আবারও একসঙ্গে পর্দায় ফিরছেন জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশীদ মিথিলা ও তাহসান খান। ‘বাজি’ শিরোনামের সাত পর্বের ওয়েব সিরিজে দেখা যাবে তাঁদের। সিরিজটি নির্মাণ করছেন ‘মাটির প্রজার দেশ’খ্যাত নির্মাতা ও প্রযোজক আরিফুর রহমান।
সিরিজটি নিয়ে নির্মাতা ও অভিনয়শিল্পীরা মুখ না খুললেও নির্মাতার ঘনিষ্ঠ সূত্র আজকের পত্রিকাকে জানিয়েছে, এই সিরিজে অভিনয়ের আগে বেশ কয়েক মাসের প্রস্তুতি পর্ব সেরেছেন তাহসান-মিথিলা। এ দুই জনপ্রিয় শিল্পী ছাড়াও আরও কয়েকজন জনপ্রিয় তারকাকে দেখা যাবে সিরিজটিতে।
সূত্রটি আরও নিশ্চিত করেছে, এরই মধ্যে সাত পর্বের সিরিজটির প্রথম ধাপের শুটিং হয়ে গেছে। একটি চার তারকা মানের হোটেলে মাস দু-এক আগে এই শুটিং হয়। পরবর্তী ধাপের শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছেন নির্মাতারা। নির্মাণ শেষে আসন্ন ঈদুল আজহায় দেশের একটি ওটিটি প্ল্যাটফর্মে সিরিজটি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। সিরিজটিতে একজন ক্রিকেটারের চরিত্রে অভিনয় করছেন তাহসান। আর মিথিলাকে দেখা যাবে সাংবাদিকের চরিত্রে।
তাহসান খান ও রাফিয়াত রশীদ মিথিলা দুই তারকাই নিজেদের জায়গায় জনপ্রিয়। একসময়ের জনপ্রিয় তারকা জুটিও ছিলেন তাঁরা। দীর্ঘদিনের প্রেমের পর ২০০৭ সালের ৩ আগস্ট বিয়ে করেছিলেন জনপ্রিয় এ দুই তারকা। বিয়ের ১১ বছর পর ২০১৭ সালের মে মাসে আনুষ্ঠানিক বিচ্ছেদ হয় তাহসান ও মিথিলার।
একসঙ্গে জুটি বেঁধে অভিনয়ও করেছেন তাহসান-মিথিলা। ‘আমার গল্পে তুমি’, ‘মিস্টার অ্যান্ড মিসেস’, ‘ল্যান্ডফোনের দিনগুলোতে প্রেম’ নাটকসহ বেশ কয়েকটি নাটকে অভিনয় করেন এই জুটি। নাটক ছাড়াও একসঙ্গে গানে কণ্ঠও দিয়েছেন এই জুটি।
২০১৯ সালের শেষ দিকে মিথিলা পশ্চিমবঙ্গের জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জিকে বিয়ে করে সংসার করছেন কলকাতায়। অন্যদিকে তাহসান বিয়ে না করলেও ব্যস্ত আছেন গান ও অভিনয় নিয়ে। অবশ্য একমাত্র মেয়ে আইরা তেহরীম খানকে নিয়ে দুজনের বন্ধুত্ব এখনো অটুট। বিচ্ছেদের পরেও পারস্পরিক শ্রদ্ধাবোধের জন্য তাঁরা প্রশংসিত।
তবে বিচ্ছেদের পর দুজনকে আর কখনোই একসঙ্গে দেখা যায়নি। তাই এই সিরিজ তাহসান-মিথিলার ভক্তদের জন্য সুখবর বলা যায়।
অন্যদিকে গত ৩১ মার্চ পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘অভাগীর স্বর্গ’ গল্প অবলম্বনে সিনেমা ‘ও অভাগী’। এটি নির্মাণ করেছেন অনির্বাণ চক্রবর্তী। কলকাতার এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন রাফিয়াত রশিদ মিথিলা। সিনেমাটিতে অভিনয় করে প্রশংসা পেয়েছেন তিনি।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৭ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৭ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৭ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৭ ঘণ্টা আগে