ঢাকা: একের পর এক নানা রঙের খবর হয়ে আসছেন জনপ্রিয় সংগীতশিল্পী সেলেনা গোমেজ। গান, সিনেমা, রান্না, ব্যবসা বা পুরোনো সম্পর্ক—বারবার তিনি চর্চিত হন বৈচিত্র্যময় সব আলাপ নিয়ে। সেলেনা বর্তমানে আছেন ম্যাটহাটনে সবুজে ঘেরা তাঁর বাড়িতে। সবকিছু থেকে কিছুটা আড়ালে। সময় দিচ্ছেন নিজেকে।
চলতি বছর ‘ভোগ’ ম্যাগাজিনের এপ্রিল সংখ্যার প্রচ্ছদে জায়গা করে নেন। ক্যারিয়ার নিয়ে দীর্ঘ আলোচনা করেছেন ম্যাগাজিনটির সঙ্গে। আলাপে উঠে এসেছে পুরোনো প্রেমও।
নিক জোনাস, দ্য উইকেন্ড আর জাস্টিন বিবারের সঙ্গে ‘সিরিয়াস’ প্রেম করেছেন সেলেনা। প্রেমের গুঞ্জন উঠেছিল অরল্যান্ডো ব্লুম ও নিয়াল হোরানের সঙ্গেও। তবে এসব নিয়ে ‘হ্যাঁ বা না’ কিছুই বলেননি সেলেনা। বুদ্ধি করে এমন সব উত্তর দিয়েছেন, যার মানে হ্যাঁ–ও হতে পারে, না–ও হতে পারে।
আমার সব সাবেক প্রেমিকেরই বিশ্বাস, আমার মাথায় সমস্যা আছে। এসব অনেক আগেই পেরিয়ে এসেছি। অনেকটা পরিণত হয়েছি। এসবে আমার এখন কিচ্ছু আসে–যায় না। স্রেফ কোনো মানে নেই।
-সেলেনা গোমেজ, সংগীতশিল্পী
প্রেমিক খুঁজছেন কি না, এমন প্রশ্নের জবাবে হাসি দিয়ে সেলেনার জবাব, ‘খুঁজছি। তবে লকডাউনে প্রেমিক পাওয়া কঠিন।’ ‘বয়ফ্রেন্ড’, ‘লাভ ইউ লাইক আ লাভ সং’, ‘রেয়ার’, ‘ব্যাক টু ইউ’ গানের শিল্পী সেলেনা আরও যোগ করেন, ‘আমি যে গানই গাই, লোকে আমার ব্যক্তিগত সম্পর্কের সঙ্গে মিল খোঁজে। আসলে সে রকম কিছু না। গানের শিরোনাম আর কথাই সে রকম।’
কথা প্রসঙ্গে গান থেকেও দূরে সরে যাওয়ার পরিকল্পনা জানিয়েছেন তিনি। ক্যারিয়ারে মিউজিক নিয়ে পরিকল্পনার কথা জানতে চাইলে ‘ভোগ’কে সেলেনা বলেন, ‘মানুষ যখন আপনার কাজকে গুরুত্বের সাথে না নেয়; তখন গান করা চালিয়ে যাওয়া সত্যিই কঠিন। আমার ক্যারিয়ারে এমন কিছু মুহূর্ত আছে, যখন আমার গান নিয়ে জবাবদিহিও করতে হয়েছে।’
ভক্তদের কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘আমি জানি, আমার গানের অনেক শ্রোতা আছে। তারা আমার গানকে ভালোবাসেন। আমি তাদের কাছে চির কৃতজ্ঞ। কিন্তু সংগীত থেকে আমি অবসর নেব।’
আমি আমার শেষ অ্যালবাম কিছুটা ভিন্ন আঙ্গিকে করতে চাই। মিউজিক থেকে বিদায় নেওয়ার আগে আমি একটি শেষ চেষ্টা করতে চাই।
-সেলেনা গোমেজ, সংগীতশিল্পী

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
১২ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
১২ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
১২ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
১২ ঘণ্টা আগে