তুর্কি ধারাবাহিক ‘বাহার’-এর প্রথম সিজন জনপ্রিয় হওয়ায় এর দ্বিতীয় ও তৃতীয় সিজন প্রচারের সিদ্ধান্ত নিয়েছে দীপ্ত টিভি। আজ থেকে দীপ্ত টিভিতে শুরু হচ্ছে ‘বাহার’ ধারাবাহিকের দ্বিতীয় সিজন। প্রচারিত হবে প্রতিদিন সন্ধ্যা ৬টা ও রাত ৯টায়।
বাহারের জীবনে সার্প ফিরে আসবে কি আসবে না—এই সংশয় নিয়েই শুরু হচ্ছে দ্বিতীয় সিজনের গল্প। নিজের আবেগ আর ইন্দ্রিয় জ্বালায় সার্প যখন পাগলের মতো ছুটে বেড়াচ্ছে বাহার, নিসান আর দোরুকের সন্ধানে, তখনই আরিফের সঙ্গে বাহারের সম্পর্ক আরও পরিণত হতে থাকে। বাহার কি তবে সার্পকে ভুলে আরিফকে নিয়েই নতুন জীবন সাজানোর স্বপ্ন দেখছে? বাহারের স্বপ্ন যা-ই হোক, ওর বেঁচে ওঠার একমাত্র অবলম্বন চিরশত্রু শিরিন কি ওকে বোনম্যারো দিয়ে সাহায্য করবে? নাকি সার্পের অস্তিত্ব গোপন করতে মেতে উঠবে কোনো নতুন ষড়যন্ত্রে? এরকম দ্বান্দ্বিকতা নিয়েই এগিয়ে যাবে বাহারের নতুন সিজন।
চরিত্র ও কণ্ঠাভিনেতারা হলেন বাহার চেশমেলি (মেরিনা মিতু), সার্প চেশমেলি (শফিকুল ইসলাম), নিসান চেশমিল (নাদিয়া ইকবাল ইকরা), দোরুক চেশমিল (আনিরা মিশেল রিভা), আরিফ (আলবিনো জর্জ পাইক) প্রমুখ।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
১১ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
১১ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
১১ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
১১ ঘণ্টা আগে