সিনেমায় তাঁর অভিনয় দর্শকের কাছ থেকে অর্জন করে নিয়েছে ভালোবাসা। অভিনয়ের ক্যারিয়ারে ১০০টির বেশি তামিল সিনেমায় অভিনয় করেছেন মায়িলসামি। দক্ষিণের শীর্ষ অভিনেতা অজিত কুমার, বিজয় ও কমল হাসানের সঙ্গে সমানতালে অভিনয় করেছেন। কমেডিয়ান চরিত্রে শুধু দর্শকদের মন জয় করেননি, জিতেছেন অসংখ্য পুরস্কার। এগুলোর মধ্যে রয়েছে তামিলনাড়ু রাজ্য চলচ্চিত্র পুরস্কার।

দীর্ঘ ১৬ বছর পর ধারাবাহিক নাটক পরিচালনায় ফিরছেন নির্মাতা সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড। বাংলাদেশ টেলিভিশনের জন্য তিনি নির্মাণ করছেন ‘তবুও জীবন’ নামের নাটক। লম্বা বিরতির পর ধারাবাহিক নির্মাণের জন্য তিনি বেছে নিয়েছেন পারিবারিক গল্প। পরিচালনার পাশাপাশি নাটকটি রচনা করেছেন তিনি। সম্প্রতি শুরু হয়েছে শুটিং।
১ দিন আগে
অভিনেতা, নাট্যকার, নির্দেশক, চলচ্চিত্র পরিচালক, শিক্ষকসহ নানা পরিচয় জুড়ে আছে গাজী রাকায়েতের নামের সঙ্গে। ১৫ জুন ৬০ বছর পূর্ণ হচ্ছে তাঁর। বিশেষ এই দিনটি উদ্যাপন করতে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা।
১ দিন আগে
প্রেক্ষাগৃহে ঝড় তোলার পর এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে মালয়ালম মেগাস্টার মোহনলালের বহুল আলোচিত ক্রাইম-থ্রিলার সিনেমা ‘দৃশ্যম ৩’। ১৮ জুন থেকে আমাজন প্রাইমে সিনেমাটির স্ট্রিমিং শুরু হবে। প্রেক্ষাগৃহে মুক্তির এক মাসের কম সময়ের মধ্যে এটি ডিজিটাল প্ল্যাটফর্মে আসছে।
১ দিন আগে
আবার পর্দায় ফিরছে পুঁচকে মেয়ে লিলো আর তার পোষা ভিনগ্রহী প্রাণী স্টিচের গল্প। গত বছর লাইভ-অ্যাকশন ‘লিলো অ্যান্ড স্টিচ’-এর অবিশ্বাস্য সাফল্যের পর সিকুয়েলের ঘোষণা দিল ডিজনি। জানাল পরিচালকের নাম।
১ দিন আগে