কম কাজ, বেশি আলোচনা– এ তরিকায় এগুচ্ছেন আজমেরী হক বাঁধন। কিছুদিন আগে কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় হেঁটে, দেশে ফিরেছেন অভিনেত্রী। ‘রেহানা মরিয়ম নূর’ ছবিতে অভিনয় করে এ সম্মাননা পেয়েছেন তিনি।
এরইমধ্যে বাঁধনের নতুন ওয়েব সিরিজ মুক্তির তারিখ ঘোষণা হয়েছে। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’ সিরিজে মুশকান জুবেরি চরিত্র হয়ে আসছেন বাঁধন। ওটিটি প্ল্যাটফর্ম হইচই–য়ে আগামী ১৩ আগস্ট মুক্তি পাবে সিরিজটি। এর গল্প লিখেছেন বাংলাদেশের লেখক মোহাম্মদ নাজিম উদ্দিন।
মুশকান জুবেরি এক রহস্যময় চরিত্র। তাঁকে ঘিরেই বোনা হয়েছে ওয়েব সিরিজের গল্প। যিনি ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’ নামের একটি রেস্তোরাঁর মালকিন। তাঁকে ঘিরে মানুষের কৌতুহলের শেষ নেই। মুশকানের রান্নার সঙ্গে তাঁর রূপের মোহজালেও বুঁদ হয়ে থাকেন রেস্তোঁরায় আসা অতিথিরা।
এতে বাঁধন ছাড়াও খরাজ খাসনবিশ চরিত্রে অঞ্জন দত্ত, নিরুপন চন্দ চরিত্রে রাহুল বোস, আতর আলী চরিত্রে অনির্বাণ ভট্টাচার্য এবং ওসি তপন শিকদার চরিত্রে অনির্বাণ চক্রবর্তী অভিনয় করেছেন।
‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’ ওয়েব সিরিজের শুটিং হয়েছে সিকিমের জিরো পয়েন্টে ও পশ্চিমবঙ্গের বর্ধমান-দুর্গাপুর এলাকায়।
এ ওয়েব সিরিজের মাধ্যমে কলকাতায় প্রথম কাজ বাঁধনের। পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গেও প্রথম। গত বছর লকডাউনের মধ্যে হঠাৎ সৃজিতের হোয়াটসঅ্যাপ মেসেজ পান বাঁধন। কিন্তু তিনি বিশ্বাস করে উঠতে পারেননি। পরে সৃজিত বাংলাদেশের এক প্রযোজকের মাধ্যমে বাঁধনের সঙ্গে যোগাযোগ করেন।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
১০ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
১০ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
১০ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
১০ ঘণ্টা আগে