বিটিএস ফিরছে। এত দিন ভক্তরা যে খবরের অপেক্ষায় ছিলেন, এসেছে সেই মুহূর্ত। প্রায় তিন বছর পর বিটিএস সদস্যরা একত্র হয়ে ঘোষণা দিলেন, নতুন অ্যালবামের কাজ শুরু করছেন তাঁরা। ২০২৬ সালের গ্রীষ্মে মুক্তি পাবে বিটিএসের সেই কাঙ্ক্ষিত অ্যালবাম। একই সময়ে সংগীতসফর শুরু করবে এই জনপ্রিয় কে-পপ ব্যান্ড।
গত মঙ্গলবার ওয়েভার্সে লাইভে এসে এই ঘোষণা দেন বিটিএসের সদস্যরা। লাইভটি দেখেছেন ৭০ লাখের বেশি ভক্ত। বিটিএসের সাত সদস্য আর এম, জিন, জে হোপ, জিমিন, ভি, জাংকুক ও সুগা জানিয়েছেন, চলতি মাস থেকে নতুন গানের কাজ শুরু হচ্ছে। আর এম বলেন, ‘জুলাই থেকে আমরা সাতজন নতুন গান ও কনসার্টের প্রস্তুতি নিয়ে নিয়মিত বসব। যেহেতু এটা আমাদের ব্যান্ডের অ্যালবাম, তাই ব্যান্ডের প্রতি সদস্যের চিন্তাভাবনা প্রতিফলিত হবে গানগুলোতে। যে লক্ষ্য নিয়ে বিটিএসের যাত্রা শুরু হয়েছিল, নতুন অ্যালবামে আমরা সেই শিকড়ে ফিরে যাচ্ছি।’
জানা গেছে, অ্যালবামটির প্রকাশ উপলক্ষে সংগীতসফর শুরু করবে দলটি। জাংকুক বলেন, ‘নতুন অ্যালবাম প্রকাশের পর আমরা একটি ওয়ার্ল্ড ট্যুরের পরিকল্পনা করছি। বিশ্বের বিভিন্ন শহরে পারফর্ম করব আমরা। দয়া করে সেই সময় পর্যন্ত ধৈর্য ধরুন।’
প্রায় তিন বছর বন্ধ ছিল বিটিএসের কার্যক্রম। দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় এই ব্যান্ডের সাত সদস্যের সবাই ছিলেন বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণে। এরই মধ্যে প্রশিক্ষণ শেষ করে চলে এসেছেন সবাই। ২০২২ সালের ১৫ অক্টোবর ‘ইয়েট টু কাম’ কনসার্টে সর্বশেষ দেখা গিয়েছিল বিটিএসের পারফরম্যান্স। সেখানে বিটিএস সদস্যরা প্রতিশ্রুতি দিয়েছিলেন, সামরিক প্রশিক্ষণ থেকে ফিরে এসে চমৎকার সব গান উপহার দেবেন। কথা রেখেছে বিটিএস। ফিরেই নতুন গান নিয়ে কাজ শুরু করেছে ব্যান্ডটি।

দীর্ঘ ১৬ বছর পর ধারাবাহিক নাটক পরিচালনায় ফিরছেন নির্মাতা সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড। বাংলাদেশ টেলিভিশনের জন্য তিনি নির্মাণ করছেন ‘তবুও জীবন’ নামের নাটক। লম্বা বিরতির পর ধারাবাহিক নির্মাণের জন্য তিনি বেছে নিয়েছেন পারিবারিক গল্প। পরিচালনার পাশাপাশি নাটকটি রচনা করেছেন তিনি। সম্প্রতি শুরু হয়েছে শুটিং।
১ দিন আগে
অভিনেতা, নাট্যকার, নির্দেশক, চলচ্চিত্র পরিচালক, শিক্ষকসহ নানা পরিচয় জুড়ে আছে গাজী রাকায়েতের নামের সঙ্গে। ১৫ জুন ৬০ বছর পূর্ণ হচ্ছে তাঁর। বিশেষ এই দিনটি উদ্যাপন করতে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা।
১ দিন আগে
প্রেক্ষাগৃহে ঝড় তোলার পর এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে মালয়ালম মেগাস্টার মোহনলালের বহুল আলোচিত ক্রাইম-থ্রিলার সিনেমা ‘দৃশ্যম ৩’। ১৮ জুন থেকে আমাজন প্রাইমে সিনেমাটির স্ট্রিমিং শুরু হবে। প্রেক্ষাগৃহে মুক্তির এক মাসের কম সময়ের মধ্যে এটি ডিজিটাল প্ল্যাটফর্মে আসছে।
১ দিন আগে
আবার পর্দায় ফিরছে পুঁচকে মেয়ে লিলো আর তার পোষা ভিনগ্রহী প্রাণী স্টিচের গল্প। গত বছর লাইভ-অ্যাকশন ‘লিলো অ্যান্ড স্টিচ’-এর অবিশ্বাস্য সাফল্যের পর সিকুয়েলের ঘোষণা দিল ডিজনি। জানাল পরিচালকের নাম।
১ দিন আগে