জনপ্রিয় লোকগানের ফিউশন করেই সংগীতাঙ্গনে আবির্ভাব হয়েছিল হাবিব ওয়াহিদের। মাঝে অনেকটা সময় হাবিবকে লোকগানে পাওয়া না গেলেও গত বছরের শেষ দিকে কোক স্টুডিও বাংলা মাতিয়েছেন বাউল শাহ খোয়াজ মিয়ার ‘মহা জাদু’ দিয়ে। এবার হাবিব ফিরছেন তাঁর ক্যারিয়ারের শুরুর দিকের সঙ্গী সংগীতশিল্পী কায়া ও হেলালকে নিয়ে। এই দুই শিল্পীর জন্য দুটি প্রচলিত লোকগান তৈরি করছেন তিনি।
সম্প্রতি এক ব্র্যান্ডের শুভেচ্ছাদূত হয়েছেন হাবিব ওয়াহিদ। গত রোববার চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানের পর কায়া ও হেলালের সঙ্গে নতুন গানের কথা জানান হাবিব ওয়াহিদ। তিনি বলেন, ‘ফোক দিয়েই তো আমার শুরু। মাঝে নানা ধরনের গানে সম্পৃক্ত হয়েছি। এর মধ্যে মৌলিক গান, অ্যালবাম, সিনেমার প্লেব্যাকে ব্যস্ত থাকার কারণে ফোকগানটা সেভাবে হচ্ছিল না। কোক স্টুডিওতে অনেক দিন পর ফোকগানের ওপর এক্সপেরিমেন্ট করার সুযোগ পাই। আমি নিজে ফোকগানের সঙ্গে অনেক কানেক্ট ফিল করি। আমার মনে হয়, বাংলাদেশের মানুষও এই গানগুলোকে নিজেদের অন্তরে ধারণ করে। এই ধারাবাহিকতায় কায়া ও হেলালের সঙ্গে নতুন করে গান করছি।’
হাবিব আরও বলেন, ‘কায়া ও হেলালের সঙ্গে দুটি সিঙ্গেল নিয়ে কাজ চলছে। দুটিই ফোকগান। সম্পূর্ণ তৈরি হয়ে গেলেই পর্যায়ক্রমে প্রকাশ পাবে গানগুলো। আমাদের আগের গানগুলো বেশ জনপ্রিয়তা পেয়েছে। আশা করি, এবারও ভালো একটা কাজ হতে যাচ্ছে।’
নতুন গান দুটি প্রকাশ পাবে হাবিব ওয়াহিদের ইউটিউব চ্যানেলে। এ প্রসঙ্গে হাবিব বলেন, ‘অনেক বছর ধরেই চেষ্টা করছি নিজের উদ্যোগে যতটুকু সম্ভব অডিও গান করার। যদিও এখন ভিডিওর যুগ, এটা অস্বীকার করার কিছু নেই। এই সময়ে ভিডিও ছাড়া কোনো গান বেশি মানুষের কাছে পৌঁছানো খুব কঠিন। কিন্তু আমি তো অডিওর যুগটা খুব ভালো করে দেখে এসেছি। আমার কাছে সব সময় মনে হয়, গান মূলত শোনার বিষয়। তাই অডিও গান নিয়ে নিজের মতো করে চেষ্টা করে যাচ্ছি।’
২০০৩ সালে হাবিবের সংগীতায়োজনে প্রকাশ পায় ‘কৃষ্ণ’ অ্যালবাম। এতে বাংলা লোকগানের সঙ্গে পাশ্চাত্যের সংগীতের মিশ্রণ ঘটিয়েছিলেন হাবিব। প্রচলিত বাউল গানগুলো নতুন করে গেয়েছিলেন কায়া। প্রশংসিত হয়েছিল এই অ্যালবামের ‘কৃষ্ণ’, ‘আমি কুলহারা কলঙ্কিনী’, ‘কেমনে ভুলিব আমি’, ‘কালা’ গানগুলো। এরপর আর কোনো গানে একসঙ্গে পাওয়া যায়নি হাবিব-কায়াকে।
অন্যদিকে, হেলালকে নিয়ে হাবিব হাজির হন কৃষ্ণ অ্যালবাম প্রকাশের পরের বছর। ২০০৪ সালে হাবিবের সংগীত আয়োজনে প্রকাশ পায় ফোকগানের অ্যালবাম ‘মায়া’। এতে কায়ার সঙ্গে গেয়েছিলেন হেলাল। সবশেষ ২০১৯ সালে একসঙ্গে গান প্রকাশ করেছিলেন হাবিব ও হেলাল। হাবিবের ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছিল ‘কেন তারে ভালোবাসিলাম’ শিরোনামের গান।

দীর্ঘ ১৬ বছর পর ধারাবাহিক নাটক পরিচালনায় ফিরছেন নির্মাতা সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড। বাংলাদেশ টেলিভিশনের জন্য তিনি নির্মাণ করছেন ‘তবুও জীবন’ নামের নাটক। লম্বা বিরতির পর ধারাবাহিক নির্মাণের জন্য তিনি বেছে নিয়েছেন পারিবারিক গল্প। পরিচালনার পাশাপাশি নাটকটি রচনা করেছেন তিনি। সম্প্রতি শুরু হয়েছে শুটিং।
২০ ঘণ্টা আগে
অভিনেতা, নাট্যকার, নির্দেশক, চলচ্চিত্র পরিচালক, শিক্ষকসহ নানা পরিচয় জুড়ে আছে গাজী রাকায়েতের নামের সঙ্গে। ১৫ জুন ৬০ বছর পূর্ণ হচ্ছে তাঁর। বিশেষ এই দিনটি উদ্যাপন করতে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা।
২০ ঘণ্টা আগে
প্রেক্ষাগৃহে ঝড় তোলার পর এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে মালয়ালম মেগাস্টার মোহনলালের বহুল আলোচিত ক্রাইম-থ্রিলার সিনেমা ‘দৃশ্যম ৩’। ১৮ জুন থেকে আমাজন প্রাইমে সিনেমাটির স্ট্রিমিং শুরু হবে। প্রেক্ষাগৃহে মুক্তির এক মাসের কম সময়ের মধ্যে এটি ডিজিটাল প্ল্যাটফর্মে আসছে।
২০ ঘণ্টা আগে
আবার পর্দায় ফিরছে পুঁচকে মেয়ে লিলো আর তার পোষা ভিনগ্রহী প্রাণী স্টিচের গল্প। গত বছর লাইভ-অ্যাকশন ‘লিলো অ্যান্ড স্টিচ’-এর অবিশ্বাস্য সাফল্যের পর সিকুয়েলের ঘোষণা দিল ডিজনি। জানাল পরিচালকের নাম।
২০ ঘণ্টা আগে