প্রথমবারের মতো বাংলাদেশের ওটিটিতে কাজ করতে যাচ্ছেন দুই বাংলার জনপ্রিয় গায়ক, অভিনেতা ও পরিচালক অঞ্জন দত্ত। দেশের ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জের জন্য ‘দুই বন্ধু’ নামে একটি মিউজিক্যাল ওয়েব সিরিজ নির্মাণ করছেন তিনি।
পরিচালনার পাশাপাশি এতে অভিনয়ও করবেন অঞ্জন দত্ত। এ ছাড়া ওয়েব সিরিজটিতে আরও অভিনয় করছেন–তমা মির্জা, সুপ্রভাত, শাওন চক্রবর্তীসহ দুই বাংলার একঝাঁক জনপ্রিয় অভিনয়শিল্পীরা।
অঞ্জন দত্তের সঙ্গে কাজ করার সুযোগে উচ্ছ্বসিত তমা মির্জা আজকের পত্রিকাকে বলেন, ‘অঞ্জন দত্তের পরিচালনায় কাজ করব এটা ভেবে অনেক উত্তেজনা কাজ করছে। দারুণ একটি গল্পে নির্মাণ হচ্ছে সিরিজটি। খুব শিগগির সিরিজটির কাজ শুরু হবে। শুটিং করার পর পুরো জার্নির অভিজ্ঞতা শেয়ার করতে পারব। শুটিং শুরুর অপেক্ষায় আছি।’
দুজন বন্ধুর সংগীত ভাবনাকে কেন্দ্র করে আগানো এই মিউজিক্যাল ওয়েব সিরিজটিতে বড় চমক হিসেবে থাকছে অঞ্জন দত্তের গাওয়া নতুন ছয়টি গান। অঞ্জন দত্ত পরিচালিত বিঞ্জ অরিজিনাল ‘দুই বন্ধু’ ওয়েব সিরিজটি প্রযোজনা করছেন হাসিবুল হাসান তানিম।
ঢাকার শ্রোতাদের গান শোনাতে গত ৩০ সেপ্টেম্বর ঢাকায় এসেছিলেন অঞ্জন দত্ত। ওই দিন সন্ধ্যায় ঢাকার তেজগাঁওয়ের আলোকি কনভেনশন সেন্টারে ‘অঞ্জন দত্ত ইন মেট্রোপলিস’ শিরোনামের কনসার্টে গান পরিবেশন করেন তিনি। স্টেজে গান গাওয়ার ফাঁকেই তিনি দেন নতুন এই ওয়েব সিরিজের ঘোষণা। তিনি জানিয়েছিলেন, তাঁর পরিচালনায় কাজ করবেন বাংলাদেশ ও ভারতের অভিনয়শিল্পীরা। সিরিজটিতে উঠে আসবে আনন্দ, ভালোবাসা ও বন্ধুত্বের গল্প।

দীর্ঘ ১৬ বছর পর ধারাবাহিক নাটক পরিচালনায় ফিরছেন নির্মাতা সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড। বাংলাদেশ টেলিভিশনের জন্য তিনি নির্মাণ করছেন ‘তবুও জীবন’ নামের নাটক। লম্বা বিরতির পর ধারাবাহিক নির্মাণের জন্য তিনি বেছে নিয়েছেন পারিবারিক গল্প। পরিচালনার পাশাপাশি নাটকটি রচনা করেছেন তিনি। সম্প্রতি শুরু হয়েছে শুটিং।
১ দিন আগে
অভিনেতা, নাট্যকার, নির্দেশক, চলচ্চিত্র পরিচালক, শিক্ষকসহ নানা পরিচয় জুড়ে আছে গাজী রাকায়েতের নামের সঙ্গে। ১৫ জুন ৬০ বছর পূর্ণ হচ্ছে তাঁর। বিশেষ এই দিনটি উদ্যাপন করতে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা।
১ দিন আগে
প্রেক্ষাগৃহে ঝড় তোলার পর এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে মালয়ালম মেগাস্টার মোহনলালের বহুল আলোচিত ক্রাইম-থ্রিলার সিনেমা ‘দৃশ্যম ৩’। ১৮ জুন থেকে আমাজন প্রাইমে সিনেমাটির স্ট্রিমিং শুরু হবে। প্রেক্ষাগৃহে মুক্তির এক মাসের কম সময়ের মধ্যে এটি ডিজিটাল প্ল্যাটফর্মে আসছে।
১ দিন আগে
আবার পর্দায় ফিরছে পুঁচকে মেয়ে লিলো আর তার পোষা ভিনগ্রহী প্রাণী স্টিচের গল্প। গত বছর লাইভ-অ্যাকশন ‘লিলো অ্যান্ড স্টিচ’-এর অবিশ্বাস্য সাফল্যের পর সিকুয়েলের ঘোষণা দিল ডিজনি। জানাল পরিচালকের নাম।
১ দিন আগে