জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদার পার করছেন সংগীত জীবনের তিন দশক। বাপ্পার ক্যারিয়ারের এই মাইলফলক উদ্যাপন করতে যাচ্ছে আজব কারখানা। আগামীকাল ২৪ মে বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে আজব কারখানা আয়োজন করেছে কনসার্ট ‘দ্য বাপ্পা মজুমদার শো উইথ জয় শাহরিয়ার’। এই আয়োজনে বাপ্পা মজুমদার শোনাবেন তাঁর ৩ দশকের দীর্ঘ ক্যারিয়ার থেকে উল্লেখযোগ্য শ্রোতাপ্রিয় গানসমূহ।
অনুষ্ঠানে বাপ্পা মজুমদারের আগে গান পরিবেশন করবেন এ সময়ের জনপ্রিয় শিল্পী জয় শাহরিয়ার। এই আয়োজনে সহযোগী হিসেবে আছে আজব রেকর্ডস।
এ প্রসঙ্গে বাপ্পা মজুমদার বলেন, ‘সাধারণত আমরা অনেক সময় নিয়ে গান শোনাতে পারি না শ্রোতাদের। এমন আয়োজনে সেই সুযোগটা পাওয়া যায় বলে প্রিয় গানগুলো গাইবার সুযোগ হয় আনন্দের সঙ্গে। গত ৩ দশকে অনেক গান করেছি। যার জন্য শ্রোতাদের কাছে পেয়েছি অপরিসীম ভালোবাসা। তাই এমন আয়োজন শ্রোতাদের সেই ভালোবাসার প্রতি আমাদের নিবেদন।’

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
২ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
২ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
২ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
২ ঘণ্টা আগে