দক্ষিণ ভারতের সুপারস্টার প্রভাস এবং পৃথ্বীরাজ সুকুমারন অভিনীত ‘সালার: পার্ট ওয়ান-সিজফায়ার’ বিশ্বব্যাপী বক্স অফিসে তাণ্ডব চালাচ্ছে। বিশ্বব্যাপী বক্স অফিসে প্রথম দিনে ১৮০ কোটি রুপি আয় করার পর এবং দ্বিতীয় দিনেও দাপট দেখিয়েছে সিনেমাটি। দ্বিতীয় দিনে সিনেমাটি আয় প্রায় ১১৭ কোটি রুপি। ভারতীয় সংবাদমাধ্যম বিজনেস টুডের প্রতিবেদন অনুসারে দুই দিনে সিনেমাটি আয় করেছে প্রায় ৩০০ কোটি রুপি।
ভারতের চলচ্চিত্র সমালোচক সুমিত কাদেল এক্সে লিখেছেন, ‘সালার ২য় দিনে দুর্দান্ত ১১৭ কোটি রুপি আয় দিয়ে রেকর্ড তৈরি করে চলেছে। দুই দিনে মোট আয় ২৯৫ কোটি ৭ লাখ রুপি অতিক্রম করেছে।’
প্রভাসের সালার প্রথম দিনে বিশ্বব্যাপী মোট সংগ্রহের পরিপ্রেক্ষিতে ১০০ কোটির বেশি আয় করা দশম ভারতীয় সিনেমা হয়ে উঠেছে। এই কৃতিত্ব অর্জনকারী অন্যান্য চলচ্চিত্রগুলো হল, ‘বাহুবলী ২’, ‘আদিপুরুষ’, ‘সাহো’, ‘কেজিএফ: চ্যাপটার ২’, ‘আরআরআর’, ‘দঙ্গল’, ‘ওয়ার’, ‘সুলতান’, ‘টাইগার জিন্দা হ্যায়’, ‘পিকে’ এবং ‘বজরঙ্গি ভাইজান’। ‘বাহুবলী ২’, ‘আদিপুরুষ’, এবং ‘সাহোর’ পর বিশ্বব্যাপী বক্স অফিসে প্রথম দিনে ১০০ কোটি রুপি অতিক্রম করা প্রভাসের চতুর্থ সিনেমা ‘সালার’।
ইতিমধ্যে, সিনেমাটি ভারতীয় বক্স অফিসে আয় ১৫০ কোটি রুপির কাছাকাছি রয়েছে। প্রথম দিনের ৯০ কোটি ৭০ লাখ এর পর দ্বিতীয় দিনে এটি আয় করেছে ৫৬ কোটি ৩৫ লাখ। সব মিলিয়ে শনিবার পর্যন্ত দুই দিনে এর আয় ১৪৭ কোটি রুপি ছাড়িয়েছে।
প্রশান্ত নীল পরিচালিত ‘সালার’ মুক্তি পেয়েছে তেলুগু, কন্নড়, তামিল, মালায়লাম এবং হিন্দিতে। তেলুগু সংস্করণ থেকে সিনেমাটির আয় ১০১ কোটি রুপি, হিন্দি সংস্করণ থেকে ৩২ কোটি ১ লাখ রুপি, তামিল সংস্করণ থেকে ৬ কোটি ৪ লাখ রুপি, মালায়লাম সংস্করণ থেকে ৫ কোটি ৩ লাখ রুপি এবং কন্নড় সংস্করণ থেকে ১ কোটি ৮৫ লাখ রুপি আয় করেছে।
সালার দুই বন্ধু দেব এবং ভারদাকে ঘিরে আবর্তিত হয়েছে, দুই বন্ধু চরিত্রে প্রভাস এবং পৃথ্বীরাজ সুকুমারন অভিনয় করেছেন, যারা শেষ পর্যন্ত চিরপ্রতিদ্বন্দ্বী হয়ে ওঠেন। সিনেমাটি তেলুগু, কন্নড়, তামিল, মালায়লাম এবং হিন্দিতে মুক্তি পেয়েছে। এতে আরও অভিনয় করেছেন–শ্রুতি হাসান, ঈশ্বরী রাও, জগপতি বাবু এবং শ্রীয়া রেড্ডি।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৫ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৫ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৫ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৫ ঘণ্টা আগে