ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিংয়ের দাদি ভারতী দেবী মারা গেছেন। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বাংলা জানিয়েছে, ৮২ বছর বয়সী ভারতী দেবী বার্ধক্যজনিত সমস্যার কারণে বহুদিন ধরেই অসুস্থ ছিলেন। গতকাল রোববার দুপুরে জিয়াগঞ্জেই মৃত্যু হয় তার।
২০২১-এ মাকে হারিয়েছিলেন জনপ্রিয় গায়ক অরিজিৎ। এবার আরও এক কাছের মানুষকে হারালেন তিনি। দাদিকে হারিয়ে শোকস্তব্ধ অরিজিৎ। এদিকে স্থানীয় সূত্র জানিয়েছে, গতকাল স্ত্রী কোয়েল সিংকে স্কুটিতে চাপিয়ে জিয়াগঞ্জ শ্মশানে যেতে দেখা যায় অরিজিৎকে। জিয়াগঞ্জ-আজিমগঞ্জ পৌরসভা পরিচালিত জিয়াগঞ্জ শহরের গঙ্গাতীরেই রয়েছে শ্মশান। সেখানেই ভারতী দেবীর শেষকৃত্য সম্পন্ন হয়। সেখানে অরিজিৎ, কোয়েল সিং ছাড়াও উপস্থিত ছিলেন গায়কের বাবা সুরিন্দর সিং।
প্রসঙ্গত, ২০২১ সালের মে মাসে মাত্র ৫৭ বছর বয়সেই মৃত্যু হয় অরিজিৎ সিংয়ের মায়ের। করোনা আক্রান্ত হয়ে জিয়াগঞ্জ থেকে প্রথমে বহরমপুর মাতৃসদনে ভর্তি ছিলেন গায়কের মা, পরবর্তী সময়ে ঢাকুরিয়া আমরিতে চিকিৎসাধীন ছিলেন তিনি। কোভিড-মুক্ত হলেও শেষমেশ মাল্টি অর্গান ফেলিওরের জেরে মৃত্যুর কোলে ঢলে পড়েন অরিজিতের মা।
সম্প্রতি জিয়াগঞ্জে অরিজিতের উদ্যোগে যে স্কুল ও হাসপাতাল তৈরি হচ্ছে, তার জন্য ইতিমধ্যেই জমির অনুমোদন দেওয়ার কথা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এ ছাড়া জঙ্গিপুরে নিজের খরচে একটি হাসপাতাল তৈরি করতে চান অরিজিৎ। পাশাপাশি স্কুলও তৈরির স্বপ্ন রয়েছে অরিজিতের।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
১১ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
১১ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
১১ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
১১ ঘণ্টা আগে