কলেজপড়ুয়া কয়েক যুবক ১৯৯৯ সালে গড়ে তোলে একটি ব্যান্ড। পরের বছর থেকে নেমেসিস নামে শুরু হয় তাদের আনুষ্ঠানিক পথচলা। ২০০৫ সালে প্রকাশ পায় ব্যান্ডের প্রথম স্টুডিও অ্যালবাম ‘অন্বেষণ’। এই অ্যালবাম দিয়েই মূলধারার ব্যান্ডসংগীতে পরিচিতি পায় নেমেসিস। দেখতে দেখতে ২৫ বছরের পথচলা অতিক্রম করেছে দলটি। ২২ মে ‘এতো দিনের পরেও যে’ শীর্ষক একক কনসার্ট দিয়ে প্রতিষ্ঠার ২৫ বছর উদ্যাপন করবে নেমেসিস। এই কনসার্টে গানে ও গল্পে মাতাবে তারা।
ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে হবে নেমেসিসের এই বিশেষ কনসার্ট। শুরু হয়েছে অগ্রিম টিকিট বিক্রি। গেট সেট রক নামের অনলাইন প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে টিকিট। দাম ৭৯৯ টাকা।
নেমেসিস ব্যান্ড জানিয়েছে, ২৫ বছর পূর্তির কনসার্টটি সাজানো হয়েছে গান ও গল্প দিয়ে। আমন্ত্রণ জানানো হয়েছে ব্যান্ডের পুরোনো সদস্যদের। পুরো কনসার্টে ফুটে উঠবে নেমেসিসের ২৫ বছরের যাত্রা। প্রতিটি গানের ফাঁকে ফাঁকে গানের পেছনের গল্প শেয়ার করবেন নেমেসিসের সদস্যরা। নেমেসিসের পাশাপাশি বেশ কয়েকজন অতিথি শিল্পী গান পরিবেশন করবেন কনসার্টে।
নেমেসিস ব্যান্ডের ভোকাল জোহাদ রেজা চৌধুরী বলেন, ‘নেমেসিসের ২৫ বছরের যাত্রা এককথায় অসাধারণ। শুরুতে ছোট ছোট শোতে বাজাতাম। আমাদের গান শুনত কাছের মানুষ আর বন্ধুরা। নিজেদের চেষ্টা আর শ্রোতাদের ভালোবাসায় নেমেসিস আজ প্রতিষ্ঠিত ব্যান্ড। নেমেসিসের ২৫ বছরের এই যাত্রাটাই তুলে ধরার চেষ্টা করব আমরা।’
দীর্ঘ এই পথচলায় নেমেসিসেও ছিল ভাঙাগড়ার খেলা। ১৯৯৯ সালে ব্যান্ড গড়ার স্বপ্নে সদ্য স্কুল শেষ করা সাবের ও রিশাদ একত্র করেন মাহের খান ও ইয়াওয়ার মেহবুবকে। মাহের তাঁর ভাই সাবিনকে নিয়ে গড়ে তোলেন ব্যান্ড। নতুন বছরের এক ছাদ পার্টিতে প্রথমবারের মতো তাঁরা একসঙ্গে পারফর্ম করেন। সেখানেই পরিচয় হয় রিশাদ ও মাহেরের স্কুলবন্ধু জোহাদের সঙ্গে, যিনি পরে ব্যান্ডে যোগ দেন।
২০০০ সালের শুরুতে সাবিন চলে গেলে ব্যান্ডে যোগ দেন নন্দিতো ও রাতুল। সেই সময় থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয় নেমেসিস নামে। ২০০২ সালে ইয়াওয়ার ও নন্দিতো উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে চলে গেলে ব্যান্ডে যোগ দেন ডিও এবং ওমায়ের। ২০০১ সালেই প্রথম অ্যালবামের কাজ শুরু হয়েছিল। ইয়াওয়ার ও নান্দিতো দেশে ফিরলে গ্রীষ্মকালজুড়ে চলত রেকর্ডিং।
নেমেসিসের প্রথম সিঙ্গেল ‘অবচেতন’ প্রকাশ পায় ২০০৩ সালে মিক্সড কম্পাইলেশন অ্যালবাম ‘আগন্তুক টু’-তে। গানটি শ্রোতাদের মধ্যে সাড়া ফেললে জি-সিরিজের সঙ্গে প্রথম অ্যালবামের চুক্তি করে নেমেসিস। এখন পর্যন্ত চারটি অ্যালবাম বেরিয়েছে তাদের। সর্বশেষ গত বছর প্রকাশ পেয়েছে ‘ভিআইপি’ নামের অ্যালবাম। তাঁদের শ্রোতাপ্রিয় গানের মধ্যে অন্যতম—‘বীর’, ‘নির্বাসন’, ‘তৃতীয় মাত্রা’, ‘এগিয়ে যাও’, ‘গণজোয়ার’ ইত্যাদি।

দীর্ঘ ১৬ বছর পর ধারাবাহিক নাটক পরিচালনায় ফিরছেন নির্মাতা সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড। বাংলাদেশ টেলিভিশনের জন্য তিনি নির্মাণ করছেন ‘তবুও জীবন’ নামের নাটক। লম্বা বিরতির পর ধারাবাহিক নির্মাণের জন্য তিনি বেছে নিয়েছেন পারিবারিক গল্প। পরিচালনার পাশাপাশি নাটকটি রচনা করেছেন তিনি। সম্প্রতি শুরু হয়েছে শুটিং।
২১ ঘণ্টা আগে
অভিনেতা, নাট্যকার, নির্দেশক, চলচ্চিত্র পরিচালক, শিক্ষকসহ নানা পরিচয় জুড়ে আছে গাজী রাকায়েতের নামের সঙ্গে। ১৫ জুন ৬০ বছর পূর্ণ হচ্ছে তাঁর। বিশেষ এই দিনটি উদ্যাপন করতে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা।
২১ ঘণ্টা আগে
প্রেক্ষাগৃহে ঝড় তোলার পর এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে মালয়ালম মেগাস্টার মোহনলালের বহুল আলোচিত ক্রাইম-থ্রিলার সিনেমা ‘দৃশ্যম ৩’। ১৮ জুন থেকে আমাজন প্রাইমে সিনেমাটির স্ট্রিমিং শুরু হবে। প্রেক্ষাগৃহে মুক্তির এক মাসের কম সময়ের মধ্যে এটি ডিজিটাল প্ল্যাটফর্মে আসছে।
২১ ঘণ্টা আগে
আবার পর্দায় ফিরছে পুঁচকে মেয়ে লিলো আর তার পোষা ভিনগ্রহী প্রাণী স্টিচের গল্প। গত বছর লাইভ-অ্যাকশন ‘লিলো অ্যান্ড স্টিচ’-এর অবিশ্বাস্য সাফল্যের পর সিকুয়েলের ঘোষণা দিল ডিজনি। জানাল পরিচালকের নাম।
১ দিন আগে