‘অ্যানিমেল’ ও ‘পুষ্পা টু’-এর পর আরও এক হিট সিনেমা নিয়ে হাজির রাশমিকা মান্দানা। ২০ জুন মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ‘কুবেরা’। এতে রাশমিকার নায়ক ধানুশ। প্রথম দিন থেকেই বক্স অফিসে ঝড় তুলেছে কুবেরা। মুক্তির প্রথম চার দিনেই ৬৫ কোটি রুপি আয় করেছে তামিল ও তেলুগু ভাষার সিনেমাটি। এ সাফল্য উদ্যাপনের জন্য সম্প্রতি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে ধানুশ, চিরঞ্জীবী ছাড়াও অতিথি হয়ে এসেছিলেন দক্ষিণি সুপারস্টার নাগার্জুন। চিরঞ্জীবী ও নাগার্জুন প্রশংসায় ভরিয়ে দিলেন রাশমিকা মান্দানাকে।

রাশমিকাকে উদ্দেশ করে নাগার্জুন বলেন, ‘পর্দায় রাশমিকাকে দেখে আমার বারবার মনে পড়ছিল ‘‘কাশনা কাশানম’’ সিনেমার শ্রীদেবীর কথা। সত্যিই এত ভালো অভিনয় করেছে সে। রাশমিকা আমাদের এ সময়ের শ্রীদেবী। ‘পুষ্পা’ সিনেমা থেকে দর্শক যে তাঁকে ন্যাশনাল ক্রাশের তকমা দিয়েছে, তাতে অবাক হওয়ার কিছু নেই। সিনেমার কারণে এখন সে সবার ক্রাশ। কুবেরায় তুমি দারুণ করেছ, আমরা সবাই তোমাকে অনেক ভালোবাসি।’

রাশমিকাকে নিয়ে নাগার্জুনের এমন প্রশংসায় আরও ঘি ঢালেন চিরঞ্জীবী। তিনি বলেন, ‘নাগ যেন আমার মুখের কথা কেড়ে নিয়েছে। রাশমিকা তো সবার ক্রাশ বটেই, সে আমারও ক্রাশ।’ নাগার্জুন ও চিরঞ্জীবী যখন কথাগুলো বলছিলেন, তখন তাঁর সামনে দর্শকসারিতে বসে ছিলেন রাশমিকা। সিনিয়র অভিনেতাদের মুখে নিজের এমন প্রশংসা শুনে লজ্জায় মাথা নুয়ে আসছিল অভিনেত্রীর। এর আগে কুবেরার আরেকটি ইভেন্টে রাশমিকাকে নিয়ে নাগার্জুন বলেন, ‘এই মেয়েটি হচ্ছে প্রতিভার এক পাওয়ারহাউস। আপনারা যদি তাঁর গত কয়েক বছরের চলচ্চিত্রের তালিকা দেখেন, মুখ দিয়ে কেবল একটি শব্দই বের হবে—অসাধারণ। আমরা কেউই দুই-তিন হাজার কোটি বক্স অফিসের অভিনেতা নই। এই মেয়েটা আমাদের সবাইকে ছাড়িয়ে গেছে। আমাদের হারিয়ে দিয়েছে।’

বক্স অফিসের সিংহাসন এখন পপসম্রাটের দখলে। সব রেকর্ড গুঁড়িয়ে দিয়ে হলিউডের ইতিহাসের সর্বকালের সবচেয়ে সফল মিউজিক্যাল বায়োপিক হিসেবে আত্মপ্রকাশ করেছে ‘মাইকেল’।
১ সেকেন্ড আগে
দীর্ঘ ১৬ বছর পর ধারাবাহিক নাটক পরিচালনায় ফিরছেন নির্মাতা সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড। বাংলাদেশ টেলিভিশনের জন্য তিনি নির্মাণ করছেন ‘তবুও জীবন’ নামের নাটক। লম্বা বিরতির পর ধারাবাহিক নির্মাণের জন্য তিনি বেছে নিয়েছেন পারিবারিক গল্প। পরিচালনার পাশাপাশি নাটকটি রচনা করেছেন তিনি। সম্প্রতি শুরু হয়েছে শুটিং।
১ দিন আগে
অভিনেতা, নাট্যকার, নির্দেশক, চলচ্চিত্র পরিচালক, শিক্ষকসহ নানা পরিচয় জুড়ে আছে গাজী রাকায়েতের নামের সঙ্গে। ১৫ জুন ৬০ বছর পূর্ণ হচ্ছে তাঁর। বিশেষ এই দিনটি উদ্যাপন করতে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা।
১ দিন আগে
প্রেক্ষাগৃহে ঝড় তোলার পর এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে মালয়ালম মেগাস্টার মোহনলালের বহুল আলোচিত ক্রাইম-থ্রিলার সিনেমা ‘দৃশ্যম ৩’। ১৮ জুন থেকে আমাজন প্রাইমে সিনেমাটির স্ট্রিমিং শুরু হবে। প্রেক্ষাগৃহে মুক্তির এক মাসের কম সময়ের মধ্যে এটি ডিজিটাল প্ল্যাটফর্মে আসছে।
১ দিন আগে