অভিনয়ের পাশাপাশি গানেও আলাদা পরিচিতি আছে নুসরাত ফারিয়ার। এ পর্যন্ত চারটি গান প্রকাশ করেছেন। দুই বছর আগে ফুয়াদ আল মুক্তাদিরের সংগীত আয়োজনে নতুন গানের খবর দিয়েছিলেন ফারিয়া। জানিয়েছিলেন, ফুয়াদের সংগীতায়োজনে গান করা তাঁর কাছে স্বপ্নপূরণের মতো। অবশেষে ঈদ উপলক্ষে প্রকাশ পাচ্ছে ‘লোকে বলে’ শিরোনামের গানটি।
লোকসংগীত ও আধুনিক পপের ফিউশনে তৈরি গানটি লিখেছেন বাঁধন। সুর ও সংগীত পরিচালনা করেছেন ফুয়াদ, আর মিক্স-মাস্টারিংয়ের দায়িত্বে আছেন অভিষেক ঘটক। ফারিয়া মনে করেন, গানটিতে মাটির সুরের পাশাপাশি আধুনিক বিশ্বমানের মিউজিক অ্যারেঞ্জমেন্টের চমৎকার ভারসাম্য পাওয়া যাবে।
সম্প্রতি শেষ হয়েছে গানের ভিডিওর শুটিং। ভিডিওতে নুসরাত ফারিয়ার সঙ্গে পাওয়া যাবে ফুয়াদকেও। পরিচালনা ও কোরিওগ্রাফিতে রয়েছেন পশ্চিমবঙ্গের বাবা যাদব। ২৬ মে এসভিএফ মিউজিক ও ব্লিং মিউজিক ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে লোকে বলে গানের ভিডিও।
প্রথমবার ফুয়াদের সংগীতে গান গাওয়া প্রসঙ্গে নুসরাত ফারিয়া বলেন, ‘আমি ফুয়াদ ভাইয়ের অনেক বড় ভক্ত। তাঁর সঙ্গে কাজ করার ইচ্ছা ছিল। ফুয়াদ ভাইয়ের সংগীতায়োজনে গান গাওয়া আমার স্বপ্ন সত্যি হওয়ার মতো। রেকর্ডিংয়ের সময় নিজেকে নিজে চিমটি কাটছিলাম, স্বপ্ন দেখছি না তো! গানের ভুবনে আরও নতুন কিছু করার আকাঙ্ক্ষা থেকে লোকে বলে গানটি তৈরি করা। আমার আগের গানগুলো থেকে এবারের আয়োজন একেবারেই আলাদা। এর মাধ্যমে শ্রোতারা নতুন এক নুসরাত ফারিয়াকে আবিষ্কার করবেন বলে আমার বিশ্বাস।’
এটি নুসরাত ফারিয়ার পঞ্চম একক গান। ফারিয়ার কণ্ঠে প্রথম গান শোনা যায় ২০১৮ সালে, শিরোনাম ছিল ‘পটাকা’। ২০২৩ সালে প্রকাশ পেয়েছে তাঁর চতুর্থ গান ‘বুঝি না তো তাই’।

দীর্ঘ ১৬ বছর পর ধারাবাহিক নাটক পরিচালনায় ফিরছেন নির্মাতা সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড। বাংলাদেশ টেলিভিশনের জন্য তিনি নির্মাণ করছেন ‘তবুও জীবন’ নামের নাটক। লম্বা বিরতির পর ধারাবাহিক নির্মাণের জন্য তিনি বেছে নিয়েছেন পারিবারিক গল্প। পরিচালনার পাশাপাশি নাটকটি রচনা করেছেন তিনি। সম্প্রতি শুরু হয়েছে শুটিং।
২১ ঘণ্টা আগে
অভিনেতা, নাট্যকার, নির্দেশক, চলচ্চিত্র পরিচালক, শিক্ষকসহ নানা পরিচয় জুড়ে আছে গাজী রাকায়েতের নামের সঙ্গে। ১৫ জুন ৬০ বছর পূর্ণ হচ্ছে তাঁর। বিশেষ এই দিনটি উদ্যাপন করতে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা।
২১ ঘণ্টা আগে
প্রেক্ষাগৃহে ঝড় তোলার পর এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে মালয়ালম মেগাস্টার মোহনলালের বহুল আলোচিত ক্রাইম-থ্রিলার সিনেমা ‘দৃশ্যম ৩’। ১৮ জুন থেকে আমাজন প্রাইমে সিনেমাটির স্ট্রিমিং শুরু হবে। প্রেক্ষাগৃহে মুক্তির এক মাসের কম সময়ের মধ্যে এটি ডিজিটাল প্ল্যাটফর্মে আসছে।
২১ ঘণ্টা আগে
আবার পর্দায় ফিরছে পুঁচকে মেয়ে লিলো আর তার পোষা ভিনগ্রহী প্রাণী স্টিচের গল্প। গত বছর লাইভ-অ্যাকশন ‘লিলো অ্যান্ড স্টিচ’-এর অবিশ্বাস্য সাফল্যের পর সিকুয়েলের ঘোষণা দিল ডিজনি। জানাল পরিচালকের নাম।
১ দিন আগে