
৭৮তম কান চলচ্চিত্র উৎসবে পুরস্কার পেয়েছে আদনান আল রাজীবের ‘আলী’। গত মাসে অনুষ্ঠিত এই উৎসবের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে স্পেশাল মেনশন পুরস্কার জেতে স্বল্পদৈর্ঘ্যটি। কান উৎসবে এটি বাংলাদেশের প্রথম পুরস্কার। এবার এই পরিচালক আসছেন মিউজিক ভিডিও নিয়ে। সুনিধি নায়েকের গাওয়া ‘পালাবে কোথায়’ গানের মিউজিক ভিডিও বানিয়েছেন আদনান আল রাজীব। সুনিধি নায়েকের গাওয়া এই গানের ভিডিওটি প্রকাশিত হবে ২৬ জুন।
পালাবে কোথায় লিখেছেন ও সুর করেছেন সুনিধি নায়েকের স্বামী সংগীতশিল্পী ও সুরকার শায়ান চৌধুরী অর্ণব। তাঁর সঙ্গে মিলে কম্পোজিশন করেছেন সাজিদ সরকার ও সুনিধি নায়েক।
গতকাল প্রকাশ পেয়েছে পালাবে কোথায় গানের পোস্টার। ফেসবুকে পোস্টার শেয়ার করে আদনান লেখেন, ‘আমি একটি মিউজিক ভিডিও পরিচালনা করেছি আমার বন্ধু সুনিধি নায়েকের জন্য। শিগগিরই আসছে তার গাওয়া “পালাবে কোথায়” শিরোনামের গানটি। সে শিল্পী হিসেবে দারুণ, তাই আমি চেয়েছি এ কাজটির অংশ হতে। তার শৈল্পিক চিন্তাকে আমার ক্যামেরার ভাষায় ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। সবাইকে কাজটি দেখানোর জন্য আর অপেক্ষা করতে পারছি না।’
ক্যারিয়ারের শুরুতে সংগীতশিল্পী ফাহমিদা নবী, কনা ও পলাশের তিনটি একক গানের ভিডিও বানিয়েছিলেন আদনান আল রাজীব। এরপর কোক স্টুডিও বাংলার জন্য প্রীতম হাসানের সংগীত আয়োজনে তৈরি ‘মা লো মা’ গানের ভিডিওটি বানিয়েছিলেন আদনান। সুনিধির সঙ্গে ভালো বন্ধুত্বের সুবাদে তাঁর গানের ভিডিও বানানোর কথা উল্লেখ করে আদনান বলেন, ‘সুনিধির গান আমার ভালো লাগে। ওর কিছু গান আছে খুব ইন্টারেস্টিং। বিশেষ করে এই গানের কথা ও সুরে অদ্ভুত এক শৈল্পিক ছোঁয়া আছে। অনেক দিন ধরে তাঁর সঙ্গে আলাপ হচ্ছিল। আমরা এই গানে অ্যাবস্ট্রাক্ট ফর্মে একটা গল্প বলতে চেয়েছি। সাধারণত মিউজিক ভিডিওগুলোতে যেভাবে গল্প বলা হয়, দৃশ্যায়ন করা হয়, তার থেকে বাইরে গিয়ে নিজেদের মতো করে নতুন কিছু বলতে চেয়েছি।’
সুনিধি নায়েক বলেন, ‘আমি আর অর্ণব বেশ কিছু গান করেছি, যেগুলো ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে। তার মধ্যে পালাবে কোথায় আমার ব্যক্তিগতভাবে খুব পছন্দের একটি গান। এ গানটিতে আমরা ওয়েস্টার্ন ইডিএম মিউজিকের সঙ্গে বাঙালি সুর ও কম্পোজিশনের মিশ্রণ তৈরি করার চেষ্টা করেছি।’
প্রকাশের আগে গানের ভিডিও নিয়ে এখনই বিস্তারিত কিছু জানাতে চান না সুনিধি। দর্শকের জন্য চমক হিসেবে রাখতে চান। তবে জানিয়েছেন, এই গানের সঙ্গে আদনান আল রাজীবের যুক্ত হওয়ার ঘটনা। সুনিধি বলেন, ‘আদনান আমার খুব ভালো বন্ধু। আমাদের মধ্যে নিজেদের কাজ নিয়ে আলোচনা হয়। এ গানটি শোনার পর সে অনেক পছন্দ করে। এরপর মিউজিক ভিডিওর পরিকল্পনা করা হয়। চেষ্টা করেছি নতুন কিছু করার। গান প্রকাশের আগে এর বেশি কিছু বলতে চাই না। আশা করি সবার ভালো লাগবে।’

দীর্ঘ ১৬ বছর পর ধারাবাহিক নাটক পরিচালনায় ফিরছেন নির্মাতা সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড। বাংলাদেশ টেলিভিশনের জন্য তিনি নির্মাণ করছেন ‘তবুও জীবন’ নামের নাটক। লম্বা বিরতির পর ধারাবাহিক নির্মাণের জন্য তিনি বেছে নিয়েছেন পারিবারিক গল্প। পরিচালনার পাশাপাশি নাটকটি রচনা করেছেন তিনি। সম্প্রতি শুরু হয়েছে শুটিং।
১ দিন আগে
অভিনেতা, নাট্যকার, নির্দেশক, চলচ্চিত্র পরিচালক, শিক্ষকসহ নানা পরিচয় জুড়ে আছে গাজী রাকায়েতের নামের সঙ্গে। ১৫ জুন ৬০ বছর পূর্ণ হচ্ছে তাঁর। বিশেষ এই দিনটি উদ্যাপন করতে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা।
১ দিন আগে
প্রেক্ষাগৃহে ঝড় তোলার পর এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে মালয়ালম মেগাস্টার মোহনলালের বহুল আলোচিত ক্রাইম-থ্রিলার সিনেমা ‘দৃশ্যম ৩’। ১৮ জুন থেকে আমাজন প্রাইমে সিনেমাটির স্ট্রিমিং শুরু হবে। প্রেক্ষাগৃহে মুক্তির এক মাসের কম সময়ের মধ্যে এটি ডিজিটাল প্ল্যাটফর্মে আসছে।
১ দিন আগে
আবার পর্দায় ফিরছে পুঁচকে মেয়ে লিলো আর তার পোষা ভিনগ্রহী প্রাণী স্টিচের গল্প। গত বছর লাইভ-অ্যাকশন ‘লিলো অ্যান্ড স্টিচ’-এর অবিশ্বাস্য সাফল্যের পর সিকুয়েলের ঘোষণা দিল ডিজনি। জানাল পরিচালকের নাম।
১ দিন আগে