একসময় সজলের পরিচয় ছিল রোমান্টিক বয় হিসেবে। এভাবেই তাঁকে পর্দায় দেখে অভ্যস্ত ছিল দর্শক। কয়েক বছর ধরে সজল চেষ্টা করছেন নিজেকে ভেঙে গড়ার। দামি জিনস-প্যান্ট-সানগ্লাস, ঝকঝকে ড্রয়িংরুমের আবহ থেকে নিজের চরিত্রকে টেনে বের করে এনেছেন নানান চ্যালেঞ্জে।
শহুরে ভিক্ষুক, মহিষের গাড়িয়াল, মধ্যবিত্ত মুক্তিযোদ্ধা, সুবোধ স্কুলটিচার—সজল নিজেকে নিয়ে এক্সপেরিমেন্ট করেছেন অনেকভাবে। গত বছর তিনি প্রশংসিত হন ওয়েব ফিল্ম ‘ব্যাচ ২০০৩’-এ অভিনয় করে। এটি ছিল সজল অভিনীত প্রথম ওয়েব কনটেন্ট। প্রথম ছবির সাফল্যের পর আবারও ওয়েব ফিল্মে মুখ দেখাতে যাচ্ছেন সজল। অভিনয় করছেন ওয়েব ফিল্ম ‘দোলাচল’-এ।
কয়েক দিন আগে ছবিটির শুটিংয়ে অংশ নিয়েছেন সজল। তবে কাজ শেষ হয়নি এখনো। শুটিং আরও বাকি আছে। দোলাচল-এ সজলের সঙ্গী হয়েছেন কাজী নওশাবা আহমেদ ও অপর্ণা ঘোষ। ছবিটি বানাচ্ছেন আরিফ খান।
গত ডিসেম্বরে বিয়ের পিঁড়িতে বসার পর অভিনয় অনেকটাই কমিয়ে দিয়েছিলেন অপর্ণা ঘোষ। দোলাচল দিয়ে বড় আয়োজনের কোনো কাজে ফেরা হচ্ছে তাঁর। আর নওশাবা তো নাটক-সিনেমা-ওয়েব কনটেন্ট সব মাধ্যমেই কাজ করে যাচ্ছেন সমানতালে। এই তিনজনের কেমিস্ট্রি গল্পে নতুন মাত্রা যোগ করবে, আশা নির্মাতার।
কী নিয়ে দোলাচল-এর গল্প? খানিকটা জানা গেল নওশাবার মুখ থেকে, ‘গল্পের ধরনটা নাম শুনে কিছুটা বোঝা যাচ্ছে। এটা সম্পর্কের গল্প। এ ছবির প্রতিটি চরিত্র দোলাচলে থাকে সবকিছু নিয়ে। সম্পর্ক নিয়ে নির্দিষ্ট কোনো অবস্থানে পৌঁছতে পারে না। এই সময়ে এসে বাস্তব জীবনেও এই সংকটে প্রায় প্রত্যেকে ভুগছে।’
দোলাচল-এর শুটিং হয়েছে রাজধানীর মিরপুরে। সজল, নওশাবা, অপর্ণা ছাড়াও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে শম্পা রেজাকে। ওয়েব ফিল্মটি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জ-এ।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
১০ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
১০ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
১০ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
১০ ঘণ্টা আগে