তামিল সুপারস্টার থালাপতি বিজয় ‘জন নায়াগন’ দিয়ে শেষ করবেন অভিনয়ের ক্যারিয়ার। এরপর পাকাপাকিভাবে নামবেন রাজনীতির ময়দানে। ৯ জানুয়ারি সিনেমাটির মুক্তির তারিখ চূড়ান্ত ছিল। ভক্তদের মধ্যেও ব্যাপক আগ্রহ ছিল বিজয়ের শেষ সিনেমা নিয়ে। তবে শেষ মুহূর্তে সেন্সর বোর্ডের নিষেধাজ্ঞায় আটকে যায় জন নায়াগন। এর পর থেকে আদালতের দুয়ারে দাঁড়িয়ে আছে সিনেমাটির ভাগ্য।
জন নায়াগন নিয়ে সেন্সর বোর্ড ও আদালতের এই আপত্তির পেছনে রয়েছে সিনেমাটির বেশ কিছু দৃশ্য ও সংলাপ। ভারতের এই সময়ের রাজনীতির মুখোশ উন্মোচিত হয়েছে এসব দৃশ্য ও সংলাপে। সংবাদমাধ্যম গ্রেট আন্ধ্রা জানিয়েছে, ভারতের সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন শর্ত দিয়েছে, একাধিক রাজনৈতিক সংলাপ ও স্পর্শকাতর দৃশ্য বাদ দিলেই মুক্তির অনুমতি পাবে জন নায়াগন।
সিনেমাটির প্রযোজক ও পরিচালক বেশ কিছু দৃশ্য পরিবর্তনের ব্যাপারে রাজি ছিলেন। তাঁরা চেয়েছিলেন সেন্সর বোর্ডের শর্ত মেনেই জন নায়াগন হলে মুক্তি দিতে। কিন্তু এমন শর্তের সামনে মাথা নত করতে রাজি হন থালাপতি বিজয়। তাঁর মতে, এসব সংলাপ ও দৃশ্য সিনেমাটির প্রাণ। তাই কোনোভাবেই এগুলো বাদ দেওয়ার পক্ষে নন তিনি। প্রয়োজনে আইনি লড়াই আরও চালিয়ে যাবেন। ২৭ জানুয়ারি মাদ্রাজ হাইকোর্টে আবারও হবে জন নায়াগনের শুনানি। সিনেমাটি আদৌ মুক্তি পাবে কি না, ওই দিন আসতে পারে চূড়ান্ত রায়।
জন নায়াগন এমন একটা সময়ে মুক্তি পাচ্ছে, যখন কয়েক মাস পরই তামিলনাড়ুর বিধানসভা নির্বাচন। এ নির্বাচনে লড়বে বিজয়ের রাজনৈতিক দল টিভিকে। ইতিমধ্যে জোর প্রস্তুতি শুরু করেছেন বিজয়। গতকালও দলের রাজ্য ও জেলা পর্যায়ের কর্মীদের সঙ্গে বৈঠক করেছেন। দলীয় প্রতীক হিসেবে বাঁশি উন্মোচন করেছেন।
বিশ্লেষকদের মতে, বিজয়ের সিনেমার মুক্তি পিছিয়ে যাওয়ার নেপথ্যে আছে জটিল রাজনৈতিক অঙ্ক। বিধানসভা নির্বাচনে বিজয়ের রাজনৈতিক দল টিভিকের সঙ্গে জোটের কথা ভাবা শুরু করেছে কংগ্রেস। বিজয়ও এ জোটের বিষয়ে সবুজসংকেত দিয়েছেন। সব মিলিয়ে বিজেপির রোষের মুখে পড়েছেন বিজয়। সেই প্রভাব পড়েছে তাঁর শেষ সিনেমার ওপর।
জন নায়াগনে বিজয় নিজের রাজনৈতিক বিশ্বাস ফুটিয়ে তুলেছেন বলে মনে করা হচ্ছে। বিজয় মনে করছেন, সেন্সর বোর্ডের শর্ত অনুয়ায়ী রাজনৈতিক সংলাপ ও দৃশ্য ফেলে দিলে সিনেমাটির মূল বিষয়ই বাদ পড়ে যাবে। তাই নিজের শর্তে অনড় তিনি।

মধ্যবিত্তের টানাপোড়েনের গল্পে তৈরি হলো বিটিভির এ সপ্তাহের নাটক ‘থাকে তবু ভালোবাসা’। একটি পরিবারকে ঘিরে কাহিনি। অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর, নাবিলা ইসলাম, শিশুশিল্পী নাবিহাসহ অনেকে। নাটকের টাইটেল গান লিখেছেন জনি হক। সুর ও সংগীত পরিচালনা করেছেন মুরাদ নূর। কণ্ঠ দিয়েছেন সেনিজ।
১০ ঘণ্টা আগে
সামাজিক ব্যবসায়িক উদ্যোগের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় পণ্য স্বল্পমূল্যে মানুষের হাতে পৌঁছে দিতে কাজ করছে লিড মার্কেটিং বিডি। প্রতিষ্ঠানটির কার্যক্রমকে আরও গতিশীল করতে শুভেচ্ছাদূত হিসেবে যুক্ত হয়েছেন চিত্রনায়িকা মুনমুন আহমেদ।
১১ ঘণ্টা আগে
নানা জল্পনা শেষে হলিউডের সবচেয়ে পুরোনো ও জনপ্রিয় স্টুডিও ওয়ার্নার ব্রাদার্সকে কিনে নিল প্যারামাউন্ট স্কাইড্যান্স। গত শুক্রবার দুই পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে, ১১০ বিলিয়ন ডলার দিয়ে ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির টিভি, স্টুডিও ও স্ট্রিমিং ব্যবসা কিনে নিয়েছে প্যারামাউন্ট স্কাইড্যান্স।
২১ ঘণ্টা আগে
মাদ্রাসায় পড়ার সময় চলচ্চিত্র নির্মাতা হতে চেয়েছিলেন রায়হান রাফী। কিন্তু মাদ্রাসার শিক্ষার্থী হওয়ায় সেই আশা পূরণ হবে না বলে শঙ্কা জেগেছিল মনে। সে সময় একদিন পত্রিকায় দেখেন তারেক মাসুদের সিনেমা ‘মাটির ময়না’ কান উৎসবে যাচ্ছে। রাফী জানতে পারেন, তারেক মাসুদও মাদ্রাসার ছাত্র ছিলেন।
১ দিন আগে