
২০১১ সালে যাত্রা শুরু করে ব্যান্ড গানপোকা। এক যুগের বেশি সময়ের এই পথচলায় ব্যান্ডটি বিভিন্ন অনুষ্ঠানে উপহার দিয়েছে ১০টির বেশি মৌলিক গান। তুমুল জনপ্রিয় হয়েছে তাদের ‘হৃদয় পিঞ্জিরার পোষা পাখি’ গানটি। জনপ্রিয়তা পেয়েছে অন্য গানগুলোও। অথচ এখনো এই ব্যান্ডের কোনো গানের অফিশিয়াল রেকর্ড বা স্টুডিও ভার্সন নেই।
এক যুগের অধিক সময় দেশীয় মৌলিক সুরের সঙ্গে আর আধুনিক সুরের ফিউশনে মঞ্চে গান গেয়ে শ্রোতাদের মুগ্ধ করেছে গানপোকা। এবার তারা প্রথম অফিশিয়াল মিউজিক ভিডিও প্রকাশের ঘোষণা দিয়েছে। ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবসে গানপোকার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে ‘গতিজড়তা’ শিরোনামের গানটি। কথা লিখেছেন চঞ্চল মাহমুদ। ভিডিও নির্মাণ করেছেন মাহমুদুল হাসান এবং অ্যানিমেশন করেছেন আলভী।
গানপোকা জানিয়েছে, যেহেতু তাঁরা নিজেদের গানের শ্রমিক বলে পরিচয় দেন, তাই শ্রমজীবী মানুষের সঙ্গে সংহতি প্রকাশ করে প্রথম গান রিলিজের জন্য মে দিবসকে বেছে নিয়েছেন।
বর্তমানে পূর্ণাঙ্গ অ্যালবামের প্রচলন কমে আসায় গতিজড়তা গানটি তাদের অ্যালবামের প্রথম গান হিসেবে রিলিজ হচ্ছে। বাকি গানগুলো ধারাবাহিকভাবে মিউজিক ভিডিওসহ অনলাইন প্ল্যাটফর্মে প্রকাশ করা হবে বলে জানান ব্যান্ড ম্যানেজার নাসিবুর জীমান।
গানপোকার ভোকাল ও সুরকার রাশিদুজ্জামান রাশেদ বলেন, ‘গান যতক্ষণ পর্যন্ত আমাদের যাপন, অনুভব আর অন্তর্গত যন্ত্রণার খোঁজ দিতে না পেরেছে, ততক্ষণ পর্যন্ত কথা ও সুরের মিশ্রণে আমরা আমাদের অন্তর খুঁড়তে চেয়েছি। কাজটা সহজ না; তাই নিজেদের ভেতর নিজেদেরই বিলীন হওয়ার জন্য যথেষ্ট সময় দিতে হয়েছে।’
আরেক ভোকাল মিথুন হাসান বলেন, ‘আমাদের গান আমরা রেকর্ড করার আগেই অনেকে রেকর্ড করে নিয়েছেন। নিজেদের গান বলে প্রচারও করেছেন কেউ কেউ। এমনকি সেই গানের কপিরাইট নিয়েও বেশ ঝক্কিঝামেলা পোহাতে হয়েছে আমাদের। আমরা শিল্পীদের সঙ্গে কোনো ধরনের বিরূপ সম্পর্ক তৈরি করতে চাই না। আমাদের গানগুলোর অফিশিয়াল রেকর্ড থাকাটা তাই জরুরি। তাই নেমে পড়লাম রেকর্ডিংয়ে।’
এই দীর্ঘ যাত্রায় গানপোকা হারিয়েছে তাদের অন্যতম দুজন সদস্যকে—‘আমবাগানে’ গানের গীতিকবি মাহমুদ হাসান তারেক একটি দুর্ঘটনায় এবং ‘নদী’ গানের গীতিকার হাসনাত প্রধান এক বিরল রোগে মারা যান। প্রথম অ্যালবামটি তাঁদের নামেই উৎসর্গ করা হয়েছে।

দীর্ঘ ১৬ বছর পর ধারাবাহিক নাটক পরিচালনায় ফিরছেন নির্মাতা সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড। বাংলাদেশ টেলিভিশনের জন্য তিনি নির্মাণ করছেন ‘তবুও জীবন’ নামের নাটক। লম্বা বিরতির পর ধারাবাহিক নির্মাণের জন্য তিনি বেছে নিয়েছেন পারিবারিক গল্প। পরিচালনার পাশাপাশি নাটকটি রচনা করেছেন তিনি। সম্প্রতি শুরু হয়েছে শুটিং।
২১ ঘণ্টা আগে
অভিনেতা, নাট্যকার, নির্দেশক, চলচ্চিত্র পরিচালক, শিক্ষকসহ নানা পরিচয় জুড়ে আছে গাজী রাকায়েতের নামের সঙ্গে। ১৫ জুন ৬০ বছর পূর্ণ হচ্ছে তাঁর। বিশেষ এই দিনটি উদ্যাপন করতে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা।
২১ ঘণ্টা আগে
প্রেক্ষাগৃহে ঝড় তোলার পর এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে মালয়ালম মেগাস্টার মোহনলালের বহুল আলোচিত ক্রাইম-থ্রিলার সিনেমা ‘দৃশ্যম ৩’। ১৮ জুন থেকে আমাজন প্রাইমে সিনেমাটির স্ট্রিমিং শুরু হবে। প্রেক্ষাগৃহে মুক্তির এক মাসের কম সময়ের মধ্যে এটি ডিজিটাল প্ল্যাটফর্মে আসছে।
২১ ঘণ্টা আগে
আবার পর্দায় ফিরছে পুঁচকে মেয়ে লিলো আর তার পোষা ভিনগ্রহী প্রাণী স্টিচের গল্প। গত বছর লাইভ-অ্যাকশন ‘লিলো অ্যান্ড স্টিচ’-এর অবিশ্বাস্য সাফল্যের পর সিকুয়েলের ঘোষণা দিল ডিজনি। জানাল পরিচালকের নাম।
১ দিন আগে