
প্রতিবছর জুনের তৃতীয় রোববার পুরো বিশ্বে পালিত হয় ‘বাবা দিবস।’ আর তাই পুরো বিশ্বেই বাবাদের নিয়ে দিনটি বিশেষভাবে উদ্যাপন করেন সন্তানেরা। সামাজিক যোগাযোগমাধ্যমে বাবা দিবসে বাবাকে নিয়ে স্মৃতিচারণা করেছেন শোবিজের তারকারা। গত বছরের শেষে বাবা হারানো জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী ফেসবুকে তাঁর বাবাকে নিয়ে স্মৃতিচারণা করেছেন। তাঁর মতে, ‘বাবাহীন পৃথিবী যে একজন সন্তানের জন্য কতটা অন্ধকার ও বিবর্ণ, যে সন্তান বাবাকে হারিয়েছে, সেটা কেবল সেই জানে।’
চঞ্চল তাঁর ফেসবুকে লিখেছেন, ‘বাবাহীন পৃথিবী যে একজন সন্তানের জন্য কতটা অন্ধকার, বিবর্ণ… যে সন্তান বাবাকে হারিয়েছে, সেটা কেবল সেই জানে। বাবা দিবস এ বছর থেকে আমার কাছে চোখের নোনা জলে ভেসে যাওয়া সমুদ্র, অকূল পাথার, বাবা ডাকে আর্তনাদ করা সন্তানের হাহাকার।’
চঞ্চল আরও লিখেছেন, ‘সাদা কফিনে মোড়া বাবার বয়ে নেওয়া শরীরটা যখন চিতার আগুনে পোড়ে দাউ দাউ করে, অথবা কবরের অন্ধকারে চিরতরে বাবাকে রেখে আসে কোনো সন্তান, আমৃত্যু দেখা হয় না পিতা আর সন্তানের, তাঁর কাছে বাবা দিবস কতটা বেদনার, সেটা আর কেউ জানে না। ইহলোক বা পরলোকে সকল বাবা শান্তিতে থাকুন… এই প্রার্থনা। সকল বাবার প্রতি শ্রদ্ধা।’
উল্লেখ্য, দুই সপ্তাহ ধরে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা থাকার পর গত বছরের ২৭ ডিসেম্বর সন্ধ্যায় মস্তিষ্কে রক্তক্ষরণ মারা যান চঞ্চল চৌধুরীর বাবা রাধাগোবিন্দ চৌধুরী।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৫ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৫ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৫ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৫ ঘণ্টা আগে