গত ঈদুল আজহায় মুক্তি পেয়েছিল আলোচিত সিরিজ ‘সিন্ডিকেট’। শিহাব শাহীনের পরিচালনায় এই সিরিজে অভিনয় করেছিলেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো, নাজিফা তুষি, তাসনিয়া ফারিণ, নাসির উদ্দিন খানসহ অনেকে। কিন্তু সিরিজটি মুক্তির পর দর্শকদের আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল ‘অ্যালেন স্বপন’ চরিত্রটি। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘অ্যালেন স্বপন’ চরিত্র করা নাসির উদ্দিন খান সবার নজর কেড়েছিলেন।
সেই অ্যালেন স্বপনকে নিয়েই সিন্ডিকেট-এর স্পিন-অফ সিরিজ হিসেবে শিহাব শাহীন নির্মাণ করছেন চরকি অরিজিনাল সিরিজ ‘মাইসেলফ অ্যালেন স্বপন’। নাসির উদ্দিন খান, রাফিয়াত রশিদ মিথিলা, সুমন আনোয়ার, রফিকুল কাদের রুবেল, শিমলা, আব্দুল্লাহ আল সেন্টু, আনিসুল হক বরুণদের মতো অভিনেতার দেখা মিলবে সিরিজটিতে।
চরিত্রটি নিয়ে নাসির উদ্দিন খান বলেন, ‘অ্যালেন স্বপন চরিত্রটির সঙ্গে নাসির উদ্দিন খানের তেমন কোনো মিল নেই। তবে চরিত্রটি আমার খুব পছন্দের। মূল কারণ হলো, অ্যালেন স্বপন একজন খারাপ মানুষ হলেও দর্শক তাঁকে ভালোবেসেছে। এবার এই স্বপনকে আরও বিস্তারিত জানা যাবে।’
রাফিয়াত রশিদ মিথিলাকে শায়লা চরিত্রে দেখা যাবে এই সিরিজে। এই চরিত্রটা নিয়ে তিনি বলেন, ‘শায়লা খুবই ইন্টারেস্টিং চরিত্র। এই চরিত্রের অনেকগুলো লেয়ার আছে, শেইপ আছে। যেগুলা প্রথমে দেখলে মনে হবে খুব সাধারণ হাউস ওয়াইফ, কিন্তু তা নয়। তাঁর ভেতর অনেক গল্প আছে।’
পরিচালক শিহাব শাহীন বলেন, ‘সিন্ডিকেট করার সময় ভাবিনি অ্যালেন স্বপন চরিত্রটা এত জনপ্রিয় হবে। নাসিরের ক্রেডিট যে, চরিত্রটিকে ভিন্ন মাত্রা দিয়েছেন। তিনি অনেক ভেবে-চিন্তে কাজ করেন। অনেক দিন আগে থেকে মিথিলার সঙ্গে কাজের অভিজ্ঞতা। অভিনয়ে মিথিলা নিজেকে অনেক ইমপ্রুভ করেছেন। তাঁর এমন চমৎকার পরিবর্তনে আমি সারপ্রাইজড। সেই সঙ্গে এই সিরিজের সঙ্গে যারা যুক্ত আছেন সবাই অনেক ভালো করেছেন।’
চট্টগ্রামের ইয়াবা সম্রাট থেকে সিন্ডিকেটের মানি লন্ডারিংয়ের মূল হোতা হয়ে ওঠার জার্নি উঠে আসবে ৬ পর্বের এই সিরিজ ‘মাইসেলফ অ্যালেন স্বপন’-এ। ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে হয়েছে এই সিরিজটির দৃশ্য ধারণ। ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে দেখা যাবে সিরিজটি।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৫ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৫ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৫ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৫ ঘণ্টা আগে