আগামী ২ মার্চ আবারও বিয়ে করতে যাচ্ছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় গায়ক অনুপম রায়। পরিবার ও ঘনিষ্ঠ আত্মীয়দের উপস্থিতিতে গায়িকা প্রস্মিতা পালকে বিয়ে করবেন তিনি। আজ সোমবার সকালে বিয়ের খবর প্রকাশ্যে আসার পর থেকেই অনুপমের হবু স্ত্রী প্রস্মিতাকে নিয়ে কৌতূহল দানা বাঁধে সামাজিক যোগাযোগমাধ্যমে। অনুপমের পর বিয়ে নিয়ে এবার সংবাদমাধ্যমে কথা বলেছেন প্রস্মিতা।
আনন্দবাজার অনলাইনকে প্রস্মিতা বলেন, ‘বিগত এক বছর ধরে আমরা সম্পর্কে রয়েছি। তার পর মনে হল যে, পরবর্তী পর্যায়ে আমরা এগোতে পারি। তার পরেই বিয়ের সিদ্ধান্ত নিই।’
জীবনের নতুন অধ্যায়ে পা রাখার বিষয়টাকে ইতিবাচক দিক থেকেই দেখতে চাইছেন প্রস্মিতা। তাঁর কথায়, ‘নতুন একটা যাত্রা শুরু করতে চলেছি। আমি খুবই আশাবাদী। আমাদের চারপাশে সকলে ভাল থাকলে আমরা ভালই থাকব।’
সম্প্রতি কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজের বিয়ের খবর প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় কটাক্ষ। প্রস্মিতা আর অনুপমও কি সম্ভাব্য ‘ট্রোলিং’-এর জন্য প্রস্তুত? এমন প্রশ্নে প্রস্মিতা বলেন, ‘আমি জানি এবং তার জন্য আমরা প্রস্তুত। আমার মনে হয়, আমরা দু’জন সুখী হলে নেতিবাচক কোনও কিছু আমাদের উপর প্রভাব ফেলতে পারবে না।’ প্রস্মিতা এ-ও জানালেন যে, যাতে ‘নেতিবাচক’ মন্তব্য কম আসে, সে দিক থেকেও তিনি এবং অনুপম আশাবাদী।
আগামী ২ মার্চ দুই পরিবার এবং বন্ধুবান্ধবের উপস্থিতিতে ঘরোয়া পরিবেশে আইনি বিয়ে সারবেন অনুপম ও প্রস্মিতা। কিন্তু টালিপাড়ার সদস্যদের জন্য আলাদা করে কোনও অনুষ্ঠানের আপাতত কোনও পরিকল্পনা নেই বলেই জানালেন প্রস্মিতা। বিয়ের পর কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা নিয়ে প্রস্মিতার উত্তর, ‘এখনও কিছুই ভাবিনি।’
বিয়ের খবর প্রকাশ্যে আসার পরই আনন্দবাজার অনলাইনকে অনুপম বলেন, ‘আমি আশাবাদী বলেই বিয়ে করছি।’
প্রসঙ্গত, টালিউডের অন্যতম সেরা হিট ‘বোঝেনা সে বোঝেনা’ সিনেমায় গান গেয়ে জনপ্রিয়তা পান প্রস্মিতা। ২০১২ সালে অরিন্দম চট্টোপাধ্যায়ের সঙ্গীত পরিচালনায় রাজ চক্রবর্তী পরিচালিত সিনেমায় প্রস্মিতা ‘সাজনা’ গানটি গেয়েছিলেন। ‘শুধু তোমারই জন্য’ সিনেমার ‘দেখতে বউ বউ’ বা ‘বলো দুগ্গা মাইকী’ সিনেমার ‘হতে পারে না’–ও প্রস্মিতার কণ্ঠস্বর দর্শক মনে ঝড় তোলে।
ব্যবসাসফল টালিউড সিনেমা ‘কণ্ঠ’ বা ‘পোস্ত’–তে প্রস্মিতার গাওয়া গান রয়েছে। প্রস্মিতা অনুপমের সুরেও গান গেয়েছেন। ‘হাইওয়ে’ সিনেমাতে অনুপমের সুর করা ‘তোমায় নিয়ে গল্প হোক’ গানটি গেয়েছিলেন প্রস্মিতা পাল। কাঠমান্ডু ছবির ‘মন আমার’ গানটি অনুপমের সুরে দুজনে গেয়েছিলেন একসঙ্গে।
উল্লেখ্য, প্রাক্তন স্ত্রী পিয়া চক্রবর্তীর সঙ্গে অনুপমের বিবাহবিচ্ছেদ হয় ২০২১ সালে। গত বছর ২৭ নভেম্বর পিয়াকে বিয়ে করেন অভিনেতা, পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়।

দীর্ঘ ১৬ বছর পর ধারাবাহিক নাটক পরিচালনায় ফিরছেন নির্মাতা সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড। বাংলাদেশ টেলিভিশনের জন্য তিনি নির্মাণ করছেন ‘তবুও জীবন’ নামের নাটক। লম্বা বিরতির পর ধারাবাহিক নির্মাণের জন্য তিনি বেছে নিয়েছেন পারিবারিক গল্প। পরিচালনার পাশাপাশি নাটকটি রচনা করেছেন তিনি। সম্প্রতি শুরু হয়েছে শুটিং।
২১ ঘণ্টা আগে
অভিনেতা, নাট্যকার, নির্দেশক, চলচ্চিত্র পরিচালক, শিক্ষকসহ নানা পরিচয় জুড়ে আছে গাজী রাকায়েতের নামের সঙ্গে। ১৫ জুন ৬০ বছর পূর্ণ হচ্ছে তাঁর। বিশেষ এই দিনটি উদ্যাপন করতে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা।
২১ ঘণ্টা আগে
প্রেক্ষাগৃহে ঝড় তোলার পর এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে মালয়ালম মেগাস্টার মোহনলালের বহুল আলোচিত ক্রাইম-থ্রিলার সিনেমা ‘দৃশ্যম ৩’। ১৮ জুন থেকে আমাজন প্রাইমে সিনেমাটির স্ট্রিমিং শুরু হবে। প্রেক্ষাগৃহে মুক্তির এক মাসের কম সময়ের মধ্যে এটি ডিজিটাল প্ল্যাটফর্মে আসছে।
১ দিন আগে
আবার পর্দায় ফিরছে পুঁচকে মেয়ে লিলো আর তার পোষা ভিনগ্রহী প্রাণী স্টিচের গল্প। গত বছর লাইভ-অ্যাকশন ‘লিলো অ্যান্ড স্টিচ’-এর অবিশ্বাস্য সাফল্যের পর সিকুয়েলের ঘোষণা দিল ডিজনি। জানাল পরিচালকের নাম।
১ দিন আগে