আমি রূপনগরের রাজকুমারী, দিওয়ানা যে সব আমারেই, আমার রূপের জাদু দেখবি শুধু, কেউ করিসনারে টাচ-নাচ ময়ূরী নাচ- কৌশিক হোসেন তাপসের কথা-সুর ও সংগীতায়োজনে এল টিএম রেকর্ডসের নতুন গান ‘নাচ ময়ূরী নাচ’।
সংগীতশিল্পী লুইপার কন্ঠে গানের সঙ্গে পারফর্ম করেছেন টলিউডের জনপ্রিয় নায়িকা ও সাংসদ নুসরাত জাহান। সম্প্রতি গানের টিজারেই দুই বাংলায় বেশ আলোচিত হয়। আজ রবিবার প্রকাশ পেল গানটি। টিএম রেকর্ডসের ফেসবুক পেইজ, ইউটিউব চ্যানেলে প্রকাশ হয় এই গান।
রোমান্টিক ঘরানার বাইরে খুব একটা দেখা যায়নি এর আগে সংগীতশিল্পী লুইপাকে। এবার তিনি এলেন আইটেম ঘরানার গানে। নিজেকে ভেঙে নতুন করে গড়ার পেছনের কারিগর হিসেবে সম্পূর্ণ কৃতিত্ব দিলেন কৌশিক হোসেন তাপস ও ফারজানা মুন্নীকে। লুইপা বলেন, ‘তারা আমার কাছে সবসময়ই অনেক গুরুত্বপূর্ণ এবং মূল্যবান। এ গানটিও আমার পূর্ববর্তী সব কাজের চেয়ে অনেক দারুণ এবং মূল্যবান একটা কাজ। তাপস ভাই একজন ভার্সেটাইল কম্পোজার। দেশের সববয়সী মেধাবী শিল্পীদের নিয়ে সবার স্বকীয়তা বুঝে তিনি কাজ করছেন। আমার ক্ষেত্রেও তাই। এ গানটাতে আমাকে একটু অন্যভাবে তুলে ধরা হয়েছে। পুরো গানটা শুনলে আমাকে খুঁজে পাওয়া যাবে-নতুন করে। গানের কথা-সুর ও কম্পোজিশান সবমিলে যা দাঁড়িয়েছে তাতে আসলে টিএম কাপল বাংলা মিউজিককে যে জায়গায় নিয়ে যেতে চাইছেন তারই প্রতিফলন ঘটেছে।”
লুইপা আরও বলেন, ‘টিএম রেকর্ডসের যতগুলো নতুন নতুন প্রযোজনা আসছে প্রত্যেকটিই বাংলা গানকে নতুন করে সমৃদ্ধ করছে। কেননা এর প্রতিটি ধাপ যত্ন করে সুনিপুনভাবে তৈরি করা হচ্ছে। আমার গানটিতেও তাই হয়েছে। কৃতজ্ঞতা টিএম রেকর্ডসের প্রতি আমাকে তাদের এই যাত্রায় প্রথম সারিতে সুযোগ করে দেয়ার জন্য।”
অন্যদিকে সম্প্রতি মা হওয়ার পর বাবা যাদবের নির্মাণে এ গানে নুসরাত জাহানের কামব্যাক পারফর্মেন্সকে তার ক্যারিয়ারের সেরা কাজ বলেই মানছেন ভারতীয় সংবাদমাধ্যম। নুসরাতও প্রচারণায় নেমেছেন। টিএম রেকর্ডসকে শুভেচ্ছা জানিয়ে এক ভিডিও বার্তায় নুসরাত বলেন, ‘টিএম রেকর্ডসকে ধন্যবাদ বাংলা মিউজিককে নেক্সট লেভেলে নেয়ার জন্য। ধন্যবাদ আমাকে নাচ ময়ূরী দেয়ার জন্য। তাপসের সংগীতায়োজনে লুইপার দারুণ একটা গান। অসাধারণ কনসেপশান এবং স্টাইলিং করেছেন বাংলাদেশের ফ্যাশন আইকন ফারজানা মুন্নী। আমি বাংলাদেশে আমার আরও অনেক কাজের দিকে তাকিয়ে। কেননা টিএম রেকর্ডস আমার একটা পরিবারের মতো।’
সদ্য বিদায়ী বছরের ডিসেম্বরে যাত্রা শুরু করে টিএম রেকর্ডস। বাংলা গানকে বিশ্বমানে আন্তর্জাতিক পরিসরে পৌঁছে দিতে যাত্রা শুরুর পর থেকেই একের পর এক চমক নিয়ে আসছে প্রতিষ্ঠানটি।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
১১ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
১১ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
১১ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
১১ ঘণ্টা আগে