বাংলাদেশের এক স্টাইলিশ সুপারস্টার, রঙিন দুনিয়ায় তাঁর জনপ্রিয়তা যখন তুঙ্গে, তখন হঠাৎ একদিন গলায় ফাঁস দিয়ে তাঁর মৃত্যুর খবরে উত্তাল গোটা দেশ। সবার মনে প্রশ্ন, দেশের আনাচে-কানাচে যার লক্ষ লক্ষ ভক্ত, সেই নায়ক এত তারকাখ্যাতির মধ্যেও কেন আত্মহত্যা করবেন। একি সত্যিই কি আত্মহত্যা নাকি হত্যা।
গত শতকের নব্বুইয়ের দশকের আগে পরে চলচ্চিত্র যারা দেখেছেন বা খোঁজখবর রাখেন, তাদের কাছে এই গল্পের প্রেক্ষাপট খুবই পরিচিত মনে হবে। এখনকার অনেক তরুণের কাছে এটা একটা সাধারণ কাল্পনিক গল্পের প্লট মনে হতে পারে। কিন্তু না, এই ওয়েব সিরিজের মৃত্যুর ঘটনার সঙ্গে ঢালিউডের সুপারস্টার সালমান শাহের মৃত্যুর ঘটনার মিল আছে।
বুকের মধ্যে আগুন’ নামে ওয়েব সিরিজটি ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমানের মৃত্যুর ঘটনাকে উপজীব্য করে তৈরি করা না হলেও কল্পনাধর্মী এই সিরিজের সঙ্গে তার মিল পাওয়া যাবে বলে পরিচালক এর মধ্যেই জানিয়েছেন। এটি আগামী মাসে মুক্তি পাবে। এতে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বকে প্রধান চরিত্রে দেখা যাবে। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা তানিম রহমান অংশু এটি পরিচালনা করেছেন। আগামী ১৭ ফেব্রুয়ারি সিরিজটি ওটিটি প্ল্যাটফর্ম হইচই বাংলাদেশে মুক্তি পাবে বলে আজ শনিবার ঘোষণা করা হয়।
গত ২৩ জানুয়ারি প্রকাশিত এর টিজারে দেখা যায়, রহস্যমোড়া এই মৃত্যুর জট খুলতে নেমেছেন এসপি গোলাম মামুন চরিত্রে অপূর্ব, তার উপস্থাপন নজর কেড়েছে দর্শকদের। সিরিজের পোস্টার শেয়ার করে অপূর্ব ফেসবুকে লিখেছেন, ‘এসপি গোলাম মামুন কি পারবে এই অন্ধকার রহস্যের সুরাহা করতে?’
‘বুকের মধ্যে আগুন’ ওয়েব সিরিজে আরও অভিনয় করছেন– তারিক আনাম খান, গাজী রাকায়েত, তানিয়া আহমেদ, তৌকীর আহমেদ, ইয়াশ রোহান, তমা মির্জা, শাহনাজ সুমি, তানভীর প্রমুখ।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৮ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৮ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৮ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৮ ঘণ্টা আগে