
ছোটবেলায় আশা দিদির গান শুনতাম আর তাঁর কণ্ঠ নকলের চেষ্টা করতাম। আমি তাঁর কাছ থেকে অনেক কিছু শিখেছি। ‘সুর ক্ষেত্র’ রিয়েলিটি শোতে বিচারক হওয়ার সুবাদে আমাদের ঘনিষ্ঠতা তৈরি হয়। আমরা এত হাসাহাসি, ঠাট্টা আর গল্পগুজব করতাম যে কয়েকটি পর্বের পর প্রযোজক আমাদের আলাদা বসিয়ে দেন। কিন্তু আশা দিদি জোর দিয়ে বললেন, যেন আমি তাঁর পাশের চেয়ারেই বসি। তিনি আমার জন্য বিরিয়ানি আর চিংড়ি রান্না করে নিয়ে আসতেন। উনার বাড়িতে দাওয়াত করে নিজে রান্না করে খাইয়েছেন।
আশাদির সঙ্গে ফোনে কথা হতো। ভিডিও কলেও অনেক সময় গল্প হতো। তাঁর মৃত্যুর খবর শোনার পর নিজেকে সামলাতে পারছি না। মনে হচ্ছে আমার পৃথিবীটাও শূন্য হয়ে গেল। দিদি, ফোনে আমাদের দীর্ঘ আলাপ, অফুরন্ত আড্ডা আর তোমার গলায় ‘রুনাজি, আপনি কেমন আছেন?’ এই কথাগুলো খুব মিস করব।
লতা মঙ্গেশকর ও আশা ভোঁসলে—দুজনেই আমাকে মায়ের মতো স্নেহ করতেন। বড় শিল্পীরা কেন বড় হয়, তাঁদের দেখে শিখেছি। আমি তাঁদের থেকে ছোট, সেটা বয়সে এবং শিল্পী হিসেবেও। কিন্তু তাঁদের ব্যবহারে সেটা বোঝার উপায় ছিল না। সবসময় সম্মান দিতেন। কখনো নাম ধরে ডাকেননি। আমি জোর দিয়ে বলতাম, আমাকে যেন ‘রুনাজি’ বা ‘আপনি’ না বলে নাম ধরে ডাকেন। কিন্তু আশাদি বলতেন, ‘আপনি অনেক বড় শিল্পী। নাম ধরে ডাকব না। এই সম্মানটা আমি দিতে চাই।’
আমার সুরে আশা দিদি একটা গান করেছেন— ‘চলে যাওয়া ঢেউগুলো আর ফিরে আসেনি’। আমি যখন তাঁকে গানটি তুলে দিচ্ছিলাম তিনি মন দিয়ে শুনেছেন। কোন জায়গাটা কীভাবে গাইতে হবে, বারবার জেনে নিয়েছেন। রেকর্ডিংয়ের সময় বলছিলেন, কোথাও ঠিক মনে না হলে আমাকে বলবেন। এত বড় শিল্পী হয়েও গানের বিষয়ে কতটা সচেতন ছিলেন, বলে বোঝাতে পারব না।
শিল্পী হিসেবে আশা ভোঁসলে কত বড় মাপের ছিলেন, সেটা আমার পক্ষে বলা সম্ভব নয়। হয়তো কারও পক্ষে সম্ভব নয়। ২০২২ সালে লতা দিদি চলে গেলেন, এবার আশা দিদি। গানের জগৎ থেকে দুটো স্তম্ভ চলে গেল। এই ক্ষতি কেউ পূরণ করতে তো পারবেই না, কাছাকাছি যেতেও পারবে না। বিরাট এক শূন্যতা তৈরি হয়ে গেল।

দীর্ঘ ১৬ বছর পর ধারাবাহিক নাটক পরিচালনায় ফিরছেন নির্মাতা সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড। বাংলাদেশ টেলিভিশনের জন্য তিনি নির্মাণ করছেন ‘তবুও জীবন’ নামের নাটক। লম্বা বিরতির পর ধারাবাহিক নির্মাণের জন্য তিনি বেছে নিয়েছেন পারিবারিক গল্প। পরিচালনার পাশাপাশি নাটকটি রচনা করেছেন তিনি। সম্প্রতি শুরু হয়েছে শুটিং।
২১ ঘণ্টা আগে
অভিনেতা, নাট্যকার, নির্দেশক, চলচ্চিত্র পরিচালক, শিক্ষকসহ নানা পরিচয় জুড়ে আছে গাজী রাকায়েতের নামের সঙ্গে। ১৫ জুন ৬০ বছর পূর্ণ হচ্ছে তাঁর। বিশেষ এই দিনটি উদ্যাপন করতে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা।
২১ ঘণ্টা আগে
প্রেক্ষাগৃহে ঝড় তোলার পর এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে মালয়ালম মেগাস্টার মোহনলালের বহুল আলোচিত ক্রাইম-থ্রিলার সিনেমা ‘দৃশ্যম ৩’। ১৮ জুন থেকে আমাজন প্রাইমে সিনেমাটির স্ট্রিমিং শুরু হবে। প্রেক্ষাগৃহে মুক্তির এক মাসের কম সময়ের মধ্যে এটি ডিজিটাল প্ল্যাটফর্মে আসছে।
২১ ঘণ্টা আগে
আবার পর্দায় ফিরছে পুঁচকে মেয়ে লিলো আর তার পোষা ভিনগ্রহী প্রাণী স্টিচের গল্প। গত বছর লাইভ-অ্যাকশন ‘লিলো অ্যান্ড স্টিচ’-এর অবিশ্বাস্য সাফল্যের পর সিকুয়েলের ঘোষণা দিল ডিজনি। জানাল পরিচালকের নাম।
১ দিন আগে