সম্প্রতি একক নাটকের প্রভাবে ধারাবাহিক নাটক কিছুটা কোণঠাসা হয়ে পড়লেও ব্যতিক্রম ‘মাশরাফি জুনিয়র’। চার বছর আগে প্রচার শুরু হওয়া নাটকটি আজ স্পর্শ করতে যাচ্ছে ১২০০ পর্বের মাইলফলক। আজ রাত ৮টায় দীপ্ত টিভিতে দেখা যাবে মাশরাফি জুনিয়রের বিশেষ এই পর্ব।
ভাইকে কথা দিয়ে ক্রিকেটার হওয়ার স্বপ্ন নিয়ে বন্ধু আয়ানের হাত ধরে শহরে আসে মণি। নানা কারণে মণির জীবন থেকে হারাতে বসে বন্ধু আর ক্রিকেট দুটোই। বন্ধু আয়ানকে বিয়ের পর রুনা বাধা হয়ে দাঁড়িয়েছিল মণির পথে, সে-ই এখন মণিকে এগিয়ে দিচ্ছে জাতীয় দলে খেলার জন্য। তবে মণিকে জাতীয় ক্রিকেট দলে দেখতে দর্শকের যে আকাঙ্ক্ষা, তা আরও দীর্ঘ হচ্ছে একের পর এক জটিলতা আর মণির জীবনসংগ্রামের কারণে। জুয়াড়িদের চক্রান্ত আর বোর্ডের কঠিন ফিটনেস পরীক্ষায় উতরে মণি এগিয়ে যেতে চায় জাতীয় দলে খেলার সুযোগ করে নিতে। সে লাল-সবুজের জার্সি শেষপর্যন্ত গায়ে জড়াতে পারবে কি না—এমনই এক দ্বিধা নিয়ে দর্শকেরা অপেক্ষা করছেন এই ১২০০তম পর্ব দেখতে।
আহমেদ খান হীরকের গল্পে মাশরাফি জুনিয়রের চিত্রনাট্য করেছেন আসফিদুল হক, সংলাপ লিখেছেন মো. মারুফ হাসান। পরিচালনায় সাজ্জাদ সুমন। মাশরাফি জুনিয়র ধারাবাহিকের বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন সাফানা নমনি, গোলাম ফরিদা ছন্দা, চিত্রলেখা গুহ, সমু চৌধুরী, রোজি সিদ্দিকী, সোহেল তৌফিক, মিতুল রহমান, মাইশা মাশফিকা তানিশা, জুয়েল জহুর, এ কে আজাদ সেতু, আজিজুন মিম, শেহজাদ ওমর, রুবাইয়া এশা প্রমুখ।
নির্মাতা সাজ্জাদ সুমন বলেন, ‘১২০০তম পর্ব প্রচারিত হতে যাচ্ছে মাশরাফি জুনিয়র ধারাবাহিকটির। বাংলাদেশে এটা একটা বড় মাইলফলক। প্রায় ৫ বছর ধরে একটা মেগা সিরিয়ালের দর্শকপ্রিয়তা ধরে রাখাটা সহজ ছিল না। আমাদের দেশে সফলভাবে ২০০ পর্ব করাই কঠিন কাজ। কিন্তু বড় ধারাবাহিকে এটা সম্ভব, যার প্রমাণ মাশরাফি জুনিয়র।’
দীপ্ত টিভির পাশাপাশি মাশরাফি জুনিয়র দেখা যাচ্ছে দীপ্ত প্লে, দীপ্ত টিভির ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে।

২০১৬ সালে ‘স্পাইডার-ম্যান: হোমকামিং’ সিনেমায় অভিনয় করতে গিয়ে প্রেমে পড়েন টম হল্যান্ড ও জেনডায়া। ২০২১ সালে তাঁদের সম্পর্কের কথা প্রকাশ্যে আসে। গত বছরের শুরুর দিকে বাগদান সারেন তাঁরা। এবার জানা গেল তাঁদের বিয়ের খবর।
২ ঘণ্টা আগে
এই রোজার ঈদে নিজের তৃতীয় সিনেমা নিয়ে আসছেন আফরান নিশো। সত্য ঘটনা অবলম্বনে ‘দম’ নামের সিনেমাটি বানিয়েছেন রেদওয়ান রনি। ঈদের সময় ঘনিয়ে এলেও সিনেমার প্রচার খুব একটা চোখে পড়ছিল না। অবশেষে অফিশিয়াল পোস্টার প্রকাশের মধ্য দিয়ে শুরু হলো দমের আনুষ্ঠানিক প্রচার।
১২ ঘণ্টা আগে
লাইট, ক্যামেরা, অ্যাকশনের রঙিন দুনিয়ায় থাকেন চলচ্চিত্রের মানুষেরা। যশ আর খ্যাতি যেন ঘিরে থাকে চারপাশ। শেষ বয়সে মুদ্রার উল্টো পিঠ দেখার অভিজ্ঞতাও হয় অনেকের। বয়স হয়েছে বলে কেউ তাঁদের কাজে নিতে চান না, এমনকি খোঁজখবরও নেন না—সিনিয়র শিল্পীদের মুখে প্রায়ই এমন আক্ষেপের কথা শোনা যায়।
১২ ঘণ্টা আগে
স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় অভিনেতা যাহের আলভীকে প্রধান আসামি করে মামলা হয়েছে। গতকাল রোববার পল্লবী থানায় ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে এই মামলা করেন। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান।
১২ ঘণ্টা আগে