দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী ম্রুণাল ঠাকুর। দক্ষিণী সিনেমা ‘সীতা রামম’ থেকে ‘হাই নান্না’র মতো জনপ্রিয় সিনেমা দিয়ে দর্শক থেকে সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন। তবে নিজের শারীরিক গড়ন নিয়ে ক্যারিয়ারে কিছু ঘটনার সম্মুখীন হতে হয়েছে অভিনেত্রীকে। এমন অপ্রীতিকর পরিস্থিতি নিয়ে এবার মুখ খুললেন তিনি।
ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে বডি শেমিং নিয়ে কথা বলেছেন ম্রুণাল। তিনি জানান, এক পরিচালক একবার মুখের ওপর তাঁকে বলেন, সে দেখতে একটুও সেক্সি নয়। অভিনেত্রী তখন পালটা জানতে চান, মন্তব্যটি কি তাঁর অভিনীত চরিত্রটির জন্য নাকি পরিচালক বাস্তব জীবনে ম্রুণালকে দেখে এ মন্তব্য করেছেন।
ম্রুণালের প্রশ্নে পরিচালক তখন জবাব দেন, ‘হ্যাঁ, খুব সেক্সি একটা চরিত্র। তুমি তো এর ধারেকাছেও নেই।’ ম্রুনাল ছেড়ে দেওয়ার পাত্রী নন, পরিচালককে তখন লুক টেস্ট নেওয়ার কথা বলেন অভিনেত্রী। ফটোশুটের শুরুতে ফটোগ্রাফারও অপমান করেন ম্রুণালকে। বলে ওঠেন, ‘এই গেঁয়ো মেয়েটা কে?’ মুখে জবাব দেননি ম্রুনাল, জবাব দিয়েছেন কাজে। পরে মত বদলে ক্ষমা চান ওই ফটোগ্রাফার। ম্রুণালের কথায়, ‘অভিনেতা হিসেবে জরুরি হল ন্যাচারাল থাকা।’ হাসিমুখে তিনি বলেন, ‘যখন সেক্সি কথাটা বলা হয়, আর সেটা যদি আমি ভাবি, তাহলে আমার পায়ের মরা চামড়াও তখন সেক্সি লাগবে।’
যৌন আবেদন ব্যাপারটা সবার কাছে সমান নয় জানান অভিনেত্রী। ম্রুনাল যোগ করেন, ‘আমি একবার একটা গান করেছিলাম। সেখানে লোকজন বলছিল আমাকে ওজন কমাতে হবে। আমি পালটা বলি, আমার থাই মোটা এবং সেটা একান্ত আমার নিজের। সেটা নিয়ে যদি আমার কোনও সমস্যা না হয়, তাহলে আপনাদের সমস্যাটা কোথায়?’
উল্লেখ্য, ২০২৩ সালে একাধিক কাজে দেখা গেছে ম্রুণালকে। এ বছরই বিজয় দেবেরাকোন্ডা এবং পরিচালক পরশুরাম পেটলার সঙ্গে ‘ফ্যামিলি স্টারে’ অভিনয় করবেন তিনি। এ ছাড়াও সামনে তাঁকে ‘পূজা মেরি জান’ সিনেমায়ও দেখা যাবে।

দীর্ঘ ১৬ বছর পর ধারাবাহিক নাটক পরিচালনায় ফিরছেন নির্মাতা সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড। বাংলাদেশ টেলিভিশনের জন্য তিনি নির্মাণ করছেন ‘তবুও জীবন’ নামের নাটক। লম্বা বিরতির পর ধারাবাহিক নির্মাণের জন্য তিনি বেছে নিয়েছেন পারিবারিক গল্প। পরিচালনার পাশাপাশি নাটকটি রচনা করেছেন তিনি। সম্প্রতি শুরু হয়েছে শুটিং।
১ দিন আগে
অভিনেতা, নাট্যকার, নির্দেশক, চলচ্চিত্র পরিচালক, শিক্ষকসহ নানা পরিচয় জুড়ে আছে গাজী রাকায়েতের নামের সঙ্গে। ১৫ জুন ৬০ বছর পূর্ণ হচ্ছে তাঁর। বিশেষ এই দিনটি উদ্যাপন করতে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা।
১ দিন আগে
প্রেক্ষাগৃহে ঝড় তোলার পর এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে মালয়ালম মেগাস্টার মোহনলালের বহুল আলোচিত ক্রাইম-থ্রিলার সিনেমা ‘দৃশ্যম ৩’। ১৮ জুন থেকে আমাজন প্রাইমে সিনেমাটির স্ট্রিমিং শুরু হবে। প্রেক্ষাগৃহে মুক্তির এক মাসের কম সময়ের মধ্যে এটি ডিজিটাল প্ল্যাটফর্মে আসছে।
১ দিন আগে
আবার পর্দায় ফিরছে পুঁচকে মেয়ে লিলো আর তার পোষা ভিনগ্রহী প্রাণী স্টিচের গল্প। গত বছর লাইভ-অ্যাকশন ‘লিলো অ্যান্ড স্টিচ’-এর অবিশ্বাস্য সাফল্যের পর সিকুয়েলের ঘোষণা দিল ডিজনি। জানাল পরিচালকের নাম।
১ দিন আগে