বহুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল শাহরুখ খানের কন্যা সুহানা অভিনয়ে আসছেন। ভারতীয় গণমাধ্যম জানাচ্ছে, অবশেষে সুহানার সেই স্বপ্ন পূরণ হতে চলেছে। ‘গাল্লি বয়’, ‘জিন্দেগি না মিলেগি দোবারা’খ্যাত জয়া আখতারের হাত ধরেই সুহানার অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে। জনপ্রিয় কমিক গল্প ‘আর্চি’কে পর্দায় নিয়ে আসবেন জয়া। একটি ওয়েব সিরিজ বানাবেন তিনি। সেই সিরিজের একটি মুখ্য চরিত্রে অভিনয় করবেন সুহানা। ইতিমধ্যেই সেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন শাহরুখকন্যা।
টিনএজারদের নিয়ে তৈরি হচ্ছে এই গল্প। সুহানা ছাড়া আরও অনেক কিশোর-কিশোরীকে প্রয়োজন এই সিরিজের জন্য। চলছে সেই অডিশন। সিরিজটি মুক্তি পাবে নেটফ্লিক্সে।
কেবল সুহানা নন আরও দুই স্টারকিডের এই সিরিজে অভিষেক হবে। এর মধ্যে অন্যতম শ্রীদেবীর ছোট মেয়ে খুশি কাপুর ও সাইফ আলী খানের ছেলে ইব্রাহিম। যদিও নির্মাতা জয়া পুরো কাস্টিং লিস্টটা এখনো প্রকাশ করতে চাইছেন না। আর্চি কমিকসে রয়েছে একাধিক চরিত্র। বোঝাই যাচ্ছে সিরিজে একাধিক অভিনেতাকেই কাস্ট করা হবে।
মেয়ে সুহানা যে অভিনয়ে আগ্রহী, তা শাহরুখ জানিয়েছেন নানা সাক্ষাৎকারে। এবার পেশাদার অভিনেত্রী হিসেবে অভিষেক হচ্ছে সুহানার।
বর্তমানে নিউইয়র্কের ফিল্ম স্কুলে পড়াশোনা করছেন সুহানা। সেখানে স্কুল থেকে নির্মিত একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে দেখা গিয়েছিল তাঁকে।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
১৭ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
১৭ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
১৭ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
১৭ ঘণ্টা আগে